26/08/2025
সম্প্রতি এক্টিভিস্টা কক্সবাজার হাবে একটি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সদ্য গঠিত একটিভিস্টা কক্সবাজার হাব কমিটির সদস্য ও অন্যান্য এক্টিভিস্টাগণ।
উক্ত সভায় হাবের সদস্যরা সদ্যগঠিত হাব কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি এক্টিভিস্টা কক্সবাজার হাবের পূর্ববর্তী কার্যক্রম, চলমান উদ্যোগসমূহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবগঠিত হাব কমিটির প্রথম সমন্বয় সভায় সভাপতিত্ব করেন হাব কমিটির সভাপতি জনাব রায়হান উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন হাব কমিটির সদস্য জনাব শাহরুখ করিম।