Pransikha Foundation II প্রাণশিখা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Pransikha Foundation II প্রাণশিখা ফাউন্ডেশন

Pransikha Foundation II প্রাণশিখা ফাউন্ডেশন-
works to enhance human well-being, environmental health, and the overall quality of life in rural communities via sustainable development.

চট্টগ্রামের বন্যা দুর্গত মানুষের পাশে প্রাণ শিখা ফাউন্ডেশন !টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের পাথরঘাটা, চকবাজার, বা...
15/07/2026

চট্টগ্রামের বন্যা দুর্গত মানুষের পাশে প্রাণ শিখা ফাউন্ডেশন !

টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের পাথরঘাটা, চকবাজার, বাকলিয়া ও চান্দগাঁও এলাকার অসংখ্য মানুষ মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।

এই কঠিন সময়ে প্রাণ শিখা ফাউন্ডেশন বন্যাদুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

আপনিও এই মানবিক উদ্যোগে অংশ নিতে পারেন। আপনার সামান্য সহযোগিতাও একটি পরিবারের জন্য হতে পারে আশার আলো।

📌 ডোনেশন করার পর অনুগ্রহ করে WhatsApp-এ আপনার মানি রিসিপ্ট/অ্যাকনলেজমেন্ট সংগ্রহ করুন।

আসুন, সবাই মিলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।
Helpline: 01577-224336 Website: www.pransikha.org

#প্রাণশিখাফাউন্ডেশন

পবিত্র ঈদ উল আযহার আনন্দ, ত্যাগ ও মানবতার বার্তা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।প্রাণশিখা ফাউন্ডেশন (Pransikha Foundation) এর পক্...
26/05/2026

পবিত্র ঈদ উল আযহার আনন্দ, ত্যাগ ও মানবতার বার্তা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।
প্রাণশিখা ফাউন্ডেশন (Pransikha Foundation) এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🌙 ঈদ মোবারক 🌙
আপনার ও আপনার পরিবারের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।

প্রণশিখা ফাউন্ডেশন থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।শ্রমের মর্যাদা যেখানে অক্ষুণ্ণ, সেখানেই গড়ে ওঠে উন্নত সমাজ। প...
30/04/2026

প্রণশিখা ফাউন্ডেশন থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

শ্রমের মর্যাদা যেখানে অক্ষুণ্ণ, সেখানেই গড়ে ওঠে উন্নত সমাজ। প্রতিটি শ্রমিকের ঘাম, নিষ্ঠা ও অবদান আমাদের অর্থনীতি ও সংস্কৃতির ভিত্তি।

এই দিনে আমরা অঙ্গীকার করছি—
শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা ও সম্মান রক্ষায় আমরা সর্বদা পাশে আছি।

যারা নিরলস পরিশ্রমে সমাজকে এগিয়ে নিচ্ছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

সুবিচার, ন্যায্য মজুরি ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত হোক— এই প্রত্যাশা।

সবার মে দিবসের শুভেচ্ছা !!!

#আন্তর্জাতিকশ্রমিকদিবস #মেদিবস #শ্রমিকমর্যাদা #প্রণশিখাফাউন্ডেশন

প্রাণ শিখা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!নতুন বছরের আগমনে সবার জীবন ভরে উঠ...
13/04/2026

প্রাণ শিখা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
নতুন বছরের আগমনে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
পুরনো সব দুঃখ-কষ্ট ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাই—এই প্রত্যাশাই রইল।
শুভ নববর্ষ ১৪৩৩!

#শুভনববর্ষ #প্রাণশিখাফাউন্ডেশন

হাম সম্পর্কে সচেতন হোন – নিজে জানুন, অন্যকে জানান !হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশু ও বড়—উভয়ের জন্যই ...
08/04/2026

হাম সম্পর্কে সচেতন হোন – নিজে জানুন, অন্যকে জানান !

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশু ও বড়—উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সময়মতো সচেতন হওয়া খুবই জরুরি।

হামের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

সচেতনতাই পারে আমাদের সবাইকে সুরক্ষিত রাখতে !
সচেতনতায় – প্রাণ শিখা ফাউন্ডেশন l

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিন...
25/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই।

#মহানস্বাধীনতাদিবস

 #ঈদেরনামাজের নিয়ম:পবিত্র ঈদুল ফিতরের নামাজ একটি বিশেষ ইবাদত, যা আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার বার্তা বহন করে। আসুন জেনে...
20/03/2026

#ঈদেরনামাজের নিয়ম:

পবিত্র ঈদুল ফিতরের নামাজ একটি বিশেষ ইবাদত, যা আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার বার্তা বহন করে। আসুন জেনে নেই ঈদের নামাজ আদায়ের সংক্ষিপ্ত নিয়মঃ

ঈদের নামাজ ২ রাকাত।
এ নামাজে অতিরিক্ত ৬টি তাকবির রয়েছে।

প্রথম রাকাতে:
• ইমামের পিছনে নিয়ত করবেন।
• “আল্লাহু আকবার” বলে তাকবিরে তাহরিমা বেঁধে হাত বাঁধবেন।
• তারপর সানা পড়বেন।
• এরপর ইমাম ৩ বার অতিরিক্ত তাকবির বলবেন।
• প্রত্যেক তাকবিরে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দেবেন।
• তৃতীয় তাকবিরের পর হাত বেঁধে ফেলবেন।
• তারপর ইমাম কিরাত পড়বেন এবং রুকু-সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবেন।

দ্বিতীয় রাকাতে:
• ইমাম প্রথমে কিরাত পড়বেন।
• তারপর ৩ বার অতিরিক্ত তাকবির বলবেন।
• প্রত্যেক তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দেবেন।
• চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন।
• এরপর বাকি নামাজ শেষ করবেন।

ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নত।
তাই নামাজ শেষে খুতবা মনোযোগ দিয়ে শুনুন।

আসুন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা পৌঁছে দিই।

প্রাণশিখা ফাউন্ডেশন - মানবতার পাশে, সবসময়।

ঈদ মোবারক!

প্রাণশিখা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। মহান এই দিনটি সবার জন্য বয়ে আনুক অফুরন্ত আনন্দ ও কল...
19/03/2026

প্রাণশিখা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। মহান এই দিনটি সবার জন্য বয়ে আনুক অফুরন্ত আনন্দ ও কল্যাণ।
ঈদ মোবারক!

আসুন, আমরা সচেতন হই —সঠিক হিসাব করি, সঠিকভাবে যাকাত দিই, এবং একজন মানুষকেও স্বাবলম্বী হতে সাহায্য করি। ❤️ #যাকাত  #জাকাত...
13/03/2026

আসুন, আমরা সচেতন হই —
সঠিক হিসাব করি, সঠিকভাবে যাকাত দিই, এবং একজন মানুষকেও স্বাবলম্বী হতে সাহায্য করি। ❤️

#যাকাত #জাকাত #মানবতা #বাংলাদেশ #সহায়তা #প্রানশিখাফাউন্ডেশন

Address

Mascot Plaza, 107/A Sonargaon Janapath, Sector-7, Uttara C/A
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Pransikha Foundation II প্রাণশিখা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share