Armed Police Battalion Scout Group

Armed Police Battalion Scout Group Welcome to Armed Police Battalion Scout Group(APBn).You can anytime Join with us to learn and service Our Institute was established on April 4, in 2014.

All activities of this organization are controlled by the "Armed Police Battalion Headquarters". It is located at the Armed Police Battalion Headquarters, Sector 2, Uttara, Dhaka.

স্কাউটিং মূলত একটি বহিরাঙ্গনের কার্যক্রম। ঘরের চার দেয়ালের মধ্যে থেকে প্রকৃত স্কাউটিং করা যায় না। স্কাউটিং মুক্ত আকাশের নিচে, খোলা প্রান্তরে প্রকৃতির সাথে মিশে আনন্দ উল্লাসের সঙ্গে কাজ করাকে বোঝায়। এই কার্যক্রমের মধ্যে

যেমন নিজের জ্ঞানের বাস্তবায়ন প্রক্রিয়া রয়েছে ঠিক তেমনি ভাবে আছে জনসেবার জন্য কিছু বাস্তবসম্মত গঠনমূলক কার্যাবলি । খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে বনকলা এবং অভিযান একজন রোভার স্কাউটকে সৃষ্টির রহস্য, গাছ-গাছালির গুণাবলী, কীটপতঙ্গ ও জীবজন্তুর জীবন প্রণালি সম্পর্কে জানার আগ্রহ মেটায়। মুক্ত পরিবেশে কাজের মধ্যমে রোভার স্কাউটদের তাবুবাস, হাইকিং, পরিভ্রমন, পরিকল্পনা, ও বাস্তবায়নের কাজ করে প্রচুর নির্মল আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়।
স্কাউটিং একটি সহশিক্ষা। মূলধারার শিক্ষার সঙ্গে এর অপূর্ব সংমিশ্রণ রয়েছে। কেননা সৃজনশীলতার হাতে-কলমে চর্চার আদর্শ স্থান হচ্ছে স্কাউটিং। স্কাউটিং আন্দোলন তাই সুনাগরিক গড়ার শুভ সূচনা। ৬ থেকে ২৫ বছর বয়সী যে কেউই স্কাউটসের সদস্য হতে পারে। অবশ্য স্কাউটিং আজীবনের জন্য।
৬ থেকে ২৫ বছর বয়সী যে কোন ছেলে-মেয়ে "আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপে" কাব, স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রমে অংশগ্রহন করতে পারবেন। প্রতিষ্ঠানটিতে যোগদান করার জন্য নিম্নের ফোন নাম্বারে যোগাযোগ করুন: (+8801759481477)

চারপাশের গাছগুলো আমাদের দেখিয়ে দেয় জীবনের মরে যাওয়া অংশগুলো কীভাবে ঝেড়ে ফেলে দিতে হয়.....বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৬‎আ...
21/08/2026

চারপাশের গাছগুলো আমাদের দেখিয়ে দেয় জীবনের মরে যাওয়া অংশগুলো কীভাবে ঝেড়ে ফেলে দিতে হয়.....

বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৬
‎আজ ২১ আগষ্ট ২০২৬ ইং তারিখ, শুক্রবার

বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ নূর উদ্দিন জাকারিয়া-কে তাঁর অসাধারণ কৃতিত্ব ও গৌরবময় অর্জনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (AP...
21/08/2026

বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ নূর উদ্দিন জাকারিয়া-কে তাঁর অসাধারণ কৃতিত্ব ও গৌরবময় অর্জনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরা, ঢাকা-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব Mirza Fakhrul Islam Alamgir  নির্বাচিত হওয়ায় আর্মড পুলি...
20/08/2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব Mirza Fakhrul Islam Alamgir নির্বাচিত হওয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । দেশের এক ঐতিহাসিক মুহূর্তে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।

অভিনন্দন!  #জনাব_শামীমা_পারভীন এটি ঢাকা জেলা পুলিশ তথা সমগ্র বাংলাদেশ পুলিশের জন্য একটি অত্যন্ত গর্বের ও আনন্দের খবর।বাং...
14/08/2026

অভিনন্দন!
#জনাব_শামীমা_পারভীন
এটি ঢাকা জেলা পুলিশ তথা সমগ্র বাংলাদেশ পুলিশের জন্য একটি অত্যন্ত গর্বের ও আনন্দের খবর।

বাংলাদেশ পুলিশের একজন দক্ষ ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে জনাব শামীমা পারভীন মহোদয়ের এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল (APSC)-এর উপদেষ্টা মনোনীত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

আন্তর্জাতিক পর্যায় ও এশিয়ার পুলিশ সংস্থাগুলোর মধ্যে ক্রীড়া সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

নতুন এই মর্যাদাপূর্ণ দায়িত্বে জন্য বার্তা প্রবাহ প্রতিদিন এর পক্ষ থেকে তাঁর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি!

12/08/2026

স্কাউটিং হলো একটি বিশ্বব্যাপী যুব আন্দোলন। এটি তরুণদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ ঘটায়। এর লক্ষ্য তরুণদের ভালো সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

★ স্কাউটিংয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য

# তরুণদের শারীরিক ও মানসিক শক্তি বাড়ানো।

# নৈতিক শিক্ষা ও চরিত্র গঠন করা।

# সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করা।

# নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি করা।

# দলগতভাবে কাজ করতে শেখা।

★ স্কাউটিংয়ের মূল নীতি

# স্রষ্টার প্রতি কর্তব্য।

# অন্যের প্রতি কর্তব্য।

# নিজের প্রতি কর্তব্য।

স্কাউটিং (Scouting) হলো তরুণদের জন্য পরিচালিত একটি বিশ্বব্যাপী অরাজনৈতিক, শিক্ষা মূলক ও সেবামূলক যুব আন্দোলন। এর মূল উদ্...
12/08/2026

স্কাউটিং (Scouting) হলো তরুণদের জন্য পরিচালিত একটি বিশ্বব্যাপী অরাজনৈতিক, শিক্ষা মূলক ও সেবামূলক যুব আন্দোলন। এর মূল উদ্দেশ্য হলো তরুণদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক দক্ষতার বিকাশ ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দশ জন বীর শহিদ রোভার স্কাউট এর পরিবার।
12/08/2026

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দশ জন বীর শহিদ রোভার স্কাউট এর পরিবার।

11/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ ১০ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করেন।

এ সময় তিনি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে দেশের জন্য কাজ করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ১০ আগস্ট ২০২৬, সোমবার Part 2

11/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ ১০ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করেন।

এ সময় তিনি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে দেশের জন্য কাজ করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ১০ আগস্ট ২০২৬, সোমবার

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এপিবিএন স্কাউট গ্রুপ এর  স্কাউটার শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান, ম...
10/08/2026

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এপিবিএন স্কাউট গ্রুপ এর স্কাউটার শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান, মা ও জমজ ভাই স্কাউটার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Address

Armed Police Battalion Headquarters, Sector-2, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Armed Police Battalion Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Armed Police Battalion Scout Group:

Shortcuts

Share