Moniraj Foundation

Moniraj Foundation Our main object to support unprivileged people specially in education health, cultural
and self empl

'মানবসেবা' পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। মানবতার চেয়ে বড় কোন ধর্মের নাম আমাদের জানা নেই। কেননা ধর্মের মূল বিষয়টা এখানেই শুরু। মানুষ থেকেই মানবতার সৃষ্টি। মানবতার ধর্ম হল অন্যকে ভালোবাসা।

আমরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন বয়সের সুবিধাবঞ্চিত মানুষদের দেখতে পাই।যারা একটু সহায়তা পেলে বহুদূর এগিয়ে যেতে পারে। আমরা যারা নানান পেশায় থেকে মোটামুটিভাবে সচ্ছল সুখময় জীবন যাপন করছি তাঁরা সকলেই একটু সহযোগিতার হাত

বাড়িয়ে দিলে সমাজের এই সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষগুলো দাঁড়াতে পারে।

আমার-আপনার একটু মানবতার ছোঁয়া পেলে সমাজের এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে হাসি ফুটতে পারে। আমরা হয়তো সকলকে সাহায্য করতে পারব না, তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতে পারব আর এটাকেই তো মানবতা বলে।

'মানব সেবা পরম ধর্ম'- এই আদর্শকে সামনে রেখে 'মনিরাজ ফাউন্ডেশন' সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক পরিবর্তনের একটি মাধ্যম। সকলের সম্মিলিত প্রত্যক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা তাঁদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবো এবং প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারবো। তা'হলেই আমরা মনে করবো আমাদের প্রচেষ্টা স্বার্থক।

একনজরে মনিরাজ ফাউন্ডেশনের উদ্যোগ ও সেবাসমূহঃ

#অস্বচ্ছল এবং মেধাবী ছাত্র/ছাত্রীদের প্রয়োজনীয় সহায়তা এবং উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি #প্রদান
#বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাকরন
#কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকেন্দ্র স্থাপন
#মেডিটেশন সেন্টার স্থাপন
#সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ

প্রস্তাবিত প্রকল্পসমূহের সুষ্ঠ ব্যবস্থাপনা ও বাস্তবায়নের জন্য নূন্যতম একটি ছয় তলা ভবন নির্মাণের লক্ষে ইতোমধ্যে বান্দরবানের পৌর এলাকায় নিবিড় পরিবেশে প্রয়োজনীয় জমি ক্রয় করা হয়েছে।
এ ফাউন্ডেশন এর মানবিক স্বপ্ন বাস্তবায়নে বিশাল বাজেট প্রয়োজন যা এককভাবে সম্ভব নয়। তাই আসুন, আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, আমরা বিশ্বাস করি মানবিক হৃদয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রকল্পকে বান্দরবানের গতি পেরিয়ে সারাদেশে ছড়িয়ে দিতে পারবো।

21/03/2026
01/01/2025
সংঘরাজ ভিক্ষু মহামন্ড’র তৃতীয় বারের মতো নির্বাচিত সভাপতি নিজামপুর সংঘরাজ ভিক্ষু সমিতি’র সভাপতি পন্ডিত অরিন্দম মহাথের মহো...
31/12/2024

সংঘরাজ ভিক্ষু মহামন্ড’র তৃতীয় বারের মতো নির্বাচিত সভাপতি নিজামপুর সংঘরাজ ভিক্ষু সমিতি’র সভাপতি পন্ডিত অরিন্দম মহাথের মহোদয়ের প্রিয় শিষ্য বগলা কুমার প্রাথমিক বিদ্যালয় অরিন্দম অনাথালয় অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহার সুখীবালা কমিউনিটি ক্লিনিক এর প্রতিষ্ঠাতা সমাজ সংস্কারক,শিক্ষাবিদ,কর্মদূত জিনালংকার মহাথের’র ৬৮তম জন্মদিনে শ্রদ্ধাভিনন্দন।

17/11/2024

মহামান্য সংঘরাজ এর ১০০ তম শুভ জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

Address

Kalaghata
Bandarban

Telephone

+8801712219449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moniraj Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Moniraj Foundation:

Share