Bangladesh Islami Chhatrashibir

Bangladesh Islami Chhatrashibir Bangladesh Islami Chhatrashibir is an Islamic student organization working in Bangladesh.

⇲ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংক্ষিপ্ত পরিচিতি ⇱

⋮⋮ মানুষের পরিচয়
আমরা মানুষ, সৃষ্টির অন্যতম সেরা জীব। মহান আল্লাহ তা'আলা অসংখ্য ছোটো-বড়ো সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকেই তিনি একটি নিয়মের অধীনস্থ করে দিয়েছেন। কিন্তু মানুষকে তিনি ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানুষ তার সাধ্যের মধ্যে যা চায় তাই করতে পারে। এ স্বাধীনতা দেওয়ার সাথে সাথে তিনি মানুষকে করেছ

েন তাঁর খলিফা বা প্রতিনিধি। মানুষ সৃষ্টির আগে তিনি ফেরেশতাদের ডেকে বলেন, “আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব” (সূরা আল বাকারা : ৩০)। খলিফার কাজ হচ্ছে মনিবের প্রদত্ত দায়িত্ব পালন করা এবং পরে প্রতিনিধি হিসেবে তাঁরই কাছে জবাবদিহি করা।

⋮⋮ জীবন বিধান ইসলাম
আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠালেন। সাথে দিলেন তাঁর পক্ষ থেকে হেদায়াত। মানুষ যখনই তাঁর দেওয়া হেদায়াত ভুলে পথভ্রষ্ট হয়েছে তখনই আল্লাহ পাঠিয়েছেন নবী বা রাসূল। সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (সা); তিনি খাতামুন্নাবিয়্যিন, সাইয়্যেদুল মুরসালিন। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তিনি মানুষের কাছে নিয়ে এসেছেন হেদায়াত গ্রন্থ আল-কুরআন। আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলামকে তাঁর মাধ্যমে পরিপূর্ণতা দান করা হয়েছে। আল্লাহ বলেন, “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নেয়ামত পূর্ণ করলাম” (সূরা আল মায়েদা : ৩)।

⋮⋮ মুসলমানের পরিচয়
ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। তাই মানুষের মধ্যে যারা ইসলাম কবুল করে বা আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাদের বলা হয় ‘মুসলিম'। কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই কেউ মুসলমান হয় না, যতক্ষণ না সে ঈমান আনে ও ইসলামের বিধি-বিধান মেনে চলে। আবার কাফের মুশরিকদের ঘরে জন্ম নিয়েও কেউ যদি ঈমান আনে এবং ইসলামের বিধি-বিধান মেনে চলে তবে সেও মুসলিম হিসেবে গণ্য হয়। মানুষের মধ্যে মুসলিমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কুরআনের ভাষায়, “তোমরাই হলে সর্বোত্তম জাতি, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে" (সূরা আলে ইমরান : ১১০)। অন্য স্থানে বলা হয়েছে, “তোমাদেরকে মধ্যমপন্থি জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে, যেন তোমরা মানুষের জন্য সত্যের সাক্ষ্য হতে পার” (সূরা আল বাকারা : ১৪৩)।

⋮⋮ কিন্তু,
আজ মানুষ ভুলে গেছে তার পরিচয়। মুসলমান বিস্মৃত হয়েছে তার দায়িত্ব ও কর্তব্য। ফলে জলেস্থলে সর্বত্র চলছে অনাচার, অবিচার ও অশান্তির প্রবলস্রোত। মানুষে মানুষে চলছে হানাহানি, কাটাকাটি ও হিংসা-বিদ্বেষ। অসংখ্য বনি আদম অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরছে। মানবরচিত বিভিন্ন মতবাদ যেমন সমাজতন্ত্র, বস্তুবাদ, পুঁজিবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ, নাস্তিক্যবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারীদের অসারতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের চরম ব্যর্থতা সকলের সামনে আজ দিবালোকের মতো ফুটে উঠেছে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে শোষণ ও বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। রাষ্ট্রসমূহের মধ্যে চলছে সভ্যতা বিধ্বংসী মারণাস্ত্রের প্রতিযোগিতা। যাদের মুখে শোনা যায় শান্তি ও মানবাধিকার রক্ষার অমিয় বাণী তারাই দেশে দেশে চালাচ্ছে আগ্রাসন এবং ধ্বংসযজ্ঞ। নির্যাতিত ও নিপীড়িত অসহায় মানুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে মুক্তির জন্য। মুসলমানদের অবস্থাতো আরো করুণ; বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে ইসলাম বিদ্বেষী শক্তি। দিকে দিকে মুসলমানদের ওপর চলছে ইসলাম বিরোধী শক্তির নিষ্ঠুর নিধন অভিযান। এ ব্যাপারে মুসলমানদের কোন ঐক্যবদ্ধ ভূমিকা নেই, নেই কোনো কার্যকর পদক্ষেপ। তাই মুসলমানদের বিরুদ্ধে দিন দিন ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যদিও দেশে দেশে ইসলামী পুনর্জাগরণ আন্দোলন আশার নবদিগন্ত উন্মোচন করে চলেছে, আলহামদুলিল্লাহ।

⋮⋮ একদিন,
সব মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফিরে যেতে হবে মহান আল্লাহর কাছে। কিয়ামতের প্রবল প্রলয়ে সমস্ত কিছু ধ্বংসের পর মানুষের ভাল-মন্দের বিচারের সময় এসে যাবে। সেদিন অবশ্যই সকলকে দুনিয়ায় থাকা অবস্থায় তার ভূমিকা ও কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে। সেদিন যাদের ভাল কাজের পরিমাণ বেশি হবে তারাই মুক্তি পাবে, পুরস্কার হিসেবে পাবে চির শান্তির জান্নাত। আর যাদের মন্দ কাজের পাল্লা ভারী হবে, তারা পাবে অবর্ণনীয় আজাবে ভরপুর চির দুঃখের জাহান্নাম। আল্লাহ তায়ালা বলেন, “তারপর যার (ভালো কাজের) পাল্লা ভারী হবে, সে মনের মতো সুখী জীবন লাভ করবে। আর যার (ভালো কাজের) পাল্লা হালকা হবে, তার আবাস হবে গভীর খাদ। আর তুমি কি জানো সেটি কী? (সেটি) জ্বলন্ত আগুন” (সূরা আল কারিয়াহ : ৬-১১)।

⋮⋮ তাই,
জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি এবং চিরস্থায়ী জান্নাত লাভের পথনির্দেশনা আল্লাহ নিজেই দিয়েছেন। তাঁর কালামের ভাষায়, “তোমরা আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে সংগ্রাম করো। এটিই হবে তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝ। তোমাদের গুনাহ ক্ষমা করা হবে, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে; যার তলদেশে আছে ঝর্ণাধারা” (সূরা আস সফ : ১১-১২)।

⋮⋮ সুতরাং,
আজকের এই অবস্থায় আমাদের উচিত ইসলাম সম্পর্কে জানা, কুরআন-হাদিস পড়া, মানুষের মুক্তির জন্য আল্লাহর পথে প্রাণান্ত চেষ্টা চালানো এবং সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ হতে বিরত রাখা। কিন্তু এ কাজটি একা একা করা যায় না। এজন্য প্রয়োজন সংঘবদ্ধ প্রচেষ্টা। আল্লাহ বলেন, “তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ কর: পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” (সূরা আলে ইমরান : ১০৩)। হযরত উমর (রা) তাই বলেছেন, “সংগঠন ছাড়া ইসলাম হয় না।”

আমাদের দেশের অবস্থা বড়ই নাজুক। দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অধিকাংশ মানুষের জীবনে নেই নিরাপত্তা, নেই সুখ, নেই শান্তি, নেই কোনো আদর্শের ছবি। আমাদের শিশু কিশোররা গড়ে উঠছে সাংস্কৃতিক আগ্রাসন ও অনৈতিকতার চর্চার মধ্য দিয়ে। দুর্নীতি, দুঃশাসন ও মাদকের কালো থাবায় জাতি আজ জর্জরিত। সেক্যুলার ও নৈতিকতা বিবর্জিত শিক্ষাব্যবস্থা জাতিকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চয়তার দিকে। এ অবস্থা চলতে দিলে জাতির ভবিষ্যৎ গাঢ় অন্ধকারময়। এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন একদল সচেতন লোকের। তাই মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য এবং দেশের তরুণ ছাত্রসমাজকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আদর্শ চরিত্রবানরূপে গড়ে তোলার মধ্য দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণের মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে তরুণ ও মেধাবী ছাত্রদের সংগঠন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

⋮⋮ ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।

⋮⋮ কর্মসূচি
উল্লেখিত লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রণয়ন করেছে বিজ্ঞানসম্মত পাঁচ দফা কর্মসূচি -

১। দাওয়াত : তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা।

২। সংগঠন : যেসব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।

৩। প্রশিক্ষণ : এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা।

৪। ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান : আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রাম এবং ছাত্রসমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান।

৫। ইসলামী সমাজ বিনির্মাণ : অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী হতে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।


দেশের প্রতিটি জনপদে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির একজন তরুণকে একই সাথে একজন ভাল ছাত্র ও একজন ভাল মুসলমান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে। ইসলাম সকল মানুষের কল্যাণের জন্য; তাই ইসলামী ছাত্রশিবির মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার কাছে ইসলামের সুমহান সৌন্দর্যকে সুন্দরভাবে তুলে ধরার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই সুন্দর কর্মসূচি ও চরিত্রবান কর্মীদের প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছে। আসুন, আপনিও শিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেকে গড়ে তুলুন সুন্দর ও যোগ্যতম ব্যক্তি হিসেবে। শরিক হউন, ইহকাল ও পরকালের মুক্তিকামী মানুষের এই কাফেলায়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জানতে হলে পড়ুন
¦ সংবিধান
¦ কর্মপদ্ধতি
¦ ছাত্রসংবাদ
¦ আমরা কী চাই কেন চাই কেন চাই কীভাবে চাই?
¦ মুক্তির পয়গাম
¦ এসো আলোর পথে


# Current Central President:

Nurul Islam Saddam
Website: https://nurulislamsaddam.info/
page : https://www.facebook.com/nurul.ku.bd
Twitter :

# Current Secretary General:

Sibgatullah
Website:
page : https://www.facebook.com/sibgatullah.sibga.39
Twitter :

মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ উপলক্ষে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুষ...
24/06/2026

মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ উপলক্ষে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুষ্টিয়া শহর শাখা।

উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। এ সময় শাখা সভাপতি হাফেজ আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম এবং সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে পৃথক ...
24/06/2026

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম এবং সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা পশ্চিম শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল।

অন্যদিকে, সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর, ঝিনাইদহ শহর এবং দিনাজপুর শহর শাখার উদ্যোগ...
24/06/2026

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর, ঝিনাইদহ শহর এবং দিনাজপুর শহর শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাখা সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ শহর শাখার আয়োজিত সভায় শহর সভাপতি শেখ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি এডভোকেট ইসমাইল হোসেন।

অন্যদিকে, দিনাজপুর শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম।

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার শহর ও সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে পৃথক আলোচনা ...
24/06/2026

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার শহর ও সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার শহর শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল। অন্যদিকে, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগেও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাখা সভাপতিসহ অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শা...
24/06/2026

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা এবং ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাবিপ্রবি শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় শাখা সভাপতি মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল। এ সময় শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নূরুল হুদা।

অর্থসংকটের কারণে মাদ্রাসাশিক্ষকদের বেতন স্থগিত ও চলমান বৈষম্যের প্রতিবাদ; অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিএমপিওভুক্ত প...
24/06/2026

অর্থসংকটের কারণে মাদ্রাসাশিক্ষকদের বেতন স্থগিত ও চলমান বৈষম্যের প্রতিবাদ; অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি

এমপিওভুক্ত প্রায় দুই লাখ মাদ্রাসাশিক্ষক ও কর্মচারীর মে মাসের বেতন আটকে রাখা এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রতি ধারাবাহিক বিমাতাসুলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ ২৪ জুন, বুধবার, এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “সাধারণ স্কুল-কলেজের শিক্ষকরা নির্ধারিত সময়ে বেতন পেলেও মাস শেষ হতে চললেও মাদ্রাসাশিক্ষকদের বেতন না হওয়াটা চরম বৈষম্য ও অবহেলার নজির। মাস শেষে নির্ধারিত সময়ে বেতন-ভাতা পাওয়া সাধারণ স্কুল-কলেজের শিক্ষকদের ন্যায় মাদ্রাসাশিক্ষকদেরও একটি মৌলিক ও আইনগত অধিকার। মাদ্রাসাশিক্ষকদের ন্যায্য পাওনা আটকে রাখার এই দ্বিমুখী আচরণ মূলত দেশের ধর্মীয় শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার একটি সুগভীর ষড়যন্ত্র।”

নেতৃবৃন্দ আরও বলেন, “গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রতি মাসে ৫১১ কোটি টাকার চাহিদার বিপরীতে বর্তমানে ফান্ডে মাত্র ৮৬ কোটি টাকা থাকায় এই তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এখন ‘অ্যানালগ সিস্টেমের’ অজুহাত দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। অথচ স্কুল-কলেজের শিক্ষকরা ঠিকই ডিজিটাল পদ্ধতিতে বেতন পাচ্ছেন। অ্যানালগ পদ্ধতির এই খোঁড়া অজুহাত দিয়ে মূলত সরকারের তীব্র অর্থসংকট ও প্রশাসনিক চরম অব্যবস্থাপনাকেই আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে, যা দেশবাসীর সামনে এখন দিবালোকের মতো স্পষ্ট।”

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিটি সরকারের বৈষম্যমূলক নীতি ও চরম অবহেলার শিকার হয়ে মাদ্রাসাশিক্ষকরা বছরের পর বছর ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। চলমান এই সংকট কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের কাঠামোগত বঞ্চনারই একটি নতুন রূপ। দেশের প্রায় সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হলেও সমমানের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে আজও জাতীয়করণ করা হয়নি। ফাজিল ও কামিল স্তরের শিক্ষকরা এমপিওভুক্তি থেকে বঞ্চিত; সেই সাথে উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মাদ্রাসাশিক্ষকদের সাথে পরিকল্পিত বৈষম্য করা হচ্ছে।”

অবিলম্বে এই প্রহসন বন্ধের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাসে দুই মাসের বেতন একসাথে দেওয়ার আশ্বাস শিক্ষকদের ক্ষুধার অন্ন জোগাবে না। হয়রানি এড়াতে দ্রুততম সময়ে সব মাদ্রাসাকে ডিজিটাল বা ইএফটি (EFT) পদ্ধতির আওতায় আনতে হবে। আমরা অবিলম্বে জরুরি তহবিল গঠন করে মে মাসের বকেয়া বেতন পরিশোধ এবং শিক্ষাব্যবস্থায় বিরাজমান সব বৈষম্য দূর করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে দেশের সামগ্রিক মাদ্রাসা শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারকে অবিলম্বে বাজেট বরাদ্দ বৃদ্ধি, আধুনিক কারিকুলাম বাস্তবায়ন এবং কাঠামোগত বৈষম্য দূরীকরণে সুনির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘রমাদান অলিম্পিয়াড ২০২৬’ কুইজ প্রতিযোগিতার...
24/06/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘রমাদান অলিম্পিয়াড ২০২৬’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

এ সময় ‘রমাদান অলিম্পিয়াড ২০২৬’-এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪০ জন প্রতিযোগীকে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয়।


ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর শাখা।শাখা সভাপতি শহীদুল ইসলাম...
24/06/2026

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর শাখা।

শাখা সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও অফিস সম্পাদক নাঈম হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান আলী এবং শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখা।আয়োজনে প্রধান অতিথি হ...
24/06/2026

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন।

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে ‘পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ ছিল বিশ্বাসঘাতকতা’ শীর্ষক বিতর্...
24/06/2026

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে ‘পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ ছিল বিশ্বাসঘাতকতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা।

Address

48/1/A Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islami Chhatrashibir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Islami Chhatrashibir:

Share