20/09/2023
সিং ইয়ং ম্রো
সম্মানিত সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
যিনি নীরবে নিভৃতে মানবতার কাজ করে যান, যাঁর
কোনও যৎকিঞ্চিৎ অহংবোধ নেই। নেই ভুরি ভুরি প্রশংসা পাওয়ারও কোনও তৃষ্ণা। যাঁর শিল্পময় বাহু ধরে জন্ম হয়েছে ম্রো জনগোষ্ঠীর আধুনিক গান, নৃত্যকলা, সাহিত্য ও গবেষণার ভূমিকা। যেখানে
ফুটে উঠেছে ম্রো জাতির জীবন ও সংস্কৃতি।
তিনি একাধারে লেখক, গবেষক, গীতিকার, সুরকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ঝুড়িতে রয়েছে
জেলা শিল্প একাডেমির গুণীজন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার।
তাঁর মহানুভবতা ও মানবিকতায় আজ মেনলে ম্রো
ওরফে পাদুই ম্রো নতুন একটি জীবন পেতে চলেছে। পাদুই ম্রো দীর্ঘদিন এক কানের গোড়ায়
টিউমারে ভুগছিল। আজ দুপুর ১ টায় অপারেশন
হবে তার।
উল্লেখ্য যে, লিয়াম ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি তনয়া ম্রো গত ১১ সেপ্টেম্বর ২০২৩ পাদুই ম্রো এর
রোগের কথা সিং ইয়ং ম্রো স্যারের নজরে আনলে
পরে তিনি তাঁর সাথে সাক্ষাৎ করাতে বলেন। এর পরের দিন সভাপতি তনয়া ম্রো স্যারের কাছে পাদুই
ম্রোকে সাক্ষাৎ করিয়ে ডা: জ্যোতিময় মুরুং এর
চেম্বারে যাবতীয় চেক আপ করার পর
ডা: জ্যোতিময় মুরুং ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
সকাল ৯ টায় হাসপাতালে ভর্তি এবং দুপুর ১ টায়
অপারেশনের তারিখ জানিয়ে দেন। যেখানে
খরচ হবে ২২,০০০৳ (বাইশ হাজার) টাকা। যার
পুরোটাই দিচ্ছেন স্যার Singyoung Mro।
সর্বোপরি লিয়াম ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি
Tonya Mro Raj লেখক, গবেষক, গীতিকার ও
সুরকার এবং সম্মানিত সদস্য জনাব সিং ইয়ং ম্রো
মহোদয়কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন
করেন।
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, সময় ১১ টা
ইম্মানূয়েল মেডিকেল সেন্টার, বান্দরবান।
Liyam TV লিয়াম ক্লাব