The Bawm Students' Association - BSA

Directions Contact the organization

The Bawm Students' Association - BSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Bawm Students' Association - BSA, Nonprofit Organization, Bandarban.

The Bawm Students’ Association (BSA) is the student wing of the Bawm Social Council–Bangladesh (BSC-B), a non-political and non-profit organization dedicated to the academic, social, and spiritual development of Bawm students.

Kan thaih rawh hawi hen Tukum 2026 khawm laikulh nawk nak leh buai nak kar ah Bangladesh ram sung ah kan um mi Bawm phun...
31/10/2026

Kan thaih rawh hawi hen Tukum 2026 khawm laikulh nawk nak leh buai nak kar ah Bangladesh ram sung ah kan um mi Bawm phun tla nih Lalpa pathian Zangfah nak fak tak kan hawng a ting nawlh.
Lalpa that nak leh dawt nak zar ah tukum khawm kan Bawmfa sin hen nan um mi HSC-2026 candidates tla passed hen lawh tling nak nan nai.
Churuang ah tukum HSC-2026 candidates tla Exam lawh tling nak nan ting ruang ah nan ekte rang ah Lalpa pathian min hen BSA ai awh hen lawm thu fak tak kan tlunh na...
Nan mailei sin nak lampi tluang seh....

Chu nun ah lawh tling lo tu tla rang ah khawm felfe tak hen phun leh phai dawn hen exam nan pek ruang ah nan tlun fak tak lawm thu kan tlunh na.
Abik tak hen lawh tling mi leh tling lo mi nan ekte tla rang ah BSA thu chah chuh ngaihsia leh thasia lo hen mailei ah exam/sinnak lak ah phun leh phai lung kham nak fak tak nai hen tha nuam tak hen cha nan a sin ding hen kan ngiar na...
Kan thaih a pawi mawh chem mi chuh kan lawh tling lo nak hih kan mailei lawh tling nak lampi tha tak rang ah hawng sikho.

আমরা সকলেই অবগত যে, ২০২৬ সালে নানাবিধ প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও বম জনগোষ্ঠীর শিক্ষার্থীরা মহান ঈশ্বরের অশেষ কৃপায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

যেসব শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হয়ে সাফল্য অর্জন করেছে, তাদের জানাই বম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

অন্যদিকে, যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেও প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি বা অকৃতকার্য হয়েছেন, তাদের প্রতিও রইল আমাদের আন্তরিক সমবেদনা, উৎসাহ ও শুভকামনা। মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য কিংবা ব্যর্থতার মাপকাঠি হতে পারে না। বরং প্রতিকূলতার মধ্যেও পরীক্ষায় অংশগ্রহণ করার মানসিকতা ও প্রচেষ্টা প্রমাণ করে যে, আপনারা শিক্ষানুরাগী, সাহসী এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম।

আমাদের দৃঢ় বিশ্বাস, সাফল্য ও প্রত্যাশিত ফলাফল—উভয় অভিজ্ঞতাই শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি গভীর অনুরাগ অটুট রেখে সামনে এগিয়ে যাবে।

পরিশেষে, ২০২৬ সালের সকল এইচএসসি পরীক্ষার্থীর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা, দোয়া ও শুভকামনা।

Kan lawm e..
Education & Literature Affairs
C-BSA

A vai 5th nak meeting of the Special Committee on Constitutional Amendments Sangsad ah chaihza nak a hawng um, Chu mi la...
04/10/2026

A vai 5th nak meeting of the Special Committee on Constitutional Amendments Sangsad ah chaihza nak a hawng um, Chu mi lak ah Pathian malsawm nak ting hen The Bawm Students Association (C-BSA) thawk hen tel kho hen Kan hawng um. Ram Sarkar Register lak ah Bawm khawm nih sing siah hen a hawng um asi.

25/09/2026

ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে দলীয় নৃত্য প্রদর্শন।

জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের হয়ে টেবিল টেনিস ইভেন্টে অংশগ্রহণের জন্য বম সম্প্...
16/09/2026

জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের হয়ে টেবিল টেনিস ইভেন্টে অংশগ্রহণের জন্য বম সম্প্রদায়ের বগালেক পাড়ার রামহিম লিয়ান বম জাপানের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে তাঁর এই অংশগ্রহণ শুধু বম সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যও গর্ব ও অনুপ্রেরণার বিষয়। তাঁর এই যাত্রা নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের স্বপ্ন দেখতে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

বম স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌸




15/09/2026

Ram Kip ah Bawm Nun thang ko seh!

🎓 উচ্চশিক্ষার নতুন সুযোগ | Asian University For WomenSpring 2027 এর জন্য Asian University for Women (AUW)-এ স্নাতক পর্যা...
08/09/2026

🎓 উচ্চশিক্ষার নতুন সুযোগ | Asian University For Women

Spring 2027 এর জন্য Asian University for Women (AUW)-এ স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

আন্তর্জাতিক ও বৈচিত্র্যময় শিক্ষার পরিবেশে উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ।

🌿 আদিবাসী শিক্ষার্থীদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
🎓 HSC 2026-এর প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

AUW-এর বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক শিক্ষার পরিবেশে দেশ-বিদেশের শিক্ষার্থীদের সঙ্গে শেখার পাশাপাশি আপনি নিজেকে নেতৃত্ব, দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার সুযোগ পাবেন।

🔗 আবেদন: https://apps.auw.edu.bd/erp/auw/r/112/login

📞 ভর্তি সংক্রান্ত তথ্য ও জিজ্ঞাসার জন্য যোগাযোগ:
Swe Ning Rong
Admissions Officer, AUW
📱 01926673016

Jeni Far Bawm
Student Representative, Bawm Community
Contact: 01518-785261

🕙 অফিস সময়: সকাল ৯:০০টা – বিকেল ৫:৩০টা

আপনার সম্ভাবনাকে বিকশিত করার সুযোগটি হাতছাড়া করবেন না। আজই আবেদন করুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লেবানন বমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ; দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্...
19/08/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লেবানন বমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ; দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি জানিয়েছে 'দ্য বম স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন'।

১৯ আগস্ট ২০২৬, আনুমানিক সকাল ৯টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী লেবানন বম নিজ মেসে হামলার শিকার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।

প্রাপ্ত তথ্য ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে লেবানন বমের ওপর শারীরিকভাবে হামলা করা হয়। এ সময় আশপাশের লোকজনকে জড়ো করে হামলাকারীর স্ত্রীসহ কয়েকজন তার ওপর কিল-ঘুষি ও ইট দিয়ে আঘাত করেন । এতে লেবাননের মুখ, গলা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আরও উদ্বেগের বিষয় হলো, ভুক্তভোগীর ভাষ্যমতে, হামলার সময় তাকে “পাহাড়ি”, “অসভ্য”, “তোরা পাহাড় থেকে আসছিস” ইত্যাদি অবমাননাকর ও সাম্প্রদায়িক মন্তব্য করা হয়। এমনকি একপর্যায়ে হামলাকারীর স্ত্রী বটি খুঁজছিলেন এবং তাকে জবাই করে ফেলার হুমকি দেন বলেও ভুক্তভোগী জানিয়েছেন। এটি নিছক ব্যক্তিগত বিরোধ নয়; বরং এর সঙ্গে সাম্প্রদায়িক বিদ্বেষ ও জাতিগত বৈষম্যের গুরুতর উপাদান জড়িত।
ঘটনার সময় একই কক্ষে অবস্থানরত লেবাননের সহপাঠী ওসল চাকমা বিষয়টি সিনিয়র শিক্ষার্থী সুমন চাকমাকে জানান। পরবর্তীতে বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান-কে অবহিত করা হয়। প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর পুলিশ অভিযুক্ত হাসানকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর বক্তব্য ও উপস্থিত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে চন্দ্রিমা থানায় নেওয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগীর নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। মামলা না করার জন্য ভুক্তভোগীপক্ষের ওপর চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কোনোভাবেই একজন হামলার শিকার শিক্ষার্থীকে মামলা থেকে বিরত রাখার জন্য চাপ প্রয়োগ করা গ্রহণযোগ্য নয়।

আরও উল্লেখযোগ্য যে, অভিযুক্ত ব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং একই মেসে বসবাস করতেন। একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সাধারণ বিরোধ কীভাবে শারীরিক হামলা এবং কথিত সাম্প্রদায়িক বিদ্বেষমূলক আচরণে রূপ নিল—তা অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো শিক্ষার্থী তার জাতিগত পরিচয়, নৃগোষ্ঠীগত পরিচয়, ভাষা, সংস্কৃতি বা পার্বত্য অঞ্চল থেকে আসার কারণে অপমান, হেনস্তা কিংবা হামলার শিকার হতে পারেন না। পাহাড়ি ও সমতলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন, বিদ্বেষ কিংবা জাতিগত অপমানের কোনো স্থান থাকতে পারে না ।

আমাদের দাবি
১. লেবানন বমের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।

২. ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সাম্প্রদায়িক ও জাতিগত বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়টি তদন্তের আওতায় আনতে হবে।

৩. হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. ভুক্তভোগী লেবানন বম ও ঘটনার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫. মামলা প্রত্যাহার বা আইনগত পদক্ষেপ থেকে বিরত রাখার জন্য ভুক্তভোগীপক্ষের ওপর কোনো ধরনের চাপ বা হুমকি দেওয়া হয়ে থাকলে, তারও তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

৬. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাসের বাইরে মেসে অবস্থানরত পাহাড়ি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও কার্যকর উদ্যোগ নিতে হবে।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই—জাতিগত পরিচয়ের কারণে কোনো শিক্ষার্থীকে হেয় করা, অপমান করা, হুমকি দেওয়া কিংবা শারীরিকভাবে আক্রমণ করার অধিকার কারও নেই। পাহাড়ি-সমতল বিভাজন, জাতিগত বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট।

আমরা লেবানন বমের ওপর সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি—ঘটনাটিকে কোনোভাবেই হালকাভাবে না দেখে দ্রুততম সময়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।

আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন। আদিবাসী দিবস -২০২৬দ্যা বম স্টুডেন্টস' এসোসিয়েশন, রাঙ্গামাটি জেলা শাখা...
09/08/2026

আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন।
আদিবাসী দিবস -২০২৬
দ্যা বম স্টুডেন্টস' এসোসিয়েশন, রাঙ্গামাটি জেলা শাখা।(BSA)

09/08/2026

International Day of The World's Indigenous People's -2026
Performed by Chittagong BSA

আমার জাতির নাম উচ্চারিত হোক বজ্রের মতো গর্জনে,আমার পরিচয় জেগে থাকুক প্রজন্মের রক্তের স্পন্দনে।যে মাটি আমাদের, সে মাটিতে...
09/08/2026

আমার জাতির নাম উচ্চারিত হোক বজ্রের মতো গর্জনে,
আমার পরিচয় জেগে থাকুক প্রজন্মের রক্তের স্পন্দনে।
যে মাটি আমাদের, সে মাটিতে মাথা নত নয়—
অস্তিত্বের অধিকারে আমরা অটল, আমরা নির্ভয়।

Address

Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bawm Students' Association - BSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Bawm Students' Association - BSA:

Shortcuts

Share