SEU Dawah Circle

SEU Dawah Circle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SEU Dawah Circle, Youth Organization, Dhaka.

এই পেইজটি দাওয়াহ উদ্দেশ্য কাজ করে যাচ্ছে। এর পিছনে কোন রাজনৈতিক দলের সম্পর্ক নেই। পেইজটি ব্যতীত আমাদের অন্য কোনো প্লাটফর্মে কোন প্রকার কার্যক্রম চলমান নেই।
আপনারা মেইল অথবা পেইজে মেসেজ দিয়ে তথ্য সংগ্রহ করুন এবং যে কোনো ধরনের বিভ্রান্তি থেকে বেঁচে থাকুন। SEU Dawah Circle (এসইইউ দা'ওয়াহ সার্কেল)।

আমাদের সম্পর্কে-
SEU Dawah Circle (এসইইউ দা'ওয়াহ সার্কেল) এটি একটি অনলাইন ও অফলাইনে ক্যাম্পাস কেন্দ্রী

ক দাওয়াহ প্রতিষ্ঠান।

আমাদের উদ্দেশ্য-
SEU তে আগত ছাত্রদের মাঝে, দাওয়াহ’র শিক্ষা ও বিস্তার,মাঠ পযার্য়ে দাওয়াহ ইত্যাদি বিষয়ে কাজের পাশাপাশি
ইসলামি সাংস্কৃতি, সিরাতের জ্ঞান চর্চা সহ আরো অনেক পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

Takobbalallahu Minna wa minkum.(May Allah accept all our good deeds.)Happiness, gettings and gathering with relative Mub...
20/03/2026

Takobbalallahu Minna wa minkum.

(May Allah accept all our good deeds.)

Happiness, gettings and gathering with relative Mubarak.

তাকব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম

(আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন।)

সুখ, প্রাপ্তি এবং আত্মীয়-স্বজনের সাথে মিলন হোক বরকতময়।

23/01/2026
পর্দা রব্বে কারিমের আদেশ। হিজাব-নিকাব মুসলিমদের জন্য ইসলামের সৌন্দর্য্য প্রকাশের মাধ্যম। পর্দা করার দরুন বোনদের অপমান ও ...
18/01/2026

পর্দা রব্বে কারিমের আদেশ। হিজাব-নিকাব মুসলিমদের জন্য ইসলামের সৌন্দর্য্য প্রকাশের মাধ্যম।

পর্দা করার দরুন বোনদের অপমান ও অপদস্থ করায় শিক্ষিকা লায়েকা বশীরের স্থায়ী বহিষ্কারের দাবিসহ বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে University Of Asia Pacific (UAP) সাধারণ শিক্ষার্থীরা।

একইসাথে আমাদের সকলের শ্রদ্ধেয় শায়েখ আহামাদুল্লাহ (হাফি.) সঙ্গে ছবি তোলার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শমসাদ আহমেদকে শোকজ লেটার প্রদানের প্রতিবাদ জানানো হয়।

10/01/2026

হিসনুল মুসলিম

দোআ: [১৬৫] মুসলিম হিসেবে ঈমানের উপর মৃত্যু বরণের জন্য প্রার্থনা [১২:১০১]

فَا السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚتَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ

ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ফলশ্রুতিতে হত্যার শিকার শরীফ ওসমান হাদি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না...
19/12/2025

ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ফলশ্রুতিতে হত্যার শিকার শরীফ ওসমান হাদি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

রেহান, আবরার ও আবু সাঈদের পর আমাদের হাদি ভাই। এই তালিকা ক্রমাগত দীর্ঘ হচ্ছে। তবুও যদি আমরা শত্রুকে চিনতে ব্যর্থ হই, তবে তা হবে মনস্তাত্ত্বিক পরাজয়ের নামান্তর।

আওয়ামী জাহিলিয়াত ও ভারতীয় আধিপত্য রুখে দিতে আমাদের ভাইদের কুরবানি আমরা বৃথা যেতে দেব না। এখনই যদি ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করা না যায়, তবে ওসমান হাদীর এই আজীবনের ত্যাগ ও লড়াই বৃথা যাবে। তাঁর রক্তের ঋণ শোধ করতে আমাদের এই আপসহীন সংগ্রাম অবিরাম চালিয়ে যেতে হবে।

-ইনকিলাব জিন্দাবাদ

𝗜𝘀 𝗜𝘁 𝗣𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲 𝗧𝗼 𝗞𝗲𝗲𝗽 𝗨𝗽 𝗪𝗶𝘁𝗵 𝗗𝗲𝗲𝗻 𝗘𝘃𝗲𝗿𝘆𝘄𝗵𝗲𝗿𝗲⁉️Join us for an insightful 𝗼𝗻𝗹𝗶𝗻𝗲 𝘀𝗲𝘀𝘀𝗶𝗼𝗻 on𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗶𝗻𝗴 𝗜𝘀𝗹𝗮𝗺 𝗶𝗻 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗰 ...
18/12/2025

𝗜𝘀 𝗜𝘁 𝗣𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗲 𝗧𝗼 𝗞𝗲𝗲𝗽 𝗨𝗽 𝗪𝗶𝘁𝗵 𝗗𝗲𝗲𝗻 𝗘𝘃𝗲𝗿𝘆𝘄𝗵𝗲𝗿𝗲⁉️

Join us for an insightful 𝗼𝗻𝗹𝗶𝗻𝗲 𝘀𝗲𝘀𝘀𝗶𝗼𝗻 on
𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗶𝗻𝗴 𝗜𝘀𝗹𝗮𝗺 𝗶𝗻 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗰 𝗮𝗻𝗱 𝗣𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝗹 𝗟𝗶𝗳𝗲
𝘊𝘩𝘢𝘭𝘭𝘦𝘯𝘨𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘚𝘰𝘭𝘶𝘵𝘪𝘰𝘯𝘴

The session will be live streamed from our page. in Sha Allah!

🗓 Date: Monday, December 22, 2025
⏰ Time: 9:00 PM
📍[Online Session]

🎙 Speaker: Muhammad J. Munir
Chairperson, Department of Business Administration
Director, FDE
European University of Bangladesh

🔗 Registration Link: https://tiny.cc/PracticingDeenSession
Register to receive email notifications and submit your questions for the speaker.

29/11/2025

গুনাহ বা পাপকাজ ত্যাগ করার ২১টি ফজিলত :
===================

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, গুনাহ বা পাপকাজ ত্যাগ করার উপকারীতা:

(১) সৌন্দর্য বৃদ্ধি পায়।
(২) মানুষের অন্তরে মর্যাদা লাভ হয়।
(৩) পূর্বে লোকেরা ক্ষতি করে থাকলে লোকদের কাছ থেকে সাহায্য এবং নিরাপত্তা।
(৪) লোকেরা যদি গীবত করে থাকে, তাহলে তার সম্মান রক্ষা পায়।
(৫) আল্লাহ তার দুয়া কবুল করেন।
(৬) আল্লাহ তাআ’লার নৈকট্য।
(৭) ফেরেশতাদের নৈকট্য।
(৮) মানুষ ও জিনদের মধ্য থেকে যারা শয়তান তারা দূরে সরে যায়।
(৯) লোকেরা তাকে সাহায্য করার জন্য, তার চাহিদা পূরণ করার জন্যে এবং তার সাহচর্য ও ভালোবাসা পাওয়ার জন্য প্রতিযোগীতা করবে।
(১০) সে মৃত্যুকে ভয় করবেনা, বরং আল্লাহ তাআ’লার সাথে সাক্ষাত লাভের জন্য ও তাঁর কাছ থেকে পুরষ্কার পাওয়ার জন্যে আগ্রহী হবে।
(১১) এই দুনিয়া তার দৃষ্টিতে তুচ্ছ মনে হবে এবং পরকালকে অনেক মূল্যবান মনে করবে।
(১২) পরকালে অনেক বড় রাজত্ব ও মর্যাদা পাওয়ার জন্যে চেষ্টা করবে।
(১৩) আল্লাহর আনুগত্যের স্বাদ ফিরে পাবে।
(১৪) ঈমানের মিষ্টতা অনুভব করবে।
(১৫) আরশ বহনকারী ফেরেশতা ও আরশের চারপাশে আল্লাহর প্রশংসাকারী ফেরেশতাদের দুয়া লাভ করবে।
(১৬) কেরামান কাতেবীন দুইজন ফেরেশতা তার উপরে খুশি থাকবে এবং তারা তার জন্যে দুয়া করবে।
(১৭) জ্ঞান, বুদ্ধি ও ঈমান বৃদ্ধি পাবে।
(১৮) আল্লাহর ভালোবাসা অর্জিত হবে।
(১৯) আল্লাহর সাথে সাক্ষাত কামনা করবে।
(২০) তওবাহ করে পবিত্র জীবন-যাপনের উপরে সন্তুষ্ট থাকবে।
(২১) আল্লাহ তাকে এমন সুখ ও শান্তি দান করবেন, যা সে যখন পাপ কাজে লিপ্ত ছিলো তা থেকে বঞ্চিত ছিলো।

[আল-ফাওয়ায়েদ, পৃষ্ঠা: ২৫৫]

25/11/2025

নাওয়াকিদুল ঈমান বা ঈমান ভঙ্গের কারণসমূহঃ

১. আল্লাহ্'র অস্তিত্ব অস্বীকার করা বা আল্লাহ ব্যতীত কাউকে স্রষ্টা বা প্রতিপালক মনে করা।
[সূরা হাশর: ২৪]

২. আল্লাহর সঙ্গে শিরক করা, তিনি ব্যতীত অন্য কারো ইবাদাত করা। [সূরা আল-আনআম : ১৬২-১৬৩]

৩. সুস্পষ্ট মুশরিক-কাফিরদেরকে কাফির মনে না করা। [উম্মাহর ইজমা বা ঐকমত্যে এটা ঈমান ভঙ্গের কারণ]

৪. ধর্মীয় বিষয়ে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিম কিংবা ত্বাগুতকে সহযোগিতা করা। [ সূরা মায়িদা: ৫১]

৫. দ্বীনের অকাট্য কোনো বিধানকে অস্বীকার, অপছন্দ বা মিথ্যারোপ করা। [ সূরা আনআম: ২১ ]

৬. সুনিশ্চিত হারামকে হালাল অথবা সুনিশ্চিত হালালকে হারাম মনে করা। [ সূরা তাওবা: ২৯ ]

৭. আল্লাহ, রাসূল, দ্বীন ও দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা বা গালি দেয়া। [ সূরা তাওবা: ৬৪-৬৬ ]

৮. আল্লাহর আইনের বিপরীতে আইন প্রণয়ন করা। [ সূরা শুরা: ২১ ] [ সূরা মায়িদা: ৪৪ ]

৯. রাসূলের (স) ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা। [ সূরা নিসা: ৬৫ ]

১০. জাদু করা, বান মারা, কুফরি কালাম করা। [ সূরা বাকারা: ১০২ ]

১১. জ্যোতিষী বা গণকের ভবিষ্যৎবাণী বিশ্বাস করা। [ সূরা লুকমান: ৩৪ ]

১২. জাগতিক ও বৈজ্ঞানিক কার্যকারণের অন্তর্ভূক্ত নয় এমন কোনো বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করা। যেমন, ভাগ্য রাশি। অনুরূপভাবে অশুভ, অযাত্রা বা অমঙ্গলে বিশ্বাস করা। [ সহিহ বুখারী: ৫৭০৭ ]

১৩. কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। [ সূরা মায়িদা: ৩ ]

ফাতওয়াঃ কেউ যদি এই বিষয়গুলো জানার পরও এর মধ্যে কোনোটা করে, তবে তাকে তাওবা করে ঈমান নবায়ন করতে হবে অর্থাৎ, পুনরায় কালিমা পাঠ করে মুসলমান হতে হবে। আর কেউ যদি অজ্ঞতাবশত এর কোনোটি করে, তবে তাওবা করে নিবে। কিন্তু, অফিশিয়ালি ঈমান নবায়ন করতে হবে না।

এছাড়া, প্রতিনিয়ত কালিমা পাঠ করে ঈমান নবায়ন করা আমাদের জন্য উচিত একটি কাজ। আল্লাহ কবুলিয়াতের মালিক। সেই সাথে সাথে ভবিষ্যতে এই কারণগুলো থেকে সতর্ক থাকবো। আর বেশি বেশি স্মরণ রাখবো রাসূলের (স) সেই হাদীস।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, "রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মানুষের উপর এমন একটি যুগের আগমন ঘটবে যখন তার পক্ষে দ্বীনের উপর ধৈর্য ধারন করে থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো কঠিন হবে।"
[ জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২৬০ ]

লিখাটি সংগৃহীত।

‘হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয়ই কেয়ামত দিবসের ভূকম্পন হবে মারাত্মক ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ ক...
21/11/2025

‘হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয়ই কেয়ামত দিবসের ভূকম্পন হবে মারাত্মক ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, স্তন্যপায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।’ (সুরা হজ: ১-২)
‘এ উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবি জিজ্ঞাসা করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসুল? তিনি বলেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদপানের সয়লাব হবে।’ (তিরমিজি: ২২১২)

18/11/2025

Couldn’t attend the halaqah?
Or want to revisit the reminders?

Here’s the full lecture by 𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗦𝗮𝗿𝗼𝘄𝗮𝗿 𝗛𝗼𝘀𝘀𝗮𝗶𝗻, Lecturer, Dept. of CSE, covering seeking ‘ilm, Muslim scientific heritage, time management, and practicing deen on campus.

May Allah benefit every viewer.

14/11/2025

আর তারা কি লক্ষ্য করেনা যে, তারা প্রতি বছর একবার অথবা দু’বার কোন না কোন বিপদে পতিত হয়? তবুও তারা তাওবাহ করেনা, আর না তারা উপদেশ গ্রহণ করে।

সূরা আত-তাওবা (৯: ১২৬)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SEU Dawah Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share