Prothom-Alo Bondhusava Cox's Bazar প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • Prothom-Alo Bondhusava Cox's Bazar প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার

Prothom-Alo Bondhusava Cox's Bazar প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prothom-Alo Bondhusava Cox's Bazar প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার, Youth Organization, Ground Floor, Hotel Sagargaon, Jhawtola, Cox's Bazar.

আসসালামু আলাইকুমঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারকপবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের দ্বারে উপস্থিত হয়...
20/03/2026

আসসালামু আলাইকুম

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক

পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের দ্বারে উপস্থিত হয়েছে আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ কেবল উৎসবের নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও সাম্যের এক অপূর্ব প্রতীক, যেখানে ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে মিলিত হয় ভ্রাতৃত্বের বন্ধনে।

ঈদুল ফিতর আমাদের শেখায় আত্মসংযমের মাধ্যমে অন্তরের পরিশুদ্ধি, দানের মাধ্যমে মানবতার বিকাশ এবং ক্ষমার মাধ্যমে সম্পর্কের নবজাগরণ। এক মাসের ত্যাগ ও তিতিক্ষা শেষে এই ঈদ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত আনন্দ নিহিত রয়েছে অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্যেই।

কক্সবাজার বন্ধুসভার বন্ধুরা বিশ্বাস করে, ঈদের আনন্দ সবার জন্য সমান। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে আমরা যেন গড়ে তুলতে পারি একটি মানবিক, সুন্দর ও বৈষম্যহীন সমাজ।

আমরা প্রত্যাশা করি, ঈদের এই পবিত্র বার্তা আমাদের ব্যক্তিজীবন, সমাজজীবন ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে
সভাপতি-সম্পাদক
প্রথম আলো বন্ধুসভা, কক্সবাজার

31/12/2025

আজ প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলো।সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে এই দায়িত্বপালনের সুযোগ আমাদের জন্য ছিল সম্মান ও গর্বের।
এই সময়ে সহযোদ্ধা বন্ধুরা, উপদেষ্টা ও শুভানুধ্যায়ী সবার সহযোগিতায় আমরা একসঙ্গে কাজ করেছি মানবিকতার জন্য। গর্বের সঙ্গে স্মরণ করতে চাই, সহমর্মিতার ঈদ উদযাপনে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা সারা বাংলাদেশের সেরা ১০ বন্ধুসভার অন্যতম হিসেবে জাতীয় স্বীকৃতি পেয়েছে।এ অর্জন আমাদের সবার।
এই পথচলায় কেউ একা নয়,আমরা ছিলাম একটি দল, একটি বন্ধন।

নতুন কমিটির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা বন্ধুসভার আলো আরও দূরে ছড়িয়ে দেবেন এই প্রত্যাশা রইল।
সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ।
বন্ধুসভা বেঁচে থাকুক মানবিকতায়, সহমর্মিতায়, সৌহার্দে।

জয়তু বন্ধুসভা🌹

ধন্যবাদান্তে:
ফাহিম কুদ্দুস প্রিয় উলফাতুল মোস্তফা রানা
সভাপতি সাধারণ সম্পাদক
প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার

জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
14/12/2025

জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

14/11/2025

জরুরি নোটিশ

বিষয়ঃ COP-30 সম্মেলন উপলক্ষে নির্ধারিত মানববন্ধন স্থগিত প্রসঙ্গে

প্রিয় বন্ধুগণ,
আজ ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, বিকেল ৩টা, লাবণী বীচ পয়েন্টে “COP-30 উপলক্ষে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে” কক্সবাজার বন্ধুসভার উদ্যোগে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল - দেশের সার্বিক পরিস্থিতি এবং সকল বন্ধুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে উক্ত কর্মসূচি স্থগিত করা হলো।

পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তীতে নতুন তারিখ ও সময় জানানো হবে।

বন্ধুসভার সকল সদস্যকে অনুরোধ করা হচ্ছে শান্ত ও সচেতন থেকে বন্ধুসভার আদর্শ ও দায়িত্ববোধ অটুট রাখুন।

ধন্যবাদান্তে,
ফাহিম কুদ্দুস প্রিয়
সভাপতি
কক্সবাজার বন্ধুসভা

10/11/2025

জরুরী নোটিশ

বিষয়ঃ COP-30 সম্মেলন উপলক্ষে বাংলাদেশ সহ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

প্রিয় বন্ধুগণ,
আপনারা জানেন, আসন্ন COP-30 (Conference of the Parties) সম্মেলন বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ আয়োজন। উন্নত দেশগুলোর শিল্পায়ন ও অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ সহ বিশ্বের বহু উন্নয়নশীল ও দরিদ্র দেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য ক্ষতিপূরণ দাবি জানাতে আমাদেরও কণ্ঠ যোগ করা প্রয়োজন।
সেই লক্ষ্যে কক্সবাজার বন্ধুসভার উদ্যোগে একটি মানববন্ধন আয়োজন করা হবে।

তারিখ:১৪ নভেম্বর ২০২৫ ইং,
রোজ শুক্রবার
সময়: বিকেল ৩ টা
স্থান: লাবণী বীচ পয়েন্ট

উক্ত মানববন্ধনে বন্ধুসভার সকল বন্ধুদের উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

স্লোগান:
“জলবায়ুর ক্ষতি—দায় নিতে হবে ধনী দেশগুলোকেই!”
“জলবায়ু ন্যায় চাই, ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাই!”

সবার উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে,
উলফাতুল মোস্তফা রানা
সাধারণ সম্পাদক
কক্সবাজার বন্ধুসভা
01628962179

04/11/2025

প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতি/সম্পাদকের যৌথ শুভেচ্ছা বার্তা

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা।
সত্য, ন্যায় ও মানবিকতার পথে প্রথম আলোর নিরন্তর যাত্রা আমাদের অনুপ্রেরণা।
এই বছরের স্লোগান “সত্যই সাহস” হোক আমাদের সকলের বিশ্বাস ও পথের দিশা।
আলোকিত আগামী গড়ার অভিযাত্রায় প্রথম আলো আরও দীপ্ত হোক।

ফাহিম কুদ্দুস প্রিয় উলফাতুল মোস্তফা রানা
সভাপতি সাধারণ সম্পাদক
প্রথম আলো বন্ধুসভা, কক্সবাজার

27/07/2025

নোটিশ

বিষয়: প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত।

আগামী ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার কক্সবাজারে “প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
তাই সকল বন্ধুদের আগামী সভায় উপস্থিত থেকে আয়োজন সংশ্লিষ্ট দায়িত্ব গ্রহণ ও প্রস্তুতি কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
অনুষ্ঠানস্থল, সময়সূচি ও দায়িত্ব বণ্টন পরবর্তী সভায় নির্ধারিত হবে।

বিশেষ দ্রষ্টব্য:
এই সংবর্ধনা শুধু মেধাবীদের প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং আমাদের সমাজের শিক্ষাবান্ধব চেতনা বিস্তারে এক অনন্য উদ্যোগ। আসুন, আমরা সকলে মিলে এই আয়োজনকে সফল করে তুলি।

ধন্যবাদান্তে:
উলফাতুল মোস্তফা
সাধারণ সম্পাদক
কক্সবাজার বন্ধুসভা

শোকবার্তা:ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ...
21/07/2025

শোকবার্তা:

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় কক্সবাজার বন্ধুসভার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি।

এই অকালমৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে বিচলিত করেছে। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

জাতির সুরক্ষা ও নিরাপত্তায় আত্মোৎসর্গকারী আমাদের এই সাহসী সন্তান এবং ভবিষ্যতের সম্ভাবনাময়ী শিশুদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা চিরদিন অম্লান থাকবে।

কক্সবাজার বন্ধুসভা

আগামীকাল থেকে শুরু হওয়া সকল এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক দোয়া ও শুভ কামনা🌹
25/06/2025

আগামীকাল থেকে শুরু হওয়া সকল এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক দোয়া ও শুভ কামনা🌹

বাবা মানেই নির্ভরতার আশ্রয়।
15/06/2025

বাবা মানেই নির্ভরতার আশ্রয়।

ত্যাগ, ধৈর্য ও মানবিক মূল্যবোধের প্রতীক পবিত্র ঈদুল আযহা আমাদের অন্তরে গড়ে তুলুক সহমর্মিতা, সৌহার্দ্য ও নৈতিকতার দৃঢ় ভিত...
07/06/2025

ত্যাগ, ধৈর্য ও মানবিক মূল্যবোধের প্রতীক পবিত্র ঈদুল আযহা আমাদের অন্তরে গড়ে তুলুক সহমর্মিতা, সৌহার্দ্য ও নৈতিকতার দৃঢ় ভিত্তি।
এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি।
আপনাকে ও আপনার পরিবারকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে:
কক্সবাজার বন্ধুসভা

Address

Ground Floor, Hotel Sagargaon, Jhawtola
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prothom-Alo Bondhusava Cox's Bazar প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share