আসুন কিছু করি

আসুন কিছু করি ‘Asun Kichu Kori Social Welfare Society’ has started its pilot program at Since 51 no ward of Dhaka South City Corporation (DSCC) Since 2015 .

আসুন, সবাই মিলে বসবাসযোগ্য টেকসই শহর গড়ে তুলি। সবাই মিলে সুন্দর থাকি, ভালো থাকি আর সবদিক থেকেই পরিচ্ছন্ন থাকি।

আসুন কিছু করি সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি
সমাসজসেবা অধিদপ্তর রেজিঃ ঢ-০৯৭৮৮ After That The organization has tried to connect every single individual to bring up durable and well-planned urbanization in cooperation between government and non-government organizations In Dhaka . With the col

laboration from other partners, ‘Asun Kichu Kori Social Welfare Society’ had started its activities on waste management, free medical camping for lower-income families, Self Employment , skill development program for young people, awareness and support to adopt ourselves with any situation, maintaining hygiene and healthy living environment for all and so on. Through its programs, organization is contributing to reach the goals of durable development of Bangladesh government specially 3, 6, 11, 13 and 16 no goals through their activities.

18/06/2026

আমরা ফলোআপে যাই, আমরা তাদের নিয়মিত খবর রাখি।
কেমন যাচ্ছে তাদের সময়?
কেমন আছেন তারা?
কিছুটা আলো ছড়িয়ে পড়ুক , কিছুটা ভালো থাকুক মানুষগুলো।
এই প্রত্যাশায় আসুন কিছু করি।

শিক্ষা সহায়তার জন্য প্রতিনিয়ত আসছে নতুন নতুন আবেদন।আর সেই আবেদনগুলো সরেজমিনে যাচাই করতে আমাদের ছুটে চলাও থেমে নেই । ঘু...
14/06/2026

শিক্ষা সহায়তার জন্য প্রতিনিয়ত আসছে নতুন নতুন আবেদন।

আর সেই আবেদনগুলো সরেজমিনে যাচাই করতে আমাদের ছুটে চলাও থেমে নেই ।

ঘুরে ফিরে সমাজের চিত্র যেন একই রকম। শুধু বদলে যায় গল্পের মানুষগুলো, বদলে যায় ক্যানভাস।

আজকের গল্প ফাতেমার।
ফাতেমা এখন দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
কিন্তু নতুন শিক্ষাবর্ষের দুই মাস পেরিয়ে গেলেও এখনো তাকে স্কুলে যেতে হয় ইউনিফর্ম ছাড়াই।
প্রতিদিন ক্লাসে দাঁড়িয়ে শুনতে হয় শিক্ষকের বকুনি।

তবুও বাবাকে বলতে পারে না—
একটি ইউনিফর্মের কথা।
কারণ বাবার পা ভাঙা। বেশিরভাগ সময়ই তিনি ঘরে পড়ে থাকেন।
কখনো কখনো সংসারের টানে
ভাঙা পা নিয়েই বের হন অটোরিকশা নিয়ে।
দিন দুয়েকের চাল-ডাল কেনার মতো কিছু টাকা হলেই ফিরে আসেন ঘরে।
ভাঙা পা নিয়ে সংসারের চাকা খুব দূর পর্যন্ত ঘোরানো যায় না।

আমরা ফাতেমাকে আশ্বাস দিয়েছি—
আমাদের সাধ্য অনুযায়ী আমরা তার পাশে থাকব।
কিন্তু এই আশ্বাসকে বাস্তবে রূপ দিতে
আপনাদের সহায়তাও প্রয়োজন।

আপনার সামান্য অবদানই
ফাতেমার মতো অনেক শিশুর শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার শক্তি হতে পারে।
আসুন কিছু করি , শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করি।

ঘুরে ফিরে সমাজের চিত্র যেন একই রকম।শুধু বদলে যায় গল্পের মানুষগুলো, বদলে যায় ক্যানভাস।তবে কিছু গল্প থাকে আরও মর্মস্পর্শ...
12/06/2026

ঘুরে ফিরে সমাজের চিত্র যেন একই রকম।
শুধু বদলে যায় গল্পের মানুষগুলো, বদলে যায় ক্যানভাস।
তবে কিছু গল্প থাকে আরও মর্মস্পর্শী।
আজকের গল্প হাসিবের।

স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।
মেধাবী ছাত্র, স্বপ্নও আছে অনেক।
কিন্তু বাস্তবতা হল—হাসিবের বাবা নেই।

যে বয়সে মাঠে ফুটবল নিয়ে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সেই তার কাঁধে সংসারের দায়িত্ব।
হাসিবের মা একটি কারখানায় কাজ করেন।

সংসারের চাপ কমাতে হাসিবও সপ্তাহে কয়েকদিন কারখানায় কাজ করে—শুধু নিজের পড়াশোনার খরচ জোগাড় করার জন্য।

আমরা অনেক সময় অহেতুক নানা কাজে অর্থ ব্যয় করি, কিন্তু এই শিশুটি স্কুলের বেতন জোগাড় করতেই শ্রম দিতে বাধ্য হচ্ছে।

আপনার সামান্য সহায়তাই হাসিবের মতো অনেক শিশুর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে।

আমরা হাসিবকে অলরেডি সহযোগিতা করা শুরু করেছি।

আপনারাও পাশে থাকুন৷

রক্ত দিন,  জীবন বাচান। ১৩ তম রক্ত দান ❤️
11/06/2026

রক্ত দিন, জীবন বাচান।
১৩ তম রক্ত দান ❤️

রক্ত দিন,  জীবন বাচান ❤️
09/06/2026

রক্ত দিন, জীবন বাচান ❤️

05/06/2026

আপনার লক্ষ্যে পৌছাতে পয়েন্ট প্রয়োজন ১০০ কিন্তু আপনার কাছে পয়েন্ট আছে ৭৫ বাকি রইল ২৫!
এই ২৫ পয়েন্টের সহযোগিতা না পেয়ে ঝরে যায় অজস্র মেধাবী মুখ৷

আমরা শুধু সেই গ্যাপ টাই ফিল করে দেই, যেটা আপনার নেই।

সেই গ্যাপ ফিল করলে কি হয়?

তার রেজাল্ট এখানেই।

আসুন কিছু করি ❤️

03/06/2026

মাসে ১৫০০/২০০০ টাকা আয় করে বাচ্চাটাকে একটু ভালো খাওয়াচ্ছে, একটু ভালো পড়াচ্ছে।
খুব সিম্পল চিন্তা বদলে দিবে চারপাশ।

সেলাই প্রশিক্ষন ও সেলাই মেশিন প্রদানের মাধ্যমে কিছুটা ভালো থাকুক আসেপাশের মানুষগুলো।

এই প্রত্যাশায় আসুন কিছু করি।

পশ্চিম দোলাইরপাড়,  মীর হাজিরবাগ এর আদর্শ ষ্কুল ,  তামিরুল মিল্লাত,  পাইপ রাস্তা,  ইঞ্জিনিয়ার গলি,  আফসু গলি,  পূর্ব দোলা...
28/05/2026

পশ্চিম দোলাইরপাড়, মীর হাজিরবাগ এর আদর্শ ষ্কুল , তামিরুল মিল্লাত, পাইপ রাস্তা, ইঞ্জিনিয়ার গলি, আফসু গলি, পূর্ব দোলাইরপাড়, কাজী বাড়ী ও পাড় গেন্ডারিয়া এলাকায় কুরবানির পশুর বর্জ্য অপসারনে পলিব্যাগ বিতরন করা হয় আসুন কিছু করি এর উদ্যোগে ৷

28/05/2026

পাড় গেন্ডারিয়া, মীর হাজিরবাগ এর আদর্শ, আবু হাজী, ইঞ্জিনিয়ার গলি, আফসু গলি , মাজার গলি, মিয়া বাড়ী, কাজি বাড়ী, তামিরুল মিল্লাত, সিট মার্কেট, পাইপ রাস্তা এলাকায় আসুন কিছু করি এর উদ্যোগে পলিব্যাগ বিতরন৷

27/05/2026

১২ বছর যাবৎ আমাদের পলিব্যাগ বিতরন কার্যক্রম চলমান। সেই পরিক্রমায় আগামীকাল ৫১ নং ওয়ার্ডজুড়ে, কুরবানীর পশুর বর্জ্য ব্যবস্থাপনায় পলিব্যাগ বিতরন করা হবে আসুন কিছু করি এর উদ্যোগে।

Address

West Dolairpar
Dhaka
1204

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01937956595

Alerts

Be the first to know and let us send you an email when আসুন কিছু করি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আসুন কিছু করি:

Share