Muslim Ummah of North America, MUNA, Michigan

Directions Website

Muslim Ummah of North America, MUNA, Michigan MUNA is faith based, non-profit organization, striving for the improvement of moral and spiritual development for the establishment of peace and justice.

MUNA is proud to support American Muslim families with a host of programs, from youth camps to parenting workshops for next generation Muslims. Every year, MUNA 's Annual Convention, regional conferences, and special forums bring together people of different backgrounds. Check out our upcoming events here!

আলহামদুলিল্লাহ, আগামী সেশনের জন্য মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমাম দেলোয়ার হোসেন।
10/27/2026

আলহামদুলিল্লাহ, আগামী সেশনের জন্য মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমাম দেলোয়ার হোসেন।

10/13/2026

মিশিগানের ডেট্রয়েট সিটিতে মুনার দিনব্যাপী এডুকেশন সেশন অনুষ্ঠিত

ডেট্রয়েট, মিশিগান: গত ১০ অক্টোবর, শনিবার, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের উদ্যোগে মিশিগানের ডেট্রয়েট শহরের আল-ফালাহ অডিটোরিয়ামে দিনব্যাপী এক এডুকেশন সেশনের আয়োজন করা হয়। এডুকেশন সেশনে ডেট্রয়েট, হেমট্রমিক এবং ওহাইও সহ বিভিন্ন শহর থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মুনা নর্থ জোনের সভাপতি নেছার উদ্দিন, সিপিএ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমদ নুরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে মুনা সেন্টারের পরিচালক জনাব অলিউর রহমান পবিত্র কোরআন থেকে আলোচনা পেশ করেন। তিনি উপস্থিত সবাইকে পবিত্র কোরআনের আলোকে নিজেদের জীবন গঠন করার উপদেশ দেন।

প্রধান অতিথি আবু আহমদ নুরুজ্জামান তাঁর আলোচনায় দ্বীনি কাজে আজীবন সক্রিয় থাকা এবং ইসলামের আলোকে পারিবারিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখা এবং একই সঙ্গে নিজের পরিবারকে ইসলামের আদর্শ ও মূল্যবোধের আলোকে গড়ে তোলার জন্য উপস্থিত সদস্যদের উদ্বুদ্ধ করেন।

পাশ্চাত্যে ইসলামী দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে মুনা নর্থ জোনের সভাপতি নেছার উদ্দিন সবাইকে দ্বীনি চেতনা ও দায়িত্ববোধ নিয়ে দায়ী ইলাল্লাহ হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি ইসলামের সৌন্দর্য ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেন।

এডুকেশন সেশনে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে একটি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনব্যাপী এ শিক্ষা অধিবেশন মুনার সদস্যদের জ্ঞান, দক্ষতা ও দাওয়াতি চেতনা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নে অনুপ্রেরণা জোগায়।

মুনা নর্থ জোনের উদ্যোগে মিশিগানে এডুকেশন সেশন অনুষ্ঠিতওয়ারেন, মিশিগান, ১১ অক্টোবর: মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)...
10/12/2026

মুনা নর্থ জোনের উদ্যোগে মিশিগানে এডুকেশন সেশন অনুষ্ঠিত

ওয়ারেন, মিশিগান, ১১ অক্টোবর: মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ইসলামিক সেন্টার অফ ওয়ারেনে (ICW) একটি এডুকেশন সেশন অনুষ্ঠিত হয়েছে।

নর্থ জোনের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সেশনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব আবু আহমদ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা একাডেমির চেয়ারম্যান ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রুহুল আমিন।

এডুকেশন সেশনে জনাব আবু আহমদ নুরুজ্জামান ইসলামী পারিবারিক জীবন এবং দ্বীনি কাজে সর্বদা সক্রিয় থাকার গুরুত্ব—এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি পারিবারিক জীবনে ইসলামী মূল্যবোধের চর্চা এবং দ্বীনের কাজে ধারাবাহিকভাবে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, ড. রুহুল আমিন দারসে কোরআন পেশ করার পাশাপাশি পাশ্চাত্য সমাজে ইসলামী দাওয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি বর্তমান প্রেক্ষাপটে ইসলামের শিক্ষা ও আদর্শ মানুষের কাছে তুলে ধরার তাৎপর্য ব্যাখ্যা করেন।

এ ছাড়া, অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এডুকেশন সেশনটি সদস্যদের জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

09/26/2026
09/03/2026

AsSalamu Alaikum Warahmatullah
Dear Brothersand Sisters:

Alhamdulillah — our National President Imam Delawar Hossain Successfully Undergoes Heart Procedure
———————————————

New York, September 2, 2026:
Alhamdulillah, our beloved brother, Imam Delawar Hossain, National President of MUNA, successfully underwent a heart procedure this morning, during which a stent was placed successfully.

He is currently stable and under medical care at NYU Hospital in New York. We are grateful to Allah SWT for the successful procedure and pray that He grants our respected brother a complete and speedy recovery.

We kindly request everyone to remember Imam Delawar Hossain in their sincere du‘as.

اللهم رب الناس، أذهب البأس، واشفِ أنت الشافي، لا شفاء إلا شفاؤك، شفاءً لا يغادر سقماً.

“O Allah, Lord of mankind, remove the hardship and cure him. You are the Healer; there is no healing except Your healing—a healing that leaves no illness behind.”

May Allah SWT bless him with complete shifā’, renewed strength, and good health, and return him safely to his family and community. Āmīn.

["ফ্যামেলি মেনেজমেন্ট: দাম্পত্য থেকে প্যারেন্টিং কোর্স” রেজিস্ট্রেশন ]আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি ...
08/26/2026

["ফ্যামেলি মেনেজমেন্ট: দাম্পত্য থেকে প্যারেন্টিং কোর্স” রেজিস্ট্রেশন ]

আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, MUNA ACADEMY ও FAMILY DEPARTMENT এর আয়োজনে বিয়ের মৌলিক উদ্দেশ্য, সাংস্কৃতিক ও আদর্শিক দ্বন্দ : সুখ বিনাশী মন্ত্র, দাম্পত্য জীবন রাগ নিয়ন্ত্রণ ও মতবিরোধ, প্যারেন্টিং স্ট্রাটেজি ইত্যাদি বিষয়ে আপনাদের জন্য শুরু হচ্ছে৫ দিন ব্যাপী ফ্যামেলি মেনেজমেন্ট: দাম্পত্য থেকে প্যারেন্টিং কোর্স। দয়া করে নিচের লিংকে ক্লিক করে আজই রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন ফি: মাত্র $30

ক্লাসের তথ্য:

প্রশিক্ষক: ড. জিয়াউল হক, লন্ডন সর্বমোট ৫ টি ক্লাস

ক্লাস: 24-28 August 2026

ক্লাসের সময়: 7:00 - 8:00 PM

মাধ্যম: ZOOM

শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন!

————————————

রেজিস্ট্রেশনের লিংক:https://mytakbir.com/learn/family-management--parenting-course-family/?referral=FAMILY

রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন ব্যাপারে WhatsApp টেক্সট মেসেজ (SMS only) করুন:

Hasan Ahmed Numan

+1 (215) 313-0301

জাজাকুমুল্লাহু খাইরান!

মুনা একাডেমী

Sender:

কামাল হোসাইন

মুনা অফিস

[KAMAL HOSSAIN !! MUNA OFFICE ]
Muslim Ummah of North America (MUNA)
1033 Glenmore Ave
Brooklyn, NY 11208 US

অদ্য ২৩শে আগস্ট ২০২৬ আমেরিকার মিশিগানের ইসলামিক সেন্টার অফ ওয়ারেন মসজিদ আল ফাতহ এর উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের প্রধ...
08/24/2026

অদ্য ২৩শে আগস্ট ২০২৬ আমেরিকার মিশিগানের ইসলামিক সেন্টার অফ ওয়ারেন মসজিদ আল ফাতহ এর উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত ইসলামিক স্কলার জনাব আবদুল হাই মোঃ সাইফুল্লাহ। মসজিদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন আলফালাহ মসজিদের ইমাম হাফেজ রায়হান উদ্দিন, দারুল কোরআন মসজিদের ইমাম জনাব সাঈদ আহমদ।
পবিত্র কোরআন আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ হিদায়াতের গ্রন্থ। কোরআন শুধু তিলাওয়াত করার জন্য নয়; এর অর্থ বোঝা, চিন্তা করা এবং জীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথি সূরা মূলকের প্রথম কয়েকটি আয়াতের উপর তাফসির পেশ করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী এই জীবনের ব্যবস্থা এই জন্য করেছেন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে, এই জীবনের সদ্ব্যবহার কে করে? যে এ জীবনকে ঈমান ও আনুগত্যের কাজে ব্যবহার করবে, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং যে এর অন্যথা করবে, তার জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।
পবিত্র কোরআন আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ হিদায়াতের গ্রন্থ। কোরআন শুধু তিলাওয়াত করার জন্য নয়; এর অর্থ বোঝা, চিন্তা করা এবং জীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য।
মাহফিলে রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মিশিনগানের পরিচালক শফিকুল ইসলাম রুবেল একটি ইসলামী নাসিদ পরিবেশন করেন।

Address

24703 Ryan Rd
Warren, MI
48091

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah of North America, MUNA, Michigan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby non profit organizations