Bangladeshi Community School

Directions Website

Bangladeshi Community School Bangladeshi Community School (BCS), Adelaide, South Australia (ESA). It is established and managed by South Australian Bangladeshi Community Association (SABCA).

Bangladeshi Community School (BCS) is an ethnic school under Ethnic Schools Board, South Australia and member of The Ethnic Schools Association of SA Inc. The school has 2 campus one in south & other in North of adelaide,South location is Goodwood Primary School, 140 Goodwood Road, Adelaide, SA 5034 & North Location Playford College ,24 Durrington Road, Elizabeth, SA 5112. The objective of BCS is to provide support to South Australian Bangladeshi Children to learn Bangla, promote the cultural development and individual talents.

01/11/2026
টার্ম ৩-এর সমাপ্তি | Happy School Holidayআজ ছিল বাংলাদেশি কমিউনিটি স্কুলের টার্ম ৩-এর শেষ ক্লাস। আরেকটি সুন্দর ও ব্যস্ত ...
26/09/2026

টার্ম ৩-এর সমাপ্তি | Happy School Holiday

আজ ছিল বাংলাদেশি কমিউনিটি স্কুলের টার্ম ৩-এর শেষ ক্লাস। আরেকটি সুন্দর ও ব্যস্ত টার্মের সমাপ্তিতে আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমাদের প্রিয় শিক্ষার্থীরা পুরো টার্মজুড়ে যে আগ্রহ, আনন্দ ও উৎসাহ নিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তা সত্যিই আমাদের গর্বিত করেছে।

বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্বেচ্ছাসেবকদের—নিজেদের মূল্যবান সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে যারা প্রতিনিয়ত স্কুলের কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

অভিভাবকদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের নিয়মিত সহযোগিতা ও উৎসাহ ছাড়া আমাদের এই পথচলা সম্ভব হতো না।
বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আমাদের নতুন প্রজন্মের বন্ধন আরও শক্তিশালী হোক।
Happy School Holiday

💙 বাবা দিবসে বাবাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা 💙আজ বাংলাদেশি কমিউনিটি স্কুলে ছিল এক অন্যরকম আনন্দ, ভালোবাসা ও আবেগে ভরা এ...
06/09/2026

💙 বাবা দিবসে বাবাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা 💙

আজ বাংলাদেশি কমিউনিটি স্কুলে ছিল এক অন্যরকম আনন্দ, ভালোবাসা ও আবেগে ভরা একটি বিশেষ দিন—বাবা দিবস। ❤️

দিনের শুরুতেই উপস্থিত সকল বাবাকে নিয়ে আয়োজন করা হয় একটি মজার ৫০ মিটার স্প্রিন্ট। বয়সের কথা ভুলে গিয়ে বাবারা ছুটেছেন প্রাণের আনন্দে! 🏃‍♂️🏃‍♂️
দৌড়ে শেষ তিনজন বাবাকেও তাঁদের অসাধারণ প্রচেষ্টা ও অংশগ্রহণের জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয়। কারণ, এখানে জয়-পরাজয়ের চেয়ে বড় ছিল অংশগ্রহণ, আনন্দ এবং একসঙ্গে তৈরি করা সুন্দর স্মৃতি। 👏🏆

আমাদের প্রিয় শিক্ষার্থীরা তাদের বাবাদের জন্য নিজেদের হাতে তৈরি করেছে সুন্দর সুন্দর Father’s Day কার্ড। প্রতিটি কার্ডে ছিল সন্তানের নিজের হাতে লেখা ভালোবাসা, অনুভূতি ও কৃতজ্ঞতা। 💌
স্কুলের পক্ষ থেকেও উপস্থিত সকল বাবাকে দেওয়া হয় বিশেষ উপহার, তাঁদের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের ছোট্ট নিদর্শন হিসেবে। 🎁❤️

এরপর আমাদের শিক্ষার্থীরা বাবাদের সঙ্গে কেক কাটে 🎂 এবং কয়েকজন শিক্ষার্থী তাদের চমৎকার নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। 💃🕺

তবে আজকের অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকরা তাঁদের বাবা ও বাবাকে ঘিরে নিজেদের জীবনের গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেন।

সত্যি বলতে, প্রতিটি গল্পই ছিল একেকটি masterpiece। ❤️

কোনো গল্পে ছিল বাবার ত্যাগ, কোনো গল্পে ছিল শৈশবের স্মৃতি, কোনো গল্পে ছিল বাবার কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা। আর সেই গল্প বলতে গিয়ে অনেকের চোখে পানি চলে আসে। কেউ আবেগে থেমে যান, কেউ কথা শেষ করতে পারেননি—কিন্তু সেই নীরব চোখের জলই যেন বলে দিচ্ছিল, বাবা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। 🥹❤️

“বাবা” — বাংলায় মাত্র একটি ছোট্ট শব্দ।
কিন্তু এই ছোট্ট শব্দটির পেছনে লুকিয়ে আছে হাজারো স্মৃতি, ভালোবাসা, ত্যাগ, শাসন, নিরাপত্তা এবং জীবনের অসংখ্য গল্প।

বাবা হয়তো সবসময় তাঁর অনুভূতি মুখে প্রকাশ করেন না, কিন্তু সন্তানের জীবনে বাবার অবদান ও ভালোবাসা কখনোই ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়।

আজকের আয়োজন ছিল সেই নীরব ভালোবাসার মানুষগুলোর প্রতি আমাদের ছোট্ট শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। 💙

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সবার জন্য MOMs Kitchen থেকে আয়োজিত সুস্বাদু রাতের খাবার। 🍽️❤️
মায়েদের ভালোবাসায় তৈরি খাবারের সঙ্গে দিনটির আনন্দ যেন আরও পূর্ণতা পেল।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল অভিভাবককে, যাঁরা নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বের করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তাঁদের সন্তানদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন।

আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সময়, শ্রম, সহযোগিতা ও আন্তরিকতা ছাড়া আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হতো না। 🌷

আর আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল অনেক ভালোবাসা। তোমাদের তৈরি করা কার্ড, তোমাদের পরিবেশনা, তোমাদের বলা গল্প—সবকিছু মিলিয়ে আজকের দিনটি আমাদের সবার হৃদয়ে একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। ❤️

সবশেষে, বাংলাদেশি কমিউনিটি স্কুলের পক্ষ থেকে সকল বাবাকে জানাই বাবা দিবসের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা।

💙 বাবা—ছোট্ট একটি শব্দ, অথচ এর ভেতরেই যেন পুরো একটি পৃথিবী।

💙 শুভ বাবা দিবস।

#বাবা #ভালোবাসা #শ্রদ্ধা

Today Sunday 9th Aug at prospect
09/08/2026

Today Sunday 9th Aug at prospect

04/07/2026

SABCA Eid reunion and Bangla new year
2026

Address

140 Goodwood Road, Goodwood
Adelaide, SA
5034

Opening Hours

Saturday 4pm - 7pm
Sunday 4:30pm - 7:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Community School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby non profit organizations