CSV Probashi Solution - প্রবাসী সলিউশন ইতালি

  • Home
  • Italia
  • Roma, Lazio
  • CSV Probashi Solution - প্রবাসী সলিউশন ইতালি
Indicazioni Sito Web

CSV Probashi Solution - প্রবাসী সলিউশন ইতালি প্রবাসীদের অধিকার এবং ইমিগ্রেশন বিষয়ে সমাধান।

নভেম্বর ২০২৬ জুড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিবহন ধর্মঘটের আশঙ্কা রয়েছে। ১০ নভেম্বর ক্যালাব্রিয়া, ১৩ নভেম্বর মিলান ও ভেনিস,...
10/11/2026

নভেম্বর ২০২৬ জুড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিবহন ধর্মঘটের আশঙ্কা রয়েছে। ১০ নভেম্বর ক্যালাব্রিয়া, ১৩ নভেম্বর মিলান ও ভেনিস, ১৪ নভেম্বর বারি এবং ১৬ নভেম্বর নেপলসে বাস, ট্রাম ও মেট্রো চলাচল ব্যাহত হতে পারে।

এছাড়া ২০ ও ২১ নভেম্বর জাতীয় সাধারণ ধর্মঘটে ট্রেন ও গণপরিবহন এবং ২১ ও ২২ নভেম্বর বিভিন্ন বিমানবন্দর ও বিমান পরিবহনসেবা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ধর্মঘটের কারণে যাত্রায় বিলম্ব ও ভোগান্তি এড়াতে প্রবাসী বাংলাদেশিসহ সকল যাত্রীকে ভ্রমণের আগে সংশ্লিষ্ট পরিবহন সংস্থার সর্বশেষ আপডেট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

10/11/2026

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে
তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

09/11/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ইতালিতে ব্রেইন স্ট্রোকে প্রাণ গেল কটিয়াদীর প্রবাসী যুবক তনয় আল সাজনের। গত ৮ নভেম্...
09/11/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইতালিতে ব্রেইন স্ট্রোকে প্রাণ গেল কটিয়াদীর প্রবাসী যুবক তনয় আল সাজনের। গত ৮ নভেম্বর (রবিবার) ইতালিতে মৃত্যুবরণ করেন তিনি। তনয় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত রঞ্জু মিয়ার ছেলে।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন। আমিন।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমছে। এক জরিপে ৯৩% মানুষ গত তিন মাসে অন্তত একটি পারিবা...
09/11/2026

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমছে। এক জরিপে ৯৩% মানুষ গত তিন মাসে অন্তত একটি পারিবারিক ব্যয় কমিয়েছেন। এর মধ্যে রেস্তোরাঁয় ৫২%, ক্যাফে ও বারে ৩৯% এবং ভ্রমণে ৩৪% ব্যয় কমেছে। অন্যদিকে, ২৪% মানুষ ১,০০০ ইউরোর আকস্মিক ব্যয় মেটাতে অক্ষম।

পরিবারগুলোর প্রধান দাবি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আয় বৃদ্ধি, সাশ্রয়ী জীবনযাত্রা, উন্নত স্বাস্থ্যসেবা, পেনশন ও ভবিষ্যৎ সঞ্চয়ের নিরাপত্তা।

অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই সফল, যখন তার সুফল সাধারণ মানুষের জীবনেও প্রতিফলিত হয়।

#ইতালি #প্রবাসজীবন

ইতালির শিক্ষাঙ্গন ও রাজপথ এখন উত্তপ্ত। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন জোরালো রূপ নিয়েছে। সবার ম...
09/11/2026

ইতালির শিক্ষাঙ্গন ও রাজপথ এখন উত্তপ্ত। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন জোরালো রূপ নিয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন এই ছাত্র আন্দোলন কি আসন্ন নভেম্বরেও অব্যাহত থাকবে?
ছাত্রদের বিভিন্ন দাবিদাওয়া এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ইতালির সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আলোচনা।

👉 এ বিষয়ে আপনার কী মতামত? কমেন্টে জানান!

07/11/2026

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের সিরাজ মুন্সীর ছেলে মিলন মুন্সী (৩৫) ও আল আমিন মুন্সী (৩২) লিবিয়া থেকে অবৈধ সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান।

প্রায় চার মাস পর, ৩ সেপ্টেম্বর ২০২৪ সালে পরিবার তাঁদের মৃত্যুর খবর পায়। পরিবারের অভিযোগ, ইতালি পাঠানোর আশ্বাসে দালালকে দুই ভাইয়ের জন্য প্রায় ৩০ লাখ টাকা দেওয়া হয়েছিল। মিলন রেখে গেছেন স্ত্রী ও তিন বছরের সন্তান, আল আমিন রেখে গেছেন স্ত্রী ও এক বছরের সন্তান।

দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

#মাদারীপুর #লিবিয়া #ইতালি #ভূমধ্যসাগর #প্রবাসী

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শরীয়তপুর জেলার নড়িয়া থানার কৃতী সন্তান ও ইতালি প্রবাসী বাচ্চু সরদারের ইন্তেকা...
06/11/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শরীয়তপুর জেলার নড়িয়া থানার কৃতী সন্তান ও ইতালি প্রবাসী বাচ্চু সরদারের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

CSV Probashi Solution পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। শোকাহত পরিবার ও স্বজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করুন।

আমিন।

ইতালি ছাড়লে ধনী বিনিয়োগকারীদের নির্দিষ্ট মূলধনী মুনাফার ওপর ২৬% Exit Tax আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন উপ...
06/11/2026

ইতালি ছাড়লে ধনী বিনিয়োগকারীদের নির্দিষ্ট মূলধনী মুনাফার ওপর ২৬% Exit Tax আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন উপমন্ত্রী Maurizio Leo। অন্যদিকে, Superbonus-এর প্রায় ২০.৫৩৭ বিলিয়ন ইউরোর কর-ক্রেডিট ১০ বছরে ব্যবহারের পরিকল্পনা নিয়ে ব্যবসায়িক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

বাজেট নিয়ে আলোচনার জন্য ১৩ নভেম্বর Palazzo Chigi-তে ১১টি শ্রমিক সংগঠনকে ডেকেছে সরকার। শিক্ষক ও শিক্ষা কর্মীরা ১১ নভেম্বর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় ও গবেষণা খাতেও ধর্মঘটের কর্মসূচি রয়েছে। পুলিশ সদস্যরাও বিশেষ পেনশন সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, এসব এখনো বাজেট প্রস্তাব ও আলোচনার পর্যায়ে রয়েছে।

#প্রবাসীসংবাদ

Indirizzo

Via Principe Eugenio 95
Rome
00185

Notifiche

Lascia la tua email e sarai tra i primi a sapere quando CSV Probashi Solution - প্রবাসী সলিউশন ইতালি pubblica novità e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Scelte rapide

Condividi

Categoria

Organizzazioni Senza Scopo Di Lucro nelle vicinanze