The Student Welfare Association Savar

The Student Welfare Association Savar The Student Welfare Association Savar is a nonprofit student organization. It works for the students.
(1)

আজ বিশ্ব পাসওয়ার্ড দিবস।২ মিনিট সময় আছে? আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা পাসওয়ার্ড এখনই বদলে ফেলুন।
07/05/2026

আজ বিশ্ব পাসওয়ার্ড দিবস।

২ মিনিট সময় আছে? আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা পাসওয়ার্ড এখনই বদলে ফেলুন।

29/04/2026

শিক্ষণীয় নাটক - আজরাইল || পরিবেশনায় - প্রতীতি সাহিত্য সাংস্কৃতিক সংসদ || সার্বিক সহযোগিতায় - দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার

28/04/2026

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ এর সংক্ষিপ্ত তথ্যচিত্র

27/04/2026

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সম্মানিত অভিভাবকের অনুভূতি প্রকাশ

27/04/2026

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করছেন মাশিয়াত আরেফিন

বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সর্বোচ্চ অংশগ্রহণকারী অঞ্চলসমূহের প্রতিনিধিরা চেয়ারম্যান স্যার ও অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্...
26/04/2026

বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সর্বোচ্চ অংশগ্রহণকারী অঞ্চলসমূহের প্রতিনিধিরা চেয়ারম্যান স্যার ও অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন।

26/04/2026

ধন্যবাদ দৈনিক দেশের কথা

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের ছবি কমেন্ট বক্সে দেওয়া হয়েছে
26/04/2026

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের ছবি কমেন্ট বক্সে দেওয়া হয়েছে

বৃত্তিপ্রাপ্ত সেরা প্রতিষ্ঠান (মাদরাসা)জাবাল - ই- নূর আইডিয়াল মাদরাসা মাননীয় চেয়ারম্যান স্যারের নিকট থেকে পুরস্কার গ্রহণ...
25/04/2026

বৃত্তিপ্রাপ্ত সেরা প্রতিষ্ঠান (মাদরাসা)
জাবাল - ই- নূর আইডিয়াল মাদরাসা মাননীয় চেয়ারম্যান স্যারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেছে।

“দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার” এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত“দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসি...
24/04/2026

“দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার” এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

“দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার” এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য পিএইচএ (PHA) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের সদস্য সচিব সাইফুদ্দীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী বক্তব্যে এসোসিয়েশনের পরিচালক আলমগীর হোসেন রাকিব বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ ইমিরেটাস অধ্যাপক ড. চৌধুরী হাসান মাহমুদ। তিনি বলেন, "প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশুদের নৈতিক বিকাশে পরিবারের গুরুত্বকে সর্বাধিক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবারই শিশুর চরিত্র গঠন ও মূল্যবোধ শিক্ষার প্রথম ও প্রধান প্রতিষ্ঠান। এছাড়াও তিনি উল্লেখ করেন, ইসলাম মানবতার মুক্তির একমাত্র পথ, যা মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন নাজাতের মাধ্যম।"

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুশফিকুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা, দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার। তিনি তার বক্তব্য বলেন, "জীবনের কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব হলেও প্রকৃত মানুষ না হলে চূড়ান্তভাবে জীবনকে সাফল্যমণ্ডিত করা যায় না। এ ঘাটতি পূরণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই তিনি আশা প্রকাশ করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা অর্জনেও তোমরা আন্তরিক হবে। এর মাধ্যমেই তোমরা নিজেদের সঠিক ঠিকানা খুঁজে পাবে এবং জীবনের চূড়ান্ত সফলতা অর্জনের পাশাপাশি পরকালে জান্নাত লাভের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা, এমপি; সাবেক চেয়ারম্যান, রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার।

বৃত্তি পরীক্ষা ২০২৫ এ প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জেনারেল ও ট্যালেন্টপুল ক্যাটাগরিতে সর্বমোট ২২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ এবং বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়...
24/04/2026

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে সহায়তা করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মায়াসসালাম
সাইফুদ্দীন আহমেদ
সদস্য সচিব
দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার

Address

Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when The Student Welfare Association Savar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Student Welfare Association Savar:

Share