প্রবাসী বাংলাদেশী

প্রবাসী বাংলাদেশী আমরা প্রবাসী বাংলাদেশী ।| প্রবাসে একে অপরেকে সাহায্যে করতে কৃপনতা করবেন না - Sharing information ✅ || Do Good For Your Society ||
(5)

আজ অনুষ্ঠিত হলো The Wandering Dervishes আয়োজিত The Migrant Cricket Tournament 2026–এর চূড়ান্ত দল নির্বাচনের লটারি প্রতিয...
23/08/2026

আজ অনুষ্ঠিত হলো The Wandering Dervishes আয়োজিত The Migrant Cricket Tournament 2026–এর চূড়ান্ত দল নির্বাচনের লটারি প্রতিযোগিতা। 🏏

ইনশাআল্লাহ, টুর্নামেন্টের প্রথম পর্বের ম্যাচগুলো আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে Penjuru Recreation Centre-এ অনুষ্ঠিত হবে।

মাদক নয়। খেলাধুলাই হোক আনন্দের, সুস্থতার এবং সুন্দর সমাজ গড়ার মাধ্যম।

আসুন, মাদককে না বলি।
সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলি❤️


CNB Drug Free SG

সিঙ্গাপুর মোস্তফা  সেন্টারে আজকের আপডেট - ২৩/০৮/২০২৬
23/08/2026

সিঙ্গাপুর মোস্তফা সেন্টারে আজকের আপডেট -

২৩/০৮/২০২৬

22/08/2026

প্রবাসীদের বিলাসিতা হচ্ছে শান্তিতে ঘুম ॥ #প্রবাসী #বাংলাদেশী

সিঙ্গাপুরে CNB এর মাদকবিরোধী অভিযানে ৮১ জন গ্রেপ্তার, উদ্ধার S$১.০৫ লাখের বেশি মাদকপুঙ্গগোলে ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদক...
22/08/2026

সিঙ্গাপুরে CNB এর মাদকবিরোধী অভিযানে ৮১ জন গ্রেপ্তার, উদ্ধার S$১.০৫ লাখের বেশি মাদক

পুঙ্গগোলে ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদকের পাশাপাশি কাতানা, নাকলডাস্টার ও ছুরিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার

সিঙ্গাপুর, ২১ আগস্ট: সিঙ্গাপুরে চলতি সপ্তাহে দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে ৮১ জন সন্দেহভাজন মাদক অপরাধীকে গ্রেপ্তার করেছে Central Narcotics Bureau (CNB)। অভিযানে জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য S$১০৫,৫০০-এর বেশি।

সিএনবির তথ্য অনুযায়ী, Toa Payoh, Telok Blangah ও Punggolসহ সিঙ্গাপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫২৯ গ্রাম Ice (Methamphetamine), ৩৭৫ গ্রাম He**in, ২৭ গ্রাম Cannabis, ১০ গ্রাম Ketamine, ১০ গ্রাম Ecstasy এবং ১১টি Erimin-5 ট্যাবলেট উদ্ধার করা হয়। (CNA)

পুঙ্গগোলে ফ্ল্যাটে সিএনবির অভিযান

সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে Punggol Field-এর কাছে একটি আবাসিক ভবনে অভিযান চালায় সিএনবি কর্মকর্তারা।

অভিযানের সময় ভবনের লিফট ল্যান্ডিং থেকে মাদক পাচারের সন্দেহে ৩৮ বছর বয়সী এক সিঙ্গাপুরিয়ান পুরুষকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একই ভবনের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।

সিএনবির কর্মকর্তারা জানান, ফ্ল্যাটের বাসিন্দারা দরজা খুলতে অস্বীকৃতি জানালে কর্মকর্তাদের জোর করে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে হয়।

এ সময় ফ্ল্যাটের একটি বেডরুমের জানালা দিয়ে কিছু বস্তু বাইরে ফেলে দিতে দেখা যায়। পরে সেগুলোকে মাদক ব্যবহারের সরঞ্জাম (drug paraphernalia) হিসেবে শনাক্ত করা হয়।

ফ্ল্যাটের ভেতর থেকে মাদক পাচারের সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়—একজন ৪০ বছর বয়সী বিদেশি পুরুষ, ৪৬ বছর বয়সী ও ২৬ বছর বয়সী দুই সিঙ্গাপুরিয়ান পুরুষ এবং ৩৬ বছর বয়সী এক সিঙ্গাপুরিয়ান নারী।

পরে একই দিন ৪০ বছর বয়সী আরও এক নারী ওই ফ্ল্যাটে ফিরে এলে তাকেও গ্রেপ্তার করা হয়।

পুঙ্গগোলের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ফ্ল্যাটের বিভিন্ন স্থান থেকে সিএনবি কর্মকর্তারা উদ্ধার করেন—

🔹 প্রায় ৪৩৯ গ্রাম Ice
🔹 প্রায় ৩০০ গ্রাম He**in
🔹 প্রায় ২২ গ্রাম Cannabis
🔹 প্রায় ৯ গ্রাম Ketamine
🔹 প্রায় ১০ গ্রাম Ecstasy
🔹 ১টি Erimin-5 ট্যাবলেট

এছাড়া ২৬ বছর বয়সী এক সন্দেহভাজনের গাড়ি তল্লাশি করে অল্প পরিমাণ Ice উদ্ধার করা হয়। (CNA)

মাদকের সঙ্গে উদ্ধার কাতানা, নাকলডাস্টার ও ছুরি

অভিযানে মাদকের পাশাপাশি ফ্ল্যাটটি থেকে বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ছিল—

⚔️ Katana
🥊 Knuckledusters
🔪 Dagger
🔪 বিভিন্ন ধরনের Knife

উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্তও চলছে। (CNA)

মাদক পাচারে কঠোর শাস্তি

সিএনবি জানিয়েছে, সিঙ্গাপুরের Misuse of Drugs Act অনুযায়ী নিয়ন্ত্রিত মাদক পাচার, পাচারের প্রস্তাব দেওয়া অথবা মাদক পাচারের উদ্দেশ্যে প্রস্তুতিমূলক কোনো কর্মকাণ্ড করাও অপরাধ।

আইন অনুযায়ী, ১৫ গ্রামের বেশি বিশুদ্ধ He**in অথবা ২৫০ গ্রামের বেশি Methamphetamine (Ice) পাচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

সিএনবি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সব সন্দেহভাজনের মাদক-সংক্রান্ত কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। (CNA)

সূত্র: Channel NewsAsia (CNA) / Central Narcotics Bureau (CNB)

#মাদকবিরোধীঅভিযান #সিঙ্গাপুর

গেলাং এরিয়াতে একটি Condominium House-এ ৪টি Approved Bed ভাড়া দেওয়া হবে।রান্না করার সুবিধা রয়েছে।Approved Bed ছাড়া অ...
21/08/2026

গেলাং এরিয়াতে একটি Condominium House-এ ৪টি Approved Bed ভাড়া দেওয়া হবে।

রান্না করার সুবিধা রয়েছে।
Approved Bed ছাড়া অতিরিক্ত কোনো লোক থাকে না।

অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ॥
20/08/2026

অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ॥

18/08/2026

একটি CPR বাঁচাতে পারে একটি জীবন ❤️‍🩹

FIRST AID ও CPR শুধু প্রশিক্ষণের কোনো বিষয় নয় জরুরি মুহূর্তে এটি হতে পারে কারও জীবন ও মৃত্যুর মাঝের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মিনিট।

দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক সাধারণ মানুষ এখনো জানেন না—কেউ হঠাৎ অচেতন হয়ে শ্বাস না নিলে কীভাবে দ্রুত সঠিক পদক্ষেপ নিতে হয়।

এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়—শেখার জন্য।
কারণ বিপদ কখন আসবে, আমরা জানি না। কিন্তু প্রস্তুত থাকলে হয়তো বলতে পারব—
“আমি একজনের জীবন বাঁচাতে চেষ্টা করেছি। ❤️

👉 ভিডিওটি দেখুন, শিখুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
CPR জানা মানে শুধু একটি স্কিল জানা নয়—একটি জীবন বাঁচানোর সুযোগ তৈরি করা।

❤️🇧🇩🇸🇬
18/08/2026

❤️🇧🇩🇸🇬

আসসালামুআলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ,যারা The Wandering Dervishes আয়োজিত Migrant Cricket Tournament 2026__এ অংশগ্রহনের আগ্রহ নিয়ে আমাদের শর্ত অনুযায়ী আপনাদের দলের তথ্য আমাদের কাছে পাঠিয়েছেন এবং প্রাথমিক বাছাইপর্বের ফলাফলের জন্যে অপেক্ষার করেছেন।

আপনাদেরকে আনন্দের সহিত জানাচ্ছি যে আপনাদের পাঠানো তথ্য যাচাই-বাছাই করে আমরা সর্বমোট ১১ টি দলকে নির্বাচিত করেছি যারা আমাদের সকল শর্ত পূরণে সফল হয়েছেন। অভিনন্দন আপনাদের সকলকে🎊🎉

যারা শর্ত পূরণ করতে পারেন নি, তাদের প্রতি আমরা দুঃখপ্রকাশ করছি এবং আপনাদেরকে টুর্নামেন্টটি এসে উপভোগ করার আমন্ত্রন জানাচ্ছি এবং আগামী টুর্নামেন্টে ইনশাহ'আল্লাহ নির্বাচিত দল হিসেবে আপনাদেরকে দেখতে পাবো, সেই প্রত্যয় ব্যক্ত করছি।

নিম্নে Migrant Cricket Tournament 2026 এর জন্যে নির্বাচিত ১১ টি দলের নাম ঘোষনা করছি।

1. Young Fighter Cricket Team
2. ⁠Friend Zone XI
3. ⁠Penjuru 11 Star
4. ⁠Unity King
5. ⁠Cumilla Victorians Cricket Team
6. ⁠Penjuru Cricket Team (PCT)
7. ⁠Team Tiger
8. ⁠Dream Dominators Cricket Team
9. ⁠Tekka Best 11
10. ⁠Mystic Squad Cricket Team
11. ⁠Smart Boy's

আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন, তাদেরকে অগ্রীম আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টটি উপভোগ করার জন্যে।

খুব শীঘ্রই টুর্নামেন্টের দিন, তারিখ ও লোকেশন সম্পর্কে আপনাদেরকে অবগত করা হবে, ইনশাহ'আল্লাহ।

ধন্যবাদ

18/08/2026

🤐

18/08/2026

আহ্ প্রবাসীর জীবন 🤐🥺🥺

Address

Raffles Park

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রবাসী বাংলাদেশী:

Shortcuts

Share