14/08/2026
ডিপিএফ বান্দরবানের আগস্ট ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত।
অদ্য ১৪ আগস্ট ২০২৬ খ্রি., রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ), বান্দরবানের সম্মানিত সভাপতি জনাব অং চ মং মহোদয়ের সভাপতিত্বে এবং ফোরামের অন্যান্য সম্মানিত সদস্যদের অংশগ্রহণে আগস্ট ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিপিএফ বান্দরবানের আগামী দিনের বিভিন্ন কার্যক্রম, কর্মপরিকল্পনা ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ মতামত, পরামর্শ ও গুরুত্বপূর্ণ মন্তব্য উপস্থাপন করেন।
সর্বশেষে, ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।