10/10/2026
প্রবাসীর তরফ থেকে সবাইকে জানাই মহালয়া-র সাংস্কৃতিক অনুষ্ঠানে সপরিবারে আসার উষ্ণ আমন্ত্রণ ।
📅 রবিবার, ১১ অক্টোবর | দুপুর ২:৩০ থেকে
📍 HECSA Balaji মন্দির
নাচ, নাটক, গান আর ছোট-বড় সবার মঞ্চের ম্যাজিকে। শরতের আকাশে কাশফুল দেখা যাক বা না-ই যাক, পুজোর গন্ধ কিন্তু একসঙ্গে হলেই পাওয়া যায়!
প্রবাসীর পক্ষ থেকে চায়ের ব্যবস্থা থাকবে। ☕
অডিটোরিয়ামের সামনে শিঙাড়া, মেদু বড়া এবং অন্যান্য স্ন্যাকস কিনতে পাওয়া যাবে। পর্যাপ্ত পরিমাণে খাবার রাখার জন্য আমরা HECSA-কে অনুরোধ করা হয়েছে। এছাড়াও, HECSA-র রেস্টুরেন্টে ধোসা ও পুরি-সবজির ব্যবস্থাও থাকবে।
তাই বন্ধুদের খবর দিন, বাচ্চাদের সঙ্গে নিন, আর রবিবারের অলস দুপুরটাকে একটু ছুটি দিয়ে চলে আসুন , চেনা মুখের হাসি আর নতুন পরিচয়ের আনন্দে, ঘর থেকে দূরে আমরা সবাই মিলে তৈরি করি এক টুকরো পুজোর বাড়ি। দেখা হচ্ছে তাহলে……..