Bangladesh Society Inc

Bangladesh Society Inc To bring and unite all the Bangladeshis under one umbrella endeavored to form a social body what is

It is an established fact that all the expatriate Bangladeshis living in USA are deeply rooted to our country and culture, history and heritage, tradition and norms, social values and personal virtues. Such correlation was originated not out of emotion, but practical necessity. In order to bring and unite all the Bangladeshis under one umbrella endeavored to form a social body what is now known as ‘Bangladesh Society Inc., which was formed at a meeting held on November 23, 1975 at Earl Hall

বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টারের ইন্তেকাল  II গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ বাংলাদেশ সোসাইটিরবাংলাদে...
08/28/2026

বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টারের ইন্তেকাল II গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ বাংলাদেশ সোসাইটির

বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ও কমিউনিটির পরিচিত মুখ ইলিয়াস আহমেদ মাস্টার বাংলাদেশে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ইলিয়াস আহমেদ মাস্টার বাংলাদেশ সোসাইটির সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে আন্তরিকভাবে কাজ করেছেন। সমাজ ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ববোধ এবং কমিউনিটি সেবায় তাঁর নিষ্ঠা বাংলাদেশ সোসাইটি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কমিউনিটির প্রতি তাঁর অবদান ও নিবেদিত সেবার কথা আমাদের স্মৃতিতে সবসময় অম্লান হয়ে থাকবে।

এক শোকবার্তায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

তাঁরা মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের জীবনের সকল ভালো কাজ ও মানবসেবাকে কবুল করেন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।

বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সকলের কাছে মরহুম ইলিয়াস আহমেদ মাস্টারের জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি রাজু হত্যায় বাংলাদেশ সোসাইটির গভীর শোক ও উদ্বেগনিউইয়র্কে কর্মস্থলে আততায়ীর গুলিতে প্রবাস...
08/24/2026

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি রাজু হত্যায় বাংলাদেশ সোসাইটির গভীর শোক ও উদ্বেগ

নিউইয়র্কে কর্মস্থলে আততায়ীর গুলিতে প্রবাসী বাংলাদেশি মোঃ ইউসুফ রাজুর মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সোসাইটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি রাসেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

একজন প্রবাসী মানুষ পরিবার ও প্রিয়জনদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করেন। সেই কর্মস্থলেই এভাবে একটি মূল্যবান জীবন ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। এদিকে সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোঃ আলী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ রাজুর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।

বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিসহ নিউইয়র্ক সিটির সকল বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

এই কঠিন সময়ে রাজুর পরিবার এবং আহত রাসেল ও তাঁর পরিবারের পাশে বাংলাদেশ সোসাইটি আছে এবং থাকবে। ইতোমধ্যে সোসাইটির কর্মকর্তারা নিহত ও আহতদের পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সোসাইটি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা ও পাশে থাকার চেষ্টা করবে। তাঁরা একা নন, বাংলাদেশ সোসাইটি এবং আমাদের পুরো কমিউনিটি তাঁদের পাশে রয়েছে।

পাশাপাশি আমরা সকল প্রবাসী বাংলাদেশির প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক ও সচেতন থাকুন। বিশেষ করে যারা উবার, ট্যাক্সি, রাইডশেয়ার ও ডেলিভারি পেশায় নিয়োজিত আছেন, কাজের সময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকুন এবং ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।

জরুরি বিজ্ঞপ্তিবাংলাদেশ সোসাইটির সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধনের সময়সীমা বৃদ্ধিসম্মানিত সদস্যবৃন্দ,বাংলাদেশ সোসাইটির...
08/19/2026

জরুরি বিজ্ঞপ্তি
বাংলাদেশ সোসাইটির সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধনের সময়সীমা বৃদ্ধি

সম্মানিত সদস্যবৃন্দ,
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে সদস্যদের বিপুল সংখ্যক নিবন্ধন এবং সদস্যদের কাছ থেকে প্রাপ্ত অনুরোধের পরিপ্রেক্ষিতে সদস্য তালিকায় তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।

সদস্যদের সুবিধার্থে পূর্বনির্ধারিত ১৮ আগস্ট ২০২৬-এর পরিবর্তে এখন ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৫:০০টা পর্যন্ত সদস্যদের তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হলো।

নতুন চূড়ান্ত সময়সীমা
তারিখ: ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)
সময়: বিকেল ৫:০০টা পর্যন্ত
স্থান: বাংলাদেশ সোসাইটি ভবন
86-24 Whitney Ave, Elmhurst, NY 11373

সদস্য তথ্য যাচাইয়ের অনলাইন পোর্টাল
https://member-service.bangladeshsocietyinc.com/membership/status

যে তথ্যগুলো অবশ্যই যাচাই করবেন
নাম ও নামের বানান
জন্ম সাল
বর্তমান ঠিকানা ও ZIP Code
অন্যান্য ব্যক্তিগত তথ্য

বিশেষভাবে লক্ষ্য করুন: আসন্ন নির্বাচনে একাধিক ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি সদস্যের নিবন্ধন ফরমে প্রদত্ত ঠিকানা ও ZIP Code-এর ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ করা হবে। তাই আপনার ঠিকানা ও ZIP Code সঠিক আছে কি না, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সদস্য তালিকায় নাম না থাকলে
কোনো বৈধ সদস্যের নাম প্রকাশিত সদস্য তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকলে, নির্ধারিত সময়ের মধ্যে সদস্যপদের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র, যেমন রসিদ, দাখিল করে সদস্যপদ অন্তর্ভুক্তির জন্য আবেদন করা যাবে। যথাযথ যাচাই-বাছাই শেষে প্রমাণ সন্তোষজনক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ
২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৫:০০টার পর এটিই হবে সদস্যদের তথ্য যাচাই, সংশোধন, সংযোজন বা অন্তর্ভুক্তির চূড়ান্ত সময়সীমা।

উক্ত সময়সীমার পর সদস্য তালিকায় কোনো ধরনের সংযোজন, বিয়োজন, অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না।

একইভাবে, নির্বাচনের দিন সদস্য তালিকা, ভোটকেন্দ্র, ঠিকানা, ZIP Code, সদস্যপদ বা নিবন্ধন সংক্রান্ত কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

তথ্যে ভুল থাকলে যোগাযোগ করুন
প্রকাশিত সদস্য তালিকার তথ্যের সঙ্গে নিবন্ধন ফরমে প্রদত্ত তথ্যের কোনো অসঙ্গতি, ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে, ২৫ আগস্ট ২০২৬ বিকেল ৫:০০টার মধ্যে বাংলাদেশ সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করুন।

সভাপতি: 917-294-0970
সাধারণ সম্পাদক: 917-302-0443
সহ-সাধারণ সম্পাদক: 917-892-7199
কোষাধ্যক্ষ: 347-896-2802
সাংগঠনিক সম্পাদক: 917-783-5499
সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ

বিপুল সংখ্যক সদস্যের নিবন্ধনের কারণে তথ্য যাচাই ও সংশোধনের জন্য এই অতিরিক্ত সময় প্রদান করা হয়েছে। তাই কোনো ধরনের অসুবিধা এড়াতে প্রত্যেক সদস্যকে অনুরোধ করা হচ্ছে, ২৫ আগস্ট বিকেল ৫:০০টার চূড়ান্ত সময়সীমার আগেই নিজের সদস্য তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করুন।

মনে রাখবেন: ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, বিকেল ৫:০০টা, সদস্য তথ্য সংশোধনের চূড়ান্ত সময়সীমা।

আপনার ভোটাধিকার নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যেই আপনার সদস্য তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করুন।

বাংলাদেশ সোসাইটি

📢 জরুরি বিজ্ঞপ্তিবাংলাদেশ সোসাইটির সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধনসম্মানিত সদস্যবৃন্দ,বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন ...
08/07/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি
বাংলাদেশ সোসাইটির সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধন

সম্মানিত সদস্যবৃন্দ,
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে সদস্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন আপনার সদস্য তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের চূড়ান্ত সুযোগ।

নির্বাচনে আপনার সঠিক ভোটকেন্দ্র নির্ধারণ এবং নিরবচ্ছিন্ন ভোটাধিকার নিশ্চিত করতে অনুগ্রহ করে আগামী ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৫:০০টার মধ্যে বাংলাদেশ সোসাইটির ওয়েবসাইট অথবা সোসাইটির অফিসে উপস্থিত হয়ে নিবন্ধন ফরমে প্রদত্ত তথ্যের সঙ্গে প্রকাশিত সদস্য তালিকার তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করুন।

গুরুত্বপূর্ণ তথ্য
📅 শেষ তারিখ: ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)
⏰ সময়: বিকেল ৫:০০টা পর্যন্ত
📍 বাংলাদেশ সোসাইটি ভবন
86-24 Whitney Ave, Elmhurst, NY 11373

🌐 অনলাইনে তথ্য যাচাই করুন:
https://member-service.bangladeshsocietyinc.com/membership/status

🔍 যে তথ্যগুলো অবশ্যই যাচাই করবেন
✅ নাম ও নামের বানান
✅ জন্ম সাল
✅ বর্তমান ঠিকানা ও ZIP Code (ভোটকেন্দ্র নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ)
✅ অন্যান্য ব্যক্তিগত তথ্যাদি

⚠️ বিশেষভাবে লক্ষ্য করুন
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে একাধিক ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি সদস্যের নিবন্ধন ফরমে প্রদত্ত ঠিকানা ও ZIP Code-এর ভিত্তিতেই ভোটকেন্দ্র নির্ধারণ করা হবে। অতএব, আপনার ঠিকানা ও ZIP Code-এর যথার্থতা নিশ্চিত করা আপনার ব্যক্তিগত দায়িত্ব।

📄 সদস্যপদ তালিকায় নাম না থাকলে
যদি কোনো সদস্যের বৈধ সদস্যপদ প্রকাশিত সদস্য তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তবে তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে সদস্যপদের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: রসিদ) দাখিল করে সদস্যপদ অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। যথাযথ যাচাই-বাছাই শেষে প্রমাণ সন্তোষজনক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

🚫 অত্যন্ত গুরুত্বপূর্ণ
১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৫:০০টার পর সদস্য তালিকায় কোনো ধরনের- • সংযোজন • বিয়োজন • অন্তর্ভুক্তি • তথ্য সংশোধন, সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

একইভাবে, নির্বাচনের দিন সদস্য তালিকা, ভোটকেন্দ্র, ঠিকানা, ZIP Code, সদস্যপদ বা নিবন্ধন সংক্রান্ত কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

📝 তথ্যে ভুল থাকলে করণীয়
প্রকাশিত সদস্য তালিকার তথ্যের সঙ্গে নিবন্ধন ফরমে প্রদত্ত তথ্যের কোনো অসঙ্গতি, ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে, নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ সোসাইটির-
• সভাপতি-917-294-0970
• সাধারণ সম্পাদক-917-302-0443
• সহ-সাধারণ সম্পাদক-917-892-7199
• কোষাধ্যক্ষ-347-896-2802
• সাংগঠনিক সম্পাদক-917-783-5499
এর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

🛑 মনে রাখবেন
১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৫:০০টার পর কিংবা নির্বাচনের দিন কোনো প্রকার তথ্য সংশোধন, সংযোজন, অন্তর্ভুক্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

আপনার ভোটাধিকার নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যেই আপনার তথ্য যাচাই করুন।

--------------------------------------------------------------------------

📢 URGENT NOTICE
Bangladesh Society Membership Verification & Information Correction

Dear Members,
Membership registration for the upcoming Bangladesh Society election has been completed. Now is your final opportunity to verify your membership information and request any necessary corrections.

To ensure your correct voting center assignment and protect your right to vote, please verify your information no later than Tuesday, August 18, 2026, by 5:00 PM through the Bangladesh Society website or by visiting the Society office.

📅 Deadline
Tuesday, August 18, 2026
⏰ Time: Until 5:00 PM
📍 Bangladesh Society Building
86-24 Whitney Ave, Elmhurst, NY 11373

🌐 Verify Online:
https://member-service.bangladeshsocietyinc.com/membership/status

✅ Please Verify
• Full name and spelling
• Year of birth
• Current address & ZIP Code (used to assign your voting center)
• Other personal information

⚠️ Important

Voting will take place at multiple polling locations, and your voting center will be assigned based on the address and ZIP Code on your registration form. Please make sure this information is accurate.

If you find any error or discrepancy, contact any of the following officers before the deadline:

President: 917-294-0970
General Secretary: 917-302-0443
Assistant General Secretary: 917-892-7199
Treasurer: 347-896-2802
Organizing Secretary: 917-783-5499

If your valid membership is missing from the published membership list, you may apply for inclusion by submitting supporting documents (such as your payment receipt) before the deadline. Applications will be reviewed, and eligible memberships will be added after verification.

🚫 Final Reminder
After 5:00 PM on August 18, 2026, no requests for corrections, additions, membership inclusion, or other changes will be accepted. The same applies on Election Day—no complaints or requests regarding membership, voter information, address, ZIP Code, or voting center will be considered.

✔️ Verify your information before the deadline to protect your voting rights.

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সাইফুল ইসলামের মাতৃবিয়োগ ।। সোসাইটির শোকবাংলাদেশের সোসাইটির সাবেক প্রচার সম্পাদক ও বি...
07/07/2026

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সাইফুল ইসলামের মাতৃবিয়োগ ।। সোসাইটির শোক

বাংলাদেশের সোসাইটির সাবেক প্রচার সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলামের মমতাময়ী মা বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোঃ আলী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুমাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

🇺🇸 Happy 250th Independence Anniversary, United States of America! 🇺🇸On this historic milestone, Bangladesh Society, Inc...
07/04/2026

🇺🇸 Happy 250th Independence Anniversary, United States of America! 🇺🇸

On this historic milestone, Bangladesh Society, Inc. extends its heartfelt congratulations and best wishes to the people of the United States.

As we celebrate 250 years of freedom, democracy, and opportunity, we honor the enduring friendship between the United States and the Bangladeshi American community. May this great nation continue to prosper and inspire future generations with its values of liberty, unity, and hope.

Happy 250th Independence Anniversary! 🎉

Celebrating Freedom. Honoring Friendship. Building Stronger Communities. 🇺🇸🇧🇩

A Message of GratitudeThe Executive Committee and Board of Trustees of the Bangladesh Society extend our heartfelt grati...
07/01/2026

A Message of Gratitude

The Executive Committee and Board of Trustees of the Bangladesh Society extend our heartfelt gratitude to every member of the Bangladeshi community who registered as a member of the Society before the June 30 voter registration deadline.

Today, we are proud to celebrate a truly historic milestone. A total of 34,467 members have registered to become part of the Bangladesh Society family, making this the largest membership registration in the more than 50-year history of our beloved organization.

Membership Registration Summary

Life Members: 1,026
General Members: 34,295
Total Registered Members: 35,321

This extraordinary achievement belongs to every individual who believed in the Society, participated in the process, and stood with us. Thank you for becoming part of this historic moment.

When the current Executive Committee began its journey one and a half years ago, our highest priority was to reconnect our community with Bangladesh Society, the largest and umbrella organization representing Bangladeshis in North America. The overwhelming response demonstrates that, together, we have successfully strengthened that bond and inspired unprecedented community participation.

This historic turnout reflects the unity, trust, and commitment of our community. While we celebrate this milestone with great pride, we also recognize it as the beginning of an even greater responsibility. We remain committed to serving our community with honesty, transparency, dedication, and respect.

On behalf of the Executive Committee and the Board of Trustees, we extend our sincere appreciation to every member, volunteer, supporter, and well-wisher who helped make this achievement possible.

Thank you for your trust. Thank you for your support. Thank you for making history with Bangladesh Society.

Together, we made history. Together, we will build an even brighter future.

**This is a primary count. Numbers are subject to final audit and adjustment.

জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর খন্দকার সেন্টুর ইন্তেকাল ।। বাংলাদেশ সোসাইটির শোকনিউইয়র্কের বাংলাদেশ অধ্য...
05/28/2026

জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর খন্দকার সেন্টুর ইন্তেকাল ।। বাংলাদেশ সোসাইটির শোক

নিউইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা মোস্তাফিজুর খন্দকার সেন্টু গত ২৭ মে নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম ভুঁইয়া এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুমকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Address

86-24 Whitney Avenue
Elmhurst, NY
11373

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+17184408547

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Society Inc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share