07/14/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আমি, মোঃ শাহনেওয়াজ জামান (শান্ত), সাধারণ সম্পাদক – BMB USA Inc. এর পক্ষ থেকে, আমাদের বার্ষিক পিকনিকে অংশগ্রহণকারী সকল সদস্য, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
গতকাল ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে অনুষ্ঠিত আমাদের পিকনিক ছিল এক আনন্দময়, সফল ও স্মরণীয় দিন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও ভালোবাসার জন্যই এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের হাসি, শিশুদের আনন্দ, এবং সকলের আন্তরিকতা আমাদের এই কমিউনিটির শক্তি ও একতার প্রতিচ্ছবি।
আল্লাহ্র কাছে আমরা দোয়া করি, যেন আমাদের এই বন্ধন আরও দৃঢ় হয় এবং ভবিষ্যতেও আমরা একসাথে এভাবেই ভালো কাজ ও আনন্দ ভাগ করে নিতে পারি।
আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে,
BMB USA Inc.-এর পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা।
মোঃ শাহনেওয়াজ জামান (শান্ত)
সাধারণ সম্পাদক
BMB USA Inc.
Highlights