01/11/2026
আর মাত্র ৩দিন বাকি রেজিস্ট্রেশন করার।
🇧🇩🇵🇹 বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল (BFP)-এর পিঠা উৎসব ২০২৬ 🇧🇩🇵🇹
আসসালামু আলাইকুম। ❤️
প্রবাসের মাটিতে শীতের আমেজ, পিঠাপুলির স্বাদ, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলায় পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশি পরিবারকে জানাই আন্তরিক আমন্ত্রণ।
📅 তারিখ: ৮ নভেম্বর ২০২৬, রবিবার
⏰ সময়: দুপুর ১২টা–বিকেল ৫টা
📍 স্থান: লিসবন বাংলা মৈত্রী কনভেনশন হল Rua Bela Vista à Graça, n.º 130, 1170-054 Lisboa, Portugal
🎟️ এন্ট্রি ফি: জনপ্রতি €১০ (৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য)
👶 ৬ বছরের কম বয়সী শিশুদের এন্ট্রি ফি নেই। তবে তাদের জন্য আলাদা লাঞ্চবক্স বা খাবারের ব্যবস্থা থাকবে না।
📌 রেজিস্ট্রেশন ও পেমেন্ট:
• শেষ তারিখ: ৪ নভেম্বর ২০২৬
• রেজিস্ট্রেশন ও প্রযোজ্য এন্ট্রি ফি প্রদান বাধ্যতামূলক।
• পেমেন্টের পর কতজনের জন্য পেমেন্ট করেছেন এবং পেমেন্টের স্ক্রিনশট পাঠাতে হবে। তথ্য যাচাই করে রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে। রেজিস্ট্রেশন ও পেমেন্ট ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না।
🏦 ব্যাংক অ্যাকাউন্ট:
Beneficiary: BITHI AKHTER
IBAN: PT50 3560 0001 9001 8851 3084 2
BIC/SWIFT: REVOPTP2
🍱 এন্ট্রি ফি-এর অন্তর্ভুক্ত:
• বড়দের জন্য বিফ বিরিয়ানি লাঞ্চবক্স
• শিশু ও যাঁরা বিফ খান না, তাঁদের জন্য মোরগ পোলাও
• সাজসজ্জা, উপহার ও আনন্দময় আয়োজন
🌾 পিঠা আয়োজন: প্রত্যেক পরিবারকে বাসা থেকে যেকোনো একটি ঐতিহ্যবাহী পিঠা বা পিঠাজাতীয় খাবার (পাটিসাপটা, মুগপাকন, জিলাপি, মোয়া, ভাপা, চিতই, ফুলঝুরি, তেলের পিঠা, মুখশলা, পুলি, বিভিন্ন ভর্তা, মুড়লি, নারু ইত্যাদি) নিয়ে আসার অনুরোধ রইল। নিজ এলাকার বিশেষ পিঠা আনতে চাইলে আমাদের জানাবেন। পিঠা তৈরি করতে না পারলে বিকল্প ব্যবস্থা জানতে যোগাযোগ করুন।
🎉 বিশেষ আকর্ষণ:
👩 মহিলাদের র্যাম্প ওয়াক—অংশগ্রহণে আগ্রহীরা যোগাযোগ করুন; Messenger গ্রুপের মাধ্যমে প্রস্তুতি নেওয়া হবে।
🧒 শিশুদের ‘যেমন খুশি তেমন সাজো’—শিশুর নাম, বয়স ও কী সাজবে, তা আগে জানাতে হবে।
⚽ পুরুষদের বোতল খেলা ও ফুটবল ম্যাচ।
সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
শুভেচ্ছান্তে,
আয়োজনে: বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল (BFP) 🇧🇩🇵🇹