ছাত্রশিবির, ঢাকা আইএইচটি

Directions Website

ছাত্রশিবির, ঢাকা আইএইচটি এসো আলোর পথে..

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।🌺🌺
31/10/2026

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।🌺🌺

27/10/2026
পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে“২৮ অক্টোবর ২০০৬ : আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান” শীর্ষক আলোচনা সভাস্থান : প্রেস ক্...
27/10/2026

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে
“২৮ অক্টোবর ২০০৬ : আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান” শীর্ষক আলোচনা সভা

স্থান : প্রেস ক্লাব, ঢাকা
সময় : দুপুর ২.০০টা

27/10/2026

একনজরে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পোস্টারিং কার্যক্রমের উদ্বোধন।



আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষা–২০২৬ এর আবেদন আজ থেকে শুরু।আবেদন শেষ সময়: ০৬/১১/২০২৬
27/10/2026

আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষা–২০২৬ এর আবেদন আজ থেকে শুরু।

আবেদন শেষ সময়: ০৬/১১/২০২৬



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘6th Diploma Summit-2026’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মগবাজারে আ...
25/10/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘6th Diploma Summit-2026’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে বাছাইকৃত ডিপ্লোমা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সামিটে ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিপ্লোমা শিক্ষার্থীদের ভূমিকা, Etiquettes & Manners, সময় ব্যবস্থাপনা, ভারসাম্যপূর্ণ জীবনযাপন, ডুয়েট প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ ও সম্ভাবনা নিয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Bangladesh Islami Chhatrashibir এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, এবং Medical Technologist Forum - MTF এর কেন্দ্রীয় সভাপতি সোহেল রানা এছাড়াও অনেক অতিথিবৃন্দ।





আজ নির্ভীক মাল্লার দল ছোটে দরিয়ার টানে,পান করি সিয়া সুতীব্র জালা কলুষিত বিয়াবানে;হারামি মওত ঢাকে সারা মন, দেহ,গলিজ শহরতল...
19/10/2026

আজ নির্ভীক মাল্লার দল ছোটে দরিয়ার টানে,
পান করি সিয়া সুতীব্র জালা কলুষিত বিয়াবানে;
হারামি মওত ঢাকে সারা মন, দেহ,
গলিজ শহরতলীতে আবার জেগে ওঠে সন্দেহ;
বিষ নিশ্বাসে জিন্দিগী ফের কেঁদে ওঠে বিস্বাদ,
নতুন পানিতে সফর এবার হে মাঝি সিন্দবাদ।

সিন্দবাদ
মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ
জুন ১০, ১৯১৮ – অক্টোবর ১৯, ১৯৭৪

বল বীর—বল উন্নত মম শির!শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!    #নিপীড়ন_বিরোধী_দিবস
07/10/2026

বল বীর—
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!




#নিপীড়ন_বিরোধী_দিবস

"অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে।"-শহিদ আবরার ফাহাদ (১২ ফেব্রুয়ারি ১৯৯৮ - ৭ অক্টোবর ২০১৯) #নিপীড়নবিরোধী_দিব...
06/10/2026

"অনন্ত মহাকালে মোর যাত্রা
অসীম মহাকাশের অন্তে।"

-শহিদ আবরার ফাহাদ
(১২ ফেব্রুয়ারি ১৯৯৮ - ৭ অক্টোবর ২০১৯)

#নিপীড়নবিরোধী_দিবস

জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিজ্বালানি তেলের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়ানোর...
21/09/2026

জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়ানোর অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২১ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গত ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে জ্বালানি তেলের তৃতীয় দফা মূল্যবৃদ্ধি করা হলো। গত ১৮ এপ্রিল প্রথম দফায় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা এবং জুনে দ্বিতীয় দফায় পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানোর পর, গতকাল কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই একতরফাভাবে একলাফে আরও ২০ টাকা করে দাম বাড়ানো হলো। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন নিত্যদিনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন সরকারের এ ধরনের দায়িত্বহীন সিদ্ধান্ত জনদুর্ভোগ আরও বাড়াবে এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য আরও বিনষ্ট করবে।”

নেতৃবৃন্দ বলেন, “আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দোহাই দিয়ে বারবার তেলের দাম বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা কোনোভাবেই জনকল্যাণমূলক নীতি হতে পারে না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, দুর্নীতি ও অব্যবস্থাপনা এবং জ্বালানি খাতের সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। নিজেদের নীতিগত ও ব্যবস্থাপনাগত ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা না করে বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকারের ব্যর্থতার খেসারত জনগণকে দিতে হচ্ছে।”

নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে তেলের দাম সহনীয় পর্যায়ে সমন্বয় করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার যদি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত এই বর্ধিত মূল্য প্রত্যাহার না করে, তবে দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ রাজপথে নেমে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”

Address

IHT Campus
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, ঢাকা আইএইচটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share