14/07/2026
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামসহ বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় আক্রান্ত। পানিবন্দি অসংখ্য পরিবার খাদ্য ও জরুরি সহায়তার সংকটে মানবেতর জীবনযাপন করছে।
এমন সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার ইমানী এবং মানবিক দায়িত্ব।
আলহামদুলিল্লাহ, আল্ কুরআনের দারস - Al Quraner Dars ইতোমধ্যে দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। Dawah Movement এর বিভিন্ন ইউনিট বিভিন্ন এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দূর থেকে এখন আমাদের প্রয়োজন আর্থিক ভাবে সহযোগিতা করা।
ডোনেশনের তথ্য কমেন্টে দেওয়া হলো। আসুন, সামর্থ্য অনুযায়ী সবাই এই মানবিক উদ্যোগে শরিক হই। আল্লাহ তা'আলা আমাদের দান কবুল করুন। এ দূর্যোগের সময় দীর্ঘায়িত না করুন। আমীন।