Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজার

Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজার "সব বাধা পেরিয়ে, চলো যায় এগিয়ে"

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা।
14/07/2026

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা।

13/07/2026

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা। আশা করি সমাজের আরও বিত্তবান ব্যক্তি ও সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসবেন। 🤝❤️

13/07/2026
13/07/2026

কক্সবাজারে যুব ফোরামের উদ্যোগে বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

#যুব_ফোরাম_কক্সবাজার

কক্সবাজারে যুব ফোরামের উদ্যোগে বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজারকক্...
13/07/2026

কক্সবাজারে যুব ফোরামের উদ্যোগে বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজার

কক্সবাজার, ১৩ জুলাই: সাম্প্রতিক সময়ে টানা অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন যুব ফোরাম কক্সবাজার। সংগঠনের উদ্যোগে আজ চেইন্দ্যার উত্তর পাড়া, হাড়ির মাথার নিচের অংশ এবং রাখাইন পাড়ার মোট ১০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমের আগে, ১২ জুলাই যুব ফোরাম কক্সবাজারের একটি প্রতিনিধি দল বন্যাকবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণের পাশাপাশি তাদের জরুরি প্রয়োজন—খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের চাহিদা—নিরূপণ করা হয়। সেই চাহিদার ভিত্তিতেই আজকের ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ফোরাম কক্সবাজারের সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোঃ ফারুক, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার, সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোঃ ফারুক বলেন,
“টানা অতিবৃষ্টির কারণে কক্সবাজারের বহু পরিবার জলাবদ্ধতা ও বন্যার শিকার হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের প্রকৃত প্রয়োজন নিরূপণ করেই প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”

সাধারণ সম্পাদক নাছিমা আক্তার বন্যাকবলিত মানুষের সহায়তায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

যুব ফোরামের সদস্যরা জানান, বন্যাকবলিত এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এখনও ব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংগঠনের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

12/07/2026

পানিবন্দী এলাকা পরিদর্শনে যুব ফোরাম কক্সবাজারের নেতৃবৃন্দ

🚨 জরুরি বন্যা সহায়তা আহ্বান | Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজারকক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাজারো ...
11/07/2026

🚨 জরুরি বন্যা সহায়তা আহ্বান | Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজার

কক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাজারো পরিবার পানিবন্দি। Youth Forum Cox’s Bazar-এর স্বেচ্ছাসেবক দল ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

আপনার ছোট্ট অনুদানও পৌঁছে দিতে পারে খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি সহায়তা।

অনুদান পাঠানোর তথ্য:

🏦 Bank Account
A/C Name: Youth Forum Cox’s Bazar
A/C No: 5614010037527
Bank: BASIC Bank Limited
Branch: Cox’s Bazar Branch

📲 bKash/Nagad (Personal): 01888272918

📞 যোগাযোগ: +880 1849-965463
📧 Email: [email protected]

🤝 আসুন, একসাথে কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।

আজ আমরা Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজার Cox's Bazar Team বন্যা ও পানিবন্দি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে সা...
11/07/2026

আজ আমরা Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজার Cox's Bazar Team বন্যা ও পানিবন্দি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে সারাদিন মাঠে ছিলাম।

২১ জুন ২০২৬বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে Coast Foundation কর্তৃক RRR Office Hall Room, Cox’s Bazar-এ আয়োজিত “সুন্দর আগামীর...
21/06/2026

২১ জুন ২০২৬

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে Coast Foundation কর্তৃক RRR Office Hall Room, Cox’s Bazar-এ আয়োজিত “সুন্দর আগামীর নির্মাণে শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সম্মান” শীর্ষক অনুষ্ঠানে যুব ফোরাম কক্সবাজার-এর পক্ষে উপস্থিত ছিলেন নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক এবং তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠানে শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর অবদান, মর্যাদা এবং সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ, অধিকার, শিক্ষা, সুরক্ষা এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা একটি মানবিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন।

সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা - শুভ নববর্ষ।   Wishing everyone a Happy Bengali New Year.
14/04/2026

সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা - শুভ নববর্ষ।

Wishing everyone a Happy Bengali New Year.

Address

Cox’s Bazar Sadar
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Forum Cox’s Bazar - যুব ফোরাম কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share