Tanzimul Ummah Students' Majlis

Tanzimul Ummah Students' Majlis Tanzimul Ummah Students’ Majlis was Founded in 2019. It's a non-political student council promoting Islamic values, leadership, and academic excellence.

We run Debate, Science & IT/Media clubs, serving as an official platform for Tanzimians.

A Hadi lives in every patriotic madrasa student.
02/02/2026

A Hadi lives in every patriotic madrasa student.


মনে রাখিস স্বৈরাচারী শাসক, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেঁড়ে দেন না।– শহীদ নাসির ইসলাম
17/11/2025

মনে রাখিস স্বৈরাচারী শাসক, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেঁড়ে দেন না।
– শহীদ নাসির ইসলাম

মাদ্রাসা শিক্ষাঙ্গনে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জনকারী তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার আলিম-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রা...
16/10/2025

মাদ্রাসা শিক্ষাঙ্গনে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জনকারী তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার আলিম-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতকার্য শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আজ ১ অক্টোবর, আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস।  ১৭৮০ সনের আজকের এই দিনে আলিয়া মাদ্রাসার শিক্ষা ধারার গোড়াপত্তন হয়।  পলাশীর যু...
01/10/2025

আজ ১ অক্টোবর, আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস।

১৭৮০ সনের আজকের এই দিনে আলিয়া মাদ্রাসার শিক্ষা ধারার গোড়াপত্তন হয়।

পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজয়ের মাধ্যমে মুসলিম শাসনামলের সূর্য অস্তমিত হওয়ার ফলে মুসলিমদের শিক্ষাদীক্ষায় বিশাল প্রভাব পড়ে। এর পূর্বে মুসলিম শাসনামলে এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা সমৃদ্ধ ছিল। ঐতিহাসিকদের মতে, ১৭৫৭ সালের আগ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৮০ হাজার মাদ্রাসা চালু ছিল। সে সময়ের জনসংখ্যার আলোকে তা ছিল প্রতুল সংখ্যক। মুসলিমদের অধঃপতিত করার কূটকৌশল হিসেবে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত সহ নানান পদক্ষেপের মাধ্যমে মুসলিমরা শিক্ষায় পিছিয়ে পড়ে। মুসলিমদের দাবির প্রেক্ষিতে ১৭৮০ সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। যদিও এর মাধ্যমে মুসলিমদের শিক্ষার দ্বার খুব বেশি খুলে যায়নি। (১) ১৯৯৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। তবে এখনো সরকারি স্বীকৃতি মিলেনি।

ইসলামী শিক্ষাব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো - শিক্ষাব্যবস্থাকে একই সঙ্গে দীন ও দুনিয়ার প্রয়োজন মেটাতে সক্ষম হতে হবে। (২) আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলেম হওয়ার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জন করছে। এটি আমাদের তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদান করছে, যাতে তারা জীবনে সফল ও সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। আলিয়া মাদ্রাসাকে আমরা যুগের চাহিদার আলোকে শিক্ষার সম্পূরক একটি পদ্ধতি বলতে পারি, যেখানে আলেমও হওয়া যায় আবার যুগোপযোগী শিক্ষা অর্জন করা যায়।

আলিয়া মাদ্রাসার অবদান :
- ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়: আলিয়া মাদ্রাসা ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিষয়গুলোও শিক্ষা দেয়, যা একজন ছাত্রকে সর্বাঙ্গীণভাবে শিক্ষিত করে তোলে।
- নৈতিক মূল্যবোধ: এই শিক্ষা ব্যবস্থা ছাত্রদের মধ্যে উচ্চ নৈতিক মূল্যবোধ গড়ে তোলে, যা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
- সামাজিক দায়বদ্ধতা: আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে গড়ে ওঠে, যা তাদেরকে সমাজসেবায় উদ্বুদ্ধ করে। সর্বশেষ, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে আলিয়া মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে যে নৈতিক শক্তির প্রদর্শন করেছে, তা এর একটি গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে বিবেচনা করা যায়।
- ভাষা ও সাহিত্য চর্চা: আরবি ও বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা এই শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক।

যেসব কারণে বর্তমান আলিয়া মাদ্রাসায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না :
- অতিরিক্ত সিলেবাস
- সরকারের দলীয় আদর্শ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা
- যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অভাব

বর্তমান আলিয়া মাদ্রাসার মৌলিক প্রতিবন্ধকতাসমূহ :
- মাদ্রাসা শিক্ষা বিষয়ে ন্যূনতম জ্ঞানবিহীন মানুষকে পরিচালনায় বসানো।
- শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার দায়িত্ব মাদ্রাসা বিদ্বেষীদের হাতে!
- অপর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা।
- সরকারি তদারকির অভাব।
- ইবতেদায়ী মাদ্রাসায় প্রতিবন্ধকতা।
- সহ-শিক্ষার ক্ষতিকর প্রভাব।
- উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে বৈষম্য।
প্রতিবন্ধকতা উত্তরণের উপায় :
- মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞ এবং অনুরাগীদের হাতে পরিচালনার ভার অর্পণ। তাদের সহযোগিতায় কারিকুলাম যুগোপযোগীকরণ।
- শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করা।
- সরকারি তদারকি বৃদ্ধি।
- ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সকল প্রতিবন্ধকতা দূর করে সহযোগিতা বৃদ্ধি করা।
- শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ।
- সহ-শিক্ষা পরিহার করে ছেলে-মেয়ে সকলের পড়ালেখার সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করা।
- উচ্চশিক্ষা ও ক্যারিয়ারে বৈষম্য দূর করা।
পরিশেষে বলা যায়, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রতিবন্ধকতাগুলো দূর করে এবং শক্তিশালী দিকগুলোকে আরও জোরদার করে আমরা যদি একটি যুগোপযোগী ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়তে পারি, তা দেশকে যেমন উন্নতির শিখরে নিয়ে যাবে তেমনি নৈতিকতা সমৃদ্ধ সমাজগঠন হবে ইনশাআল্লাহ।


(১) বাংলায় মুসলমানদের ইতিহাস, আব্বাস আলী খান, সপ্তম অধ্যায়।
(২) শিক্ষাব্যবস্থার ইসলামী রূপরেখা, অধ্যাপক গোলাম আযম।

04/09/2025
রংপুরে মহান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হাফেজ নাসির ইসলামের কবর যিয়ারত করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের মুহতারাম চেয়ারম্...
24/08/2025

রংপুরে মহান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হাফেজ নাসির ইসলামের কবর যিয়ারত করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের মুহতারাম চেয়ারম্যান স্যার এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

তানযীমুল উম্মাহর প্রাঙ্গণে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহি.[আর্কাইভ থেকে]
14/08/2025

তানযীমুল উম্মাহর প্রাঙ্গণে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহি.

[আর্কাইভ থেকে]

জুলাই গণঅভ্যুত্থান ও ফতহে গণভবনের বর্ষপূর্তিতে তানযীমুল উম্মাহ স্টুডেন্টস' মাজলিসের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান "দ্রো...
13/08/2025

জুলাই গণঅভ্যুত্থান ও ফতহে গণভবনের বর্ষপূর্তিতে তানযীমুল উম্মাহ স্টুডেন্টস' মাজলিসের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান "দ্রোহের জুলাই"।

05/08/2025

গণভবন প্রাঙ্গণ হতে আজাদীর শুভেচ্ছা–

ভিডিও: ৩৬ জুলাই, ২০২৪

إنا لله وإنا إليه راجعون 🤲ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এইমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে...
21/07/2025

إنا لله وإنا إليه راجعون 🤲
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এইমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে আমাদের প্রিয় প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ শামীম।

Address

House/2/A, Road/29, Sector/7
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Tanzimul Ummah Students' Majlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tanzimul Ummah Students' Majlis:

Share