14/06/2024
এতিম ও অসচ্ছলদের প্রাপ্তিতে হোক কোরবানির পরিপূর্ণতা!!!
২০২৩ সালের রমজান মাস থেকে Voice Of Shonir Akhra - VOS (ভয়েস অব শনির আখড়া) গ্রুপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী হিসেবে আমরা কাজ করছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত চেঙ্গাইন বড়ভিটা গ্রামের একটি মাদ্রাসার নিয়ে। মাদ্রাসাটির নাম "হেদায়েতুল ইসলাম আঞ্জুমান নাহার এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা"। এই মাদ্রাসায় মোট এতিম ও অসচ্ছল শিক্ষার্থীর সংখ্যা ২২ জন, শিক্ষক ২ জন এবং বাবুর্চি ১ জন। নিয়মিত ও অনিয়মিত দাতাদের দানের উপরে ভিত্তি করে চলছে মাদ্রাসাটি। নিয়মিত দাতাদের কাছ থেকে সংগ্রহীত দানের পরিমাণ মাসিক প্রয়োজনের প্রায় তিন ভাগের এক ভাগ। মাদ্রাসার খাদ্য সংকট নিরসনে গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতায় আমাদের এবারের কার্যক্রম হলো উক্ত মাদ্রাসার জন্য কোরবানির গোস্ত সংগ্রহ করা।
আমরা মাদ্রাসাটির জন্য মোট ২০৮ কেজি গোশত সংগ্রহ করার লক্ষ্য হাতে নিয়েছি। যদি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারি তবে, বাচ্চারা সারা বছর (৫২ সপ্তাহ) প্রতি সপ্তাহে একদিন করে গরুর গোস্ত খেতে পারবে ইনশাআল্লাহ (৪ কেজি হিসেব ধরে)। আপনার এবারের কোরবানির একটি অংশ হোক এতিম ও অসচ্ছলদের জন্য।
আমাদের একদল স্বেচ্ছাসেবী ঈদুল আযহার দিন দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত গোশত সংগ্রহ করবে এবং সংগৃহীত গোশতগুলো প্যাকেজিং করে ঈদের দিন রাতেই মাদ্রাসায় পৌঁছে দিবে, ইনশাআল্লাহ।
আমাদের কাছে গোশত পাঠাতে কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা পোস্টে উল্লেখিত নাম্বারে ফোন করতে পারেন। আপনার ঠিকানা প্রদান করলে আমাদের স্বেচ্ছাসেবীরা আপনার বাসায় গিয়ে গোশত সংগ্রহ করে আনবে ইনশাআল্লাহ।
গোশত জমাদানের ক্ষেত্রে যাদের সাথে যোগাযোগ করতে পারেন:
01683223925 (ইমরান স্যার, স্বেচ্ছাসেবী এডমিন)
01613399191 (আমিরুল স্যার, স্বেচ্ছাসেবী এডমিন)
01641733349 (ইমাম ভাই, স্বেচ্ছাসেবী)
01989773306 (সাখাওয়াত, স্বেচ্ছাসেবী)
01829675452 (মিনহাজ সিয়াম, স্বেচ্ছাসেবী)
গুগল ফর্ম: কমেন্ট বক্স চেক করুন।