গৃহস্থ বাড়ী

গৃহস্থ বাড়ী নিরাপদ খাবার,সুস্থ জীবন

এগিয়ে যাব একসাথে
সুস্থ সমৃদ্ধ আগামীর পথে

আমি বাঙালি আমি বাংলাদেশি বাঙালি আজকে সারাদেশে বাংলা নববর্ষকে যেভাবে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে এই ধারা অব্যাহত...
14/04/2026

আমি বাঙালি
আমি বাংলাদেশি বাঙালি

আজকে সারাদেশে বাংলা নববর্ষকে যেভাবে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে এই ধারা অব্যাহত থাকুক
সারাদেশে মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েছে, নিজেদের মত করে আনন্দ করেছে, ছিল সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজন, আগামী বছরগুলোতে এই উৎসব আরো ছড়িয়ে পড়ুক, ১ দিনের পরিবর্তে ২/৩ দিন ব্যাপী বর্ষবরণ উৎসব পালন করা হউক,চৈত্র সংক্রান্তি উৎযাপন করা হউক মহাসমারোহে 💞

আমি এবারের মত উৎসবমুখর পরিবেশ আগে কখনো দেখি নাই,এর কারণ কি হতে পারে, আপনার মতামত জানানোর অনুরোধ করছি 🤝✊🙏

সবাইকে শুভ নববর্ষ ১৪৩৩ ❤️💐🎆🎇

21/03/2026

কৃষি বাচলে কৃষক বাচবে
কৃষক বাচলে আমরা খেতে পারব
সবাইকে ঈদ মোবারক
🙏💞🎇🎆

01/03/2026

মধ্যপ্রাচ্যে অবস্থান করা আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি,সবাই নিরাপদে থাকুন,সাবধানে থাকুন

মায়ের ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণসকল শহীদের তরে জানাই সালাম . . . আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 🇧🇩
21/02/2026

মায়ের ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ
সকল শহীদের তরে জানাই সালাম . . .

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 🇧🇩

" ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা "  - দেশনেত্রী খালেদা জিয়া 🇧🇩🇧🇩🇧🇩
30/12/2025

" ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা " - দেশনেত্রী খালেদা জিয়া 🇧🇩🇧🇩🇧🇩

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ✊অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা অসম্পুর্ণ . . .
16/12/2025

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ✊

অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা অসম্পুর্ণ . . .

03/11/2025

খুব শীগ্রই গৃ্‌হস্থ বাড়ির উদ্যোগে শুরু হচ্ছে
"কৃষি ভিত্তিক পরিবেশ বান্ধব পর্যটন "
(এগ্রো বেইজ ইকো ট্যুরিজম)
নিরাপদ খাবার,সুস্থ জীবন

01/05/2025

শ্রমের গুণেই সভ্যতা
আসুন আমরা সবাই
শ্রমের উপযুক্ত মূল্য দেই
শ্রমিককে প্রাপ্য সম্মান দেই

সত্যি করে বলেন তো,পুরো জাতি এমন একটা নববর্ষ কত বছর আগে পালন করেছে,আসলে জনগণ এখন দেশটাকে নিজের মনে করছে,তার ব্যক্তি স্বাধ...
14/04/2025

সত্যি করে বলেন তো,পুরো জাতি এমন একটা নববর্ষ কত বছর আগে পালন করেছে,আসলে জনগণ এখন দেশটাকে নিজের মনে করছে,তার ব্যক্তি স্বাধীনতা পুরোপুরি উপভোগ করছে,এগিয়ে যাক আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ 🎇🎆❤️

সবাইকে নববর্ষের শুভেচ্ছা 🤝✊🙏

বাহারী বিজ্ঞাপনে মরিঙ্গা খাচ্ছেন, সেটা কি ঠিক হচ্ছে ?এই নিয়ে আমার লেখা আজকের পত্রিকায় শজনে পাতা খাওয়ায় সতর্কতা জরুরিকথায়...
26/08/2023

বাহারী বিজ্ঞাপনে মরিঙ্গা খাচ্ছেন, সেটা কি ঠিক হচ্ছে ?

এই নিয়ে আমার লেখা আজকের পত্রিকায়

শজনে পাতা খাওয়ায় সতর্কতা জরুরি

কথায় বলে ‘ঝোঁকে বাঙালি’। অতীব সত্য কথা। ঝোঁকে বাঙালি কথাটি মানুষ নেতিবাচক অর্থে নিলেও আমার কাছে এর ব্যাখ্যা ভিন্ন। বাঙালি এতই সহজ-সরল যে, যে যা কিছু বলে, আমরা তা সহজে বিশ্বাস করি। প্রসঙ্গ ছিল মরিঙ্গা বা শজনে পাতা।

ইংরেজিতে ড্রাম স্টিক নামে পরিচিত ফলটি আমরা তরকারি হিসেবে খাদ্যে ব্যবহার করি। খাদ্য ও পুষ্টিবিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী, রসায়নবিদসহ দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা কর্তৃক গবেষণায় দেখা গেছে যে শজনের পাতায় রয়েছে বহুবিধ পুষ্টি ও ঔষধি গুণ। এসব গুণ অন্য অনেক খাবারে নেই। তাই শজনের পাতাকে বলা হয় সুপার ফুড।

শজনের এই বহুবিধ পুষ্টি উপাদান ও ঔষধি গুণাগুণের কথা বিভিন্ন যোগাযোগমাধ্যমের কল্যাণে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে গেছে এবং মানুষ মরিঙ্গা খাওয়ার দিকে ঝুঁকে পড়েছে। যেভাবে একসময় মানুষ ঝুঁকেছিল জিংসেং, মাশরুম ও কালিজিরার দিকে। কিন্তু মরিঙ্গা বা শজনে পাতা খাওয়ার আগে কিছু বিষয় ভালোভাবে জেনে-বুঝে তারপর খেতে হবে।

রাস্তার পাশে, ইটখোলার পাশে, ইন্ডাস্ট্রিজের পাশে এখন প্রচুর শজনে চাষ হচ্ছে। এই শজনে পাতা আপনার ভালো করার চেয়ে ক্ষতি করবে বেশি। এ পাতার কার্বন শোষণক্ষমতা বেশি। তাই যেখানে-সেখানে জন্মানো শজনে পাতা খাওয়া মানেই হচ্ছে দূষণে ভরা পাতা খাচ্ছেন। তাতে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। বাহারি চটকদার বিজ্ঞাপনে না তাকিয়ে আপনাকে বুঝতে হবে, যাঁরা এটি বিক্রি করছেন, তাঁদের পাতা জোগাড় করার উৎস কোথায়। তাঁরা যেখান থেকে পাতা সংগ্রহ করে বিক্রি করেন সেটা দূষণমুক্ত কি না। এসব ভেবে তারপর শজনে পাতা খেতে পারেন।

শজনে পুষ্টিসমৃদ্ধ উদ্ভিদ যা বহু শতাব্দী ধরে ঐতিহ্যগত ওষুধে ব্যবহৃত হয়ে আসছে।

শজনে পাতা

হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে: শজনে পাতা কোলেস্টেরলের মাত্রা ও বিভিন্ন প্রদাহ কমাতে এবং হৃদ্‌রোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো: এটি অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস, যা ফ্রি র‌্যাডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকে শরীরকে রক্ষায় সাহায্য করতে পারে।
রক্তশূন্যতার চিকিৎসায়: শজনে আয়রনের ভালো উৎস, যা লোহিত রক্তকণিকা গঠনের জন্য অপরিহার্য খনিজ।
উচ্চ রক্তচাপ ও রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে: শজনের সবুজ পাতায় থাকে ক্লোরোফিল। এটি শরীরের তাপ ঠিক রাখতে সহায়তা করে, যে কারণে অতিরিক্ত চিনি রক্তে না রেখে কোষে পাঠিয়ে দেয়। ফলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। ঠিক একই কারণে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।
হজম-প্রক্রিয়া উন্নত করে: শজনে খাদ্য আঁশের একটি ভালো উৎস। ফলে এটি হজম-প্রক্রিয়াকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য: শজনের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য দেখানো হয়েছে বিভিন্ন গবেষণায়। প্রদাহ আঘাত বা সংক্রমণের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, তবে এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। দীর্ঘস্থায়ী প্রদাহ হৃদ্‌রোগ, ক্যানসার এবং আর্থ্রাইটিসসহ বেশ কয়েকটি রোগের সঙ্গে যুক্ত। শজনে এ ধরনের প্রদাহ রোধ করতে সহায়তা করে।
এমন স্বাস্থ্যগুণের মরিঙ্গা বা শজনে খাওয়া উচিত জেনে-বুঝে।

আলমগীর আলম, খাদ্যপথ্য বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

19/07/2023

এগিয়ে যাব একসাথে
সুস্থ সমৃদ্ধ আগামীর পথে

মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু . . .  😭
26/06/2023

মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু . . . 😭

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801612108608

Website

Alerts

Be the first to know and let us send you an email when গৃহস্থ বাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গৃহস্থ বাড়ী:

Share