04/30/2025
আজ বাংলাদেশে মে ডে বা লেবার ডে উইকেন্ড ! নর্থ আমেরিকাতে লেবার ডে উইকেন্ড হয় সেপ্টেম্বর এ ! অনেকেরই বাংলাদেশে লেবার ডে পালনের কথা মনে হলে, প্রথমে মনে পড়তে পারে প্রয়াত শিল্পী ফকির আলমগীরের রমনা বটমূলে গাওয়া গণসংগীতের কথা ! বছর এর পর বছর এই দিনটি পালন হলেও সেই ভাবে কি, সব কর্মীদের, সব দাবি, বা সব ইচ্ছা আদায় হইসে ? হয় নাই ! কিছু হইসে আবার কিছু হয় নাই ! তবে যতটুকু আদায় হইসে সেইটাকে একটা ইতিবাচক পাওয়া হিসাবেই ধরে নেই, আর বাকিটার জন্য আশা রাখি আগামী দিনগুলির প্রতি ! এক নজরে নিচের ২০২৫ সালের ঢাকার রাস্তায় দিন মজুর করে, এমন মানুষদের মাসিক ইনকামগুলি একটু দেখে নেই বা চিন্তা করি !
যদি ধরি, গড়ে একজন রিক্সা ওয়ালা প্রায় ১০ ঘন্টা কাজ করে ঢাকার রাস্তায়, মাসে প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা ইনকাম করে, গ্রামের বাড়িতে পরিবার রেখে এসে কোনো ভাবে চলে ! একজন CNG ড্রাইভারও ঢাকায় ৮ ঘন্টা কাজ করে, তিনি পান গড়ে ১৫ থেকে ১৬ হাজার টাকা ! এদের ইনকাম ভাগ হয়ে গেছে পাঠাও মোটর সাইকেল চলকদের সাথে ! একজন পাঠাও মোটর চালক ৮ ঘন্টা চালিয়ে মাসে বানায় ২০ থেকে ২৫ হাজার ! যদি একজন সাধারণ অফিস কর্মী, অফিসে কাজের পর পাঠাও মোটর সাইকেল চালান, তবে তার মাসে সব মিলিয়ে ইনকাম হতে পারে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা !
মজার ব্যাপার হলো, ঢাকার রাস্তার একদম ছোট ব্যাবসায়ী, ধরেন বাসায় সিঙ্গারা পুরি, পিঠা বানিয়ে, ভ্যান গাড়ি বা রাস্তার এক জায়াগায় দাঁড়িয়ে বিক্রি করলে, ১০ ঘন্টায় তার মাসিক ইনকাম ৫০ থেকে ৬০ হাজার টাকা হতে পারে ! এই ইনকাম তার বুদ্ধি দিয়ে আরো বাড়াতে পারে ! যেমন নিজে একটা স্পটে আর দুই তিনজন লোক অন্য কোনো ভালো স্পটে বসিয়ে এই ইনকামটি সে আরও অনেক অনেক বাড়াতে পারে, যেটা চাকুরীতে একেবারেই সম্ভব হয় না ! তাই বলি ব্যবসা করার মধ্যে রিস্ক আছে তবে এইটাই চেষ্টা করা উচিত নিজের আর দেশের জন্য ! আমাদের ধর্মেও চাকুরী থেকে বাবসাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ! তবে আমাদের দেশের বেশির ভাগ বাবা মা, তাদের সন্তানদের চাকুরী করতে বেশি অনুপ্রাণিত করেন ! বলেন না, বাছা তুমি বড় হয়ে অনেক নামকরা ব্যাবসায়ী হবে, বলে অনেক বড় চাকুরী করবে ! এখন সময় আসছে বলতে হবে জ্ঞান অর্জন করো আর এলেন মাস্কদের মতো অনেক বড়ো এনট্রাপ্রনর হতে চেষ্টা করো, ওরকম না হলেও মাঝারি আকারের একজন ব্যাবসায়ীতো হতে পারো, অন্তত দুই চারটা মানুষকে চাকুরী দিতে পারো !
Photo: AI Generator, canva.com