Pabna Welfare Association USA inc .প্রবাসী পাবনার প্রাণের প্রয়াস।

Pabna Welfare Association USA inc .প্রবাসী পাবনার প্রাণের প্রয়াস। আমেরিকায় বসবাসরত পাবনাবাসির স্টেট অনুমোদিত একটি জনকল্যানমুলক সংগঠন ।

পাবনা ওয়েলফেয়ার এ্যাসোশিয়েশন ইউএসএ , ইনক এর লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহঃ
এটি একটি অলাভজনকন এবং অরাজনৈতিক সংগঠন হিসাবে , এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পাবনা থেকে আসা সদ্য প্রবাসি, প্রবাসি পাবনাবাসি এবং বাংলাদেশে অবস্তিথ পরিবারের সার্বিক সহযোগিতা প্রদান।
প্রবাসি পাবনা বাসির চাকুরি, এবং অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করে জীবন ও জীবিকার মান উন্নয়ন।
প্রবাসি পাবনাবাসির মৃতদে

হ এবং তার পরিবারের আপদকালিন সময়ে সাহায্যর হাত প্রসারিতকরা।
প্রবাশি পাবনা বাসি এবং বাংলাদেশে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য, অর্থ এবং অনুপ্রেরণা প্রদান করা।
প্রবাশি পাবনা বাসি এবং বাংলাদেশে সমসাময়িক উন্নয়ন মূলক নৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সভা সেমিনার এবং সম্মেলন করা।
অন্য উন্নয়ন মূলক সংগঠনের সাথে সংযুক্ত হয়ে পাবনা এবং বাংলাদেশের সামাজিক কার্যক্রম বিনিময় এবং উন্নয়ন সাধিত করা।
পাবনাথেকে আগতো সকল প্রবাসী, যেখানেই বসবাস করুক না কেন, তাদের সাথে যোগাযোগ করে সুসম্পর্ক স্থাপন করা।
পাবনা জেলার যেকোনো প্রাকিতিক দুর্যোগে তাদের পাশে সাহায্যর হাত প্রসারিত করা।
প্রিয় পাবনাবাশি আসুন সংগঠনটির পাশে দারিয়ে, লক্ষ্য ও উদ্দেশ্য সাফল্যর বাস্তবতা প্রদান করতে সর্বাত্মক প্রচষ্টা চালাই।

🌙 সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক 🌙
03/20/2026

🌙 সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক 🌙

03/13/2026
03/13/2026
ইফতার ও দোয়া মাহফিল ২০২৬
03/12/2026

ইফতার ও দোয়া মাহফিল ২০২৬

https://youtu.be/NO-QyvdYnMk?si=MsH3nGTOU5J-odgS
03/12/2026

https://youtu.be/NO-QyvdYnMk?si=MsH3nGTOU5J-odgS

নিউইয়র্কে পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ইফতার | Pabna Welfare Iftar | ATV USA ...

02/22/2026

-: একটি বিশেষ শোক সংবাদ:-
“””””””””””””””””””””””””””
আসসালামু আলাইকুম,
পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েসন ইন্ক এর সহ-সভাপতি মোঃ শাহীন হোসেন (বড় শাহীন) এর শশুর আনোয়ার হোসেন ফকির অসুস্থজনিত কারণে বাংলাদেশ সময় ২২শে ফেব্রুয়ারি রবিবার রাত ১০ ঘটিকায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। আগামীকাল ২৩শে ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল ১১টায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামে ( তার নিজ বাসভবনে) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি একজন অত্যন্ত সৎ এবং ভাল মানুষ ছিলেন।মৃর্ত্যুকালে তাঁর সন্তানাদি ছাড়াও অনেক আপনজন ও গুনোগ্রাহী রেখে গেছেন।
পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েসন ইন্ক এর পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞ্যাপন করছি।
মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।
যোগাযোগঃ-
মোঃ শাহীন হোসেন (বড় শাহীন)
ফোনঃ৭১৮-৯৭৪-০০৪৭

সমবেদনায়,
এম, এ বারী
সভাপতি
এস, এম, ফরমান হোসেন
সাধারণ সম্পাদক
পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক (ইউ এস এ)

প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের ইফতার পার্টি 2026 এর তারিখ পরিবর্তণ করা হয়েছে।
02/22/2026

প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের ইফতার পার্টি 2026 এর তারিখ পরিবর্তণ করা হয়েছে।

“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারি                    আমি কি ভুলিতে পারি”            মহান ২১শে ফেব্রুয়ারি আ...
02/21/2026

“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে , পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের সন্মান জানিয়ে ফুলের শুভেচ্ছা ও তাদের রুহের মাগফেরাত কামনা করছি ।

পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইনক এর উদ্যোগে আগামী ২৩শে ফেব্রুয়ারি রোজ সোমবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।...
02/13/2026

পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইনক এর উদ্যোগে আগামী ২৩শে ফেব্রুয়ারি রোজ সোমবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি ।

01/23/2026

-: একটি বিশেষ শোক সংবাদ:-
“””””””””””””””””””””””””””
আসসালামু আলাইকুম,
পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েসন ইন্ক এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর আলম (ছোট শাহীন) এর বাবা জনাব মোঃ আব্দুল গফুর গতকাল বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, দুপুর ২টায় সান্ন‍্যাল পাড়া গ্রামে (বেড়া, পাবনা) তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর । তিনি নিউইয়র্ক শহরে বসবাস করতেন এবং তাঁর ৩ ছেলে এবং ৩ মেয়ে তাঁরাও আমেরিকার নিউইয়র্ক এবং পেনসিলভেনিয়া সিটিতে বসবাস করেন।
তিনি একজন অত্যন্ত সৎ এবং ভাল মানুষ ছিলেন।মৃর্ত্যুকালে তাঁর সন্তানাদি ছাড়াও অনেক আপনজন ও গুনোগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজা নামাজ গতকাল বাদ এশা সম্পন্ন হয় এবং স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েসন ইন্ক এর পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞ্যাপন করছি।
মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।
যোগাযোগঃ-
মোঃ শাহীনুর আলম (ছোট শাহীন) 347-493-2008

সমবেদনায়,
এ,টি,এম, কামাল পাশা
(সভাপতি)
এম, এ, বারী
(সাধারন সম্পাদক)
পাঃ ওয়েলঃ এসোঃ নিউইয়র্ক ।

01/09/2026

-: একটি বিশেষ শোক সংবাদ:-
“””””””””””””””””””””””””””
আসসালামু আলাইকুম,
পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েসন ইন্ক এর একনিষ্ঠ সদস‍্য জনাব আব্দুল মজিদ সরকার এর বাবা জনাব মোঃ আবুল হাশেম গতকাল ৭ই জানুয়ারি, ২০২৬, New York State এর Albany city তে তাঁর ছেলের বাসায় রাত আনুমানিক ৮:৪৫ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর । পাবনা শহরের সালগারিয়া ,পাবনা সদর এ তিনি বসবাস করতেন।
তিনি একজন অত্যন্ত সৎ এবং ভাল মানুষ ছিলেন।মৃর্ত্যুকালে তাঁর সন্তানাদি ছাড়াও অনেক আপনজন ও গুনোগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজা নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুম্মা জ‍্যামাইকা মুসলিম সেন্টার মসজিদ নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসী সহ সবাইকে উক্ত জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করছি।
পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েসন ইন্ক এর পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞ্যাপন করছি।
মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।
যোগাযোগঃ-
আব্দুল মজিদ সরকার
347-301-6262

সমবেদনায়,
এ,টি,এম, কামাল পাশা
(সভাপতি)
এম, এ, বারী
(সাধারন সম্পাদক)
পাঃ ওয়েলঃ এসোঃ নিউইয়র্ক ।

Address

1454 43rd Street
Jackson Heights, NY
11219

Telephone

+16465911768

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Welfare Association USA inc .প্রবাসী পাবনার প্রাণের প্রয়াস। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pabna Welfare Association USA inc .প্রবাসী পাবনার প্রাণের প্রয়াস।:

Share