Directions Website

Nirapon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nirapon, Nonprofit Organization, 1747 Pennsylvania Avenue, NW STE 1000, Washington D.C., DC.

Nirapon is an industry-led nonprofit organization that collaborates with global brands, retailers, manufacturers, and NGOs to create and sustain a culture of workplace safety in Bangladesh factories.

আশুলিয়ায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপনের শোক প্রকাশ।গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানা ...
09/22/2026

আশুলিয়ায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপনের শোক প্রকাশ।

গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানা প্রাঙ্গণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

এ ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। ক্ষতিগ্রস্ত শ্রমিক, তাঁদের পরিবার ও আশপাশের বাসিন্দাদের প্রতি রইল আমাদের সহমর্মিতা।

জরুরি সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা, যাঁরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন, এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা, যাঁরা আহতদের চিকিৎসা দিয়ে প্রাণ বাঁচিয়েছেন ও এখনও সেবা দিয়ে যাচ্ছেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

𝗪𝗲'𝗿𝗲 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴: 𝗔𝗱𝗺𝗶𝗻𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝘃𝗲 & 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿Nirapon is looking for an experienced and coordination-driven professional ...
08/12/2026

𝗪𝗲'𝗿𝗲 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴: 𝗔𝗱𝗺𝗶𝗻𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝘃𝗲 & 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿

Nirapon is looking for an experienced and coordination-driven professional to anchor our Dhaka office from admin & facilities to travel logistics and leadership support.

- Dhaka, Bangladesh | Full-time

- 3–5 yrs office admin/coordination experience

- Job Descriptions: https://www.nirapon.org/jobs/

- Apply: [email protected]

- Submit your Cover Letter and CV before Aug 25, 2026, 11:59 PM BST

আমাদের নিয়মিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি ঢাকায় নিরপনের একটি মেম্বার মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিনিধিরা শিল্প-...
06/30/2026

আমাদের নিয়মিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি ঢাকায় নিরপনের একটি মেম্বার মিটিং অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রতিনিধিরা শিল্প-কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উপায় নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন, যার মাধ্যমে বর্তমান সক্ষমতা, চ্যালেঞ্জ এবং আরও যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয় দিকগুলো উঠে আসে। এছাড়া, মেম্বার এনগেজমেন্ট কমিটির উপস্থাপনায় নিরপনের লক্ষ্য অর্জনে মেম্বারদের সক্রিয় অংশগ্রহণ এর বিষয়টিও ফুটে উঠে।

অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ। এই মিটিং থেকে পাওয়া মতামত ও পরামর্শগুলো নিরপনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সহায়তা করবে।

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সকল শ্রমিকের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিরাপন দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ সরকারের সাথে নিরাপনের ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে আজ ঢাকায় মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্ত...
06/18/2026

বাংলাদেশ সরকারের সাথে নিরাপনের ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে আজ ঢাকায় মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেছে নিরাপন বোর্ডের একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি মাননীয় মন্ত্রীকে বাংলাদেশে নিরাপনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে, শ্রমিকদের জন্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এবং কারখানার ঝুঁকি শনাক্ত ও ব্যবস্থাপনায় নিজস্ব সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়—যা বাংলাদেশের শিল্পক্ষেত্রে একটি টেকসই নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে নিরাপনের প্রচেষ্টার প্রতিফলন।

বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপন বোর্ড চেয়ার সিমোন সুলতানা, নিরাপন ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার তপন চৌধুরী এবং মেম্বার ডিরেক্টরবৃন্দ—ভিএফ কর্পোরেশনের সোর্সিং অপারেশন্সের সিনিয়র ডিরেক্টর জেসিকা নরসু, গ্যাপ ইনকর্পোরেটেডের হিউম্যান রাইটস, লেবার অ্যান্ড জেন্ডার ইক্যুইটির ডিরেক্টর জেন সোয়াইন এবং ওয়ালমার্টের সোর্সিং এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্সের সিনিয়র ডিরেক্টর শ্রীদেবী কালাভাকোলানু।

বাংলাদেশের শিল্পখাতে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অংশীজনের সাথে সম্মিলিতভাবে কাজ করে যেতে নিরাপন দৃঢ়প্রতিজ্ঞ।

সবাইকে পবিত্র ঈদুল আজহা'র আন্তরিক শুভেচ্ছা। আপনার ঈদের প্রতিটি মুহুর্ত হোক আনন্দময়, সৌহার্দ্যপূর্ণ এবং সর্বোপরি নিরাপদ। ...
05/28/2026

সবাইকে পবিত্র ঈদুল আজহা'র আন্তরিক শুভেচ্ছা।

আপনার ঈদের প্রতিটি মুহুর্ত হোক আনন্দময়, সৌহার্দ্যপূর্ণ এবং সর্বোপরি নিরাপদ।

ঈদ মোবারক!

05/14/2026

নিরাপন সিইও লুইস টেম্পল সম্প্রতি একটি সেফটি সাপোর্ট ভিজিটের মাধ্যমে আমাদের সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি কারখানা পরিদর্শন করেন।

এই ভিডিওতে তিনি নিরাপনের সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামটি কিভাবে শ্রমিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করে এবং নিরাপদ কর্মপরিবেশের টেকসই উন্নয়নে কারখানার নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ও অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন।

নিরাপন-এর বোর্ড চেয়ারপারসন সিমোন সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার তাপন চৌধুরী এবং চিফ এক্সিকিউটিভ অফিসার লুইস টেম্...
05/03/2026

নিরাপন-এর বোর্ড চেয়ারপারসন সিমোন সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার তাপন চৌধুরী এবং চিফ এক্সিকিউটিভ অফিসার লুইস টেম্পল সম্প্রতি ঢাকায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিনের সাথে সাক্ষাৎ করেন।

তাদের আলোচনায় কর্মসংস্থান ও অর্থনৈতিক কাজের ধরন বৃদ্ধি করা, এ বিষয়ে সরকারের অগ্রাধিকারসমূহ এবং কারখানাগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপন কীভাবে সেই লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে তা উঠে আসে। আলোচনায় দেশের অন্যান্য শিল্প খাতেও নিরাপন-সম্পৃক্ত কারখানাগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত নিরাপত্তা মডেল থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

উভয় পক্ষ শিল্প-পর্যায়ের উদ্যোগ ও সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দিয়েছেন। কর্মক্ষেত্রের নিরাপত্তা ও বৃহত্তর কর্মশক্তির টেকসই উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা, জবাবদিহিতা এবং নিরবচ্ছিন্ন সংলাপ চালু রাখা অপরিহার্য বলে তারা মনে করেন।

আজ ১লা মে — আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা লেবার ডে অথবা মে দিবস নামেও পরিচিত। শ্রমের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া, শ্রমিকদের ...
05/01/2026

আজ ১লা মে — আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা লেবার ডে অথবা মে দিবস নামেও পরিচিত।

শ্রমের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া, শ্রমিকদের অর্জনকে উদযাপন এবং মানসম্মত কাজ, সামাজিক ন্যায়বিচার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার জন্যই আজকের এই দিন।

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ কোনো সুবিধা নয়। এটি বিশ্বের প্রতিটি শ্রমিকের মৌলিক অধিকার।

এর মানে কিন্তু শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়। এর মানে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যেখানে ভয় না পেয়ে সমস্যার কথা বলা যায়, যেখানে কর্তৃপক্ষ নিজেই ভালো কাজের উদাহরণ তৈরি করে এবং যেখানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা একটি সম্মিলিত দায়িত্ব।

এই সংস্কৃতি গড়ে উঠতে সময়, বিশ্বাস, এবং ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন। বাংলাদেশের শিল্প কলকারখানা ও অন্যন্য অংশীদারদের পাশে থেকে এই প্রচেষ্টায় অংশ নিতে পেরে নিরাপন গর্বিত।

আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা!

নিরাপন বোর্ড চেয়ারপারসন সিমোন সুলতানা গতকাল ঢাকায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ সেমিনারে অংশগ্রহণ করেন। কল...
04/29/2026

নিরাপন বোর্ড চেয়ারপারসন সিমোন সুলতানা গতকাল ঢাকায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ সেমিনারে অংশগ্রহণ করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারের শিরোনাম ছিল "Enhancing Occupational Safety and Health Practices in Bangladesh"।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং কৃষি মন্ত্রণালয় বিষয়ক মাননীয় উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মাননীয় উপদেষ্টা মাহ্‌দী আমিন।

রানা প্লাজা ধসের ১৩তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এবং দ্য ডেইলি স্টার-এর স্ট্র্যাটিজিক ...
04/27/2026

রানা প্লাজা ধসের ১৩তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এবং দ্য ডেইলি স্টার-এর স্ট্র্যাটিজিক পার্টনারশিপে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন নিরাপন বোর্ড চেয়ারপারসন সিমোন সুলতানা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার লুইস টেম্পল।

অনুষ্ঠানটিতে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন সহ বিভিন্ন সরকারি সংস্থা, শ্রমিক সংগঠন, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

“তবুও অটল: বাংলাদেশের শিল্প বিপর্যয়, শ্রমজীবী মানুষের জীবন ও স্মৃতির মূল্য” শীর্ষক এই প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী, যা গত দুই দশকের ঘটে যাওয়া বিভিন্ন শিল্প দুর্ঘটনা, শ্রমিকদের জীবনের ঝুঁকি, ক্ষতি, বেদনা এবং পুনরুদ্ধারের সংগ্রাম তুলে ধরেছে। ছবিগুলো এসব ঘটনার ক্ষয়ক্ষতির দিকগুলো ফুটিয়ে তোলার পাশাপাশি একটি শক্তিশালী বার্তা দিয়েছে— শিল্পক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি।

নিরাপন বিশ্বাস করে যে, একটি নিরাপদ কর্মপরিবেশ কেবল নিরাপত্তাই নিশ্চিত করে না; এটি মানবাধিকার রক্ষা করে, কারখানার সম্পদ সুরক্ষিত রাখে, বাংলাদেশ থেকে পণ্য ক্রয়কারী বৈশ্বিক কোম্পানিগুলোর আস্থা বৃদ্ধি করে এবং উৎপাদন শিল্পে নৈতিক ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করে।

সবার জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার যে প্রতিশ্রুতি আমাদের রয়েছে, এই প্রদর্শনী তাকে আরও অর্থবহ করে তুলেছে।

প্রদর্শনীটি ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে প্রদর্শিত হবে।

[ছবিঃ বিলস]

Address

1747 Pennsylvania Avenue, NW STE 1000
Washington D.C., DC
20006

Alerts

Be the first to know and let us send you an email when Nirapon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Sponsored

Share