ছাত্রশিবির টেকনাফ উপজেলা

ছাত্রশিবির টেকনাফ উপজেলা “সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন
জ্ঞানের আলোয় বিপ্লব হবে, নতুন উজ্জীবন”

জাতীয় সংসদে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান বিএনপির এমপি মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আহ...
14/06/2026

জাতীয় সংসদে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান বিএনপির এমপি মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আহ্বান করেছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গ...
05/06/2026

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন এবং বেশি বেশি গাছ লাগান।

ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপেই গড়ে উঠবে সবুজ ভূখণ্ড ও টেকসই ভবিষ্যৎ।


১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টেকনাফ থানা উপজে...
12/05/2026

১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টেকনাফ থানা উপজেলা।



২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচ...
05/05/2026

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ। আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল ৩:৩০ মিনিটে মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ মহানগর দক্ষিণের সেক্রেটারিয়েট সদস্য ও বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী।

শাপলা গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদের রক্তাক্ত দলিল।
05/05/2026

শাপলা গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদের রক্তাক্ত দলিল।


শাপলা গণহত্যার বিচার চাই।
05/05/2026

শাপলা গণহত্যার বিচার চাই।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির—২০২৬' অনুষ্ঠিত হয়েছে।আয়োজনে প্র...
04/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির—২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান।

জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু তালহার সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আইয়ুব আনসারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাঈদুল ইসলাম, কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম উদ্দিন, আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক আহমেদ ফয়েজী, পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক দেলোয়ার হোসেন ও সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আসিফুল্লাহ মুহাম্মদ আরমান প্রমুখ।


চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্...
22/04/2026

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার এবং দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখা।

ছাত্রদল কর্তৃক শিক্ষাঙ্গনে অব্যাহত সন্ত্রাস, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন এবং আজ চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষার্থী, শিক...
21/04/2026

ছাত্রদল কর্তৃক শিক্ষাঙ্গনে অব্যাহত সন্ত্রাস, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন এবং আজ চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের জনশক্তির ওপর বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে সাংবাদিকদের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

এ সময় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রচার সম্পাদক এসএম ফরহাদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টেকনাফ উপজেলা শাখার পক...
21/04/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে টেকনাফের মোট ৬টি পরীক্ষা কেন্দ্রে রুটিন বিতরণ করা হয়েছে।

Address

Cox's Bazar
4760

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির টেকনাফ উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share