Bandarban Medical Students' Association - BMSA

Bandarban Medical Students' Association - BMSA Non Profit Organization

ঈদের চাঁদ আপনার ঘরে বয়ে আনুক সুখ-শান্তি, আনন্দ ও সমৃদ্ধি ❤️❤️ঈদ মানে শুধু আনন্দ না, ভালোবাসা আর আপনজনদের সাথে হৃদয়ের বন্...
20/03/2026

ঈদের চাঁদ আপনার ঘরে বয়ে আনুক সুখ-শান্তি, আনন্দ ও সমৃদ্ধি ❤️❤️
ঈদ মানে শুধু আনন্দ না, ভালোবাসা আর আপনজনদের সাথে হৃদয়ের বন্ধন আরও গভীর করার সময়।
আপনাদের সবার হাসি, স্বপ্ন আর আগামীর পথচলাই আমাদের শক্তি।
আল্লাহ আপনাদের জীবনে সুখ, শান্তি আর সফলতা দান করুন।।।
ঈদ মোবারক 🌙🤍🧡💛

"বড়দিনের আনন্দ পৌছে যাক ঘরে ঘরে।নতুন বছরের আগমনী বার্তা হোক শুভ।"বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স এসোসিয়েশন এর পক্ষ থেকে সব...
25/12/2025

"বড়দিনের আনন্দ পৌছে যাক ঘরে ঘরে।নতুন বছরের আগমনী বার্তা হোক শুভ।"

বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স এসোসিয়েশন এর পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।

🧡🧡🧡

বিজ্ঞপ্তি :
19/06/2025

বিজ্ঞপ্তি :

জরুরি নোটিশ :
15/06/2025

জরুরি নোটিশ :

জরুরি বিজ্ঞপ্তি :
14/06/2025

জরুরি বিজ্ঞপ্তি :

Tribute to our medical heroes honouring the selfless volunteers of the free medical camp held on 9th Feb 2025 শিরোনামে ৪...
05/06/2025

Tribute to our medical heroes honouring the selfless volunteers of the free medical camp held on 9th Feb 2025 শিরোনামে ৪ঠা জুন বান্দরবান সরকারি কলেজ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক তুলে দেয় বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমএসএ সাধারণ সম্পাদক উনুমং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক থানজামা লুসাই, মাননীয় চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন :
এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মেহেদী হাসান, বিসিএস (সাধারণ শিক্ষা), প্রভাষক, বাংলা বিভাগ, বান্দরবান সরকারি কলেজ।
রাশেদা খানম, মাননীয় অধ্যক্ষ, বান্দরবান নার্সিং কলেজ।
জনাব পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, বান্দরবান পার্বত্য জেলা।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে বিএমএসএ সদস্যবৃন্দ।স্বাগত বক্তব্য রাখেন ডা. বেনাজীর জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা সভাপতি, বিএমএসএ। এরপর একে একে বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি ও বিএমএসএ সাধারণ সম্পাদক বক্তব্য প্রদান করেন। ৯ই ফেব্রুয়ারী ২০২৫ তারিখে ফ্রি হেল্থ ক্যাম্পে অংশগ্রহণকারী ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে প্রধান অতিথি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বান্দরবান সরকারি হাসপাতালের এম্মুলেন্স নাম্বার। জনস্বার্থে প্রচার করা হয়েছে।
02/06/2025

বান্দরবান সরকারি হাসপাতালের এম্মুলেন্স নাম্বার। জনস্বার্থে প্রচার করা হয়েছে।

10/04/2025

"ঈদ মানে খুশি,ঈদ মানেই ভালোবাসা।সবার জীবন ভরে উঠুক আনন্দে।" বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স এসোসিয়েশন এর পক্ষ থেকে সকলকে জ...
30/03/2025

"ঈদ মানে খুশি,ঈদ মানেই ভালোবাসা।সবার জীবন ভরে উঠুক আনন্দে।"

বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স এসোসিয়েশন এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙 ❤️

আগামী ০৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প ...
06/02/2025

আগামী ০৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষধ বিতরণ কর্মসূচী।
উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ।
বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স এসোসিয়েশন(BMSA) সর্বদা বান্দরবানের সকল স্তরের মানুষের প্রতি নিবেদিত।
আমরা স্বপ্ন দেখি বান্দরবানের সকল স্তরের মানুষ একদিন সর্বোচ্চ চিকিৎসা সেবা লাভ করবে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

আমাদের সেবাসমূহ:
✔ অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
✔ বিভিন্ন রোগের পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান
✔ প্রয়োজনীয় ওষুধ বিতরণ

📍ফ্রি মেডিকেল ক্যাম্পের স্থান : কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বান্দরবান সদর।

📅 তারিখ: ০৯/০২/২০২৫
⏰ সকাল ৯ - দুপুর ২ টা

বান্দরবানের সকল স্তরের মানুষকে এই মহতী উদ্যোগে অংশ নেওয়ার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসুন, নিজে সুস্থ থাকি এবং আমাদের পরিবার ও সমাজকে সুস্থ রাখি।

বান্দরবান মেডিকেল স্টুডেন্ট'স এসোসিয়েশন (BMSA)
– আপনাদের পাশে, সবসময়!

২৯ জানুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব শামীম আরা রিনি  মহোদয়ের সাথে বান্দরবান মেডিকেল ...
29/01/2025

২৯ জানুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব শামীম আরা রিনি মহোদয়ের সাথে বান্দরবান মেডিকেল স্টুডেন্টস্ এসোসিয়েশনের নব গঠিত কমিটি(২৪-২৫ সেশন) সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ। মাননীয় জেলা প্রশাসক মহোদয় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার কথা জানান।

Address

Bandarban
BANDARBAN4600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bandarban Medical Students' Association - BMSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share