12/10/2026
🌸 শিশু কন্যাদের উদ্যাপন হোক প্রতিদিন, শুধু বিশেষ কোনো দিনে নয়!
প্রতিটি মেয়ের রয়েছে নিজের মতো করে স্বপ্ন দেখার, শেখার ও এগিয়ে যাওয়ার অধিকার। বাল্যবিয়ে বন্ধ করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করতে হবে।
আসুন, মেয়েদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিই, তাদের পাশে দাঁড়াই এবং এমন একটি পৃথিবী গড়ি, যেখানে প্রতিটি মেয়ে নিজের স্বপ্নে জয়ী হতে পারে।💜
শিশু কন্যার বিয়ে, আর নয়
কারণ কন্যা করবে বিশ্বজয়! 🕊️
#আন্তর্জাতিককন্যাশিশুদিবস #কন্যাশিশুরঅধিকার #বাল্যবিয়েবন্ধহোক
এ বছর কন্যা শিশু দিবসের থিম-
'End child Marriage and invest in girls rights' বাংলায়----'বাল্যবিয়ে বন্ধ করি, কন্যা শিশুর অধিকারে বিনিয়োগ করি'।
UNICEF এবং UN Women এর নেতৃত্বে কন্যাশিশু ও যুব নেটওয়ার্কের
সরাসরি অংশগ্রহণ এবং মাঠপর্যায়ের পরিসংখ্যান ও বর্তমান বৈশ্বিক বাস্তবায়নের ভিত্তিতে এই থিম নির্ধারিত হয়।
এর সাথে আবার যেকোন দেশ আন্তর্জাতিক থিমের সাথে মিল রেখে নিজেদের প্রায়োরিটি অনুযায়ী জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে।
এবার তাই আন্তর্জাতিক প্রতিপাদ্যের সাথে মিল রেখে আমাদের কন্যা দিবসের প্রতিপাদ্য ---
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"
প্রতিটি কন্যাসন্তানের স্বপ্ন হোক সীমানাহীন মুক্ত আকাশ। 🕊️
শিশুবিয়ে একটি সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে। অথচ তাদের অধিকার, শিক্ষা ও সুরক্ষায় সঠিক বিনিয়োগ নিশ্চিত হলে আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ প্রাপ্তি সম্ভব।
আসুন, প্রতিজ্ঞা করি, শিশু বিয়েকে ‘না’ বলবো, আর মেয়েদের অধিকারকে 'হ্যাঁ'!