13/08/2026
বন্যার্ত মানুষের পাশে আমাদের ৫ম পদক্ষেপ—রাজাখালী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ❤️
২২ জুলাই ২০২৬, কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে অনুষ্ঠিত হয় আমাদের পাঁচ দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রমের চতুর্থ স্বাস্থ্যসেবা ক্যাম্প।
স্থানীয় সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা।
এই ক্যাম্পে শতাধিক মানুষকে প্রদান করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, মাতৃ ও শিশুস্বাস্থ্য পরামর্শ, স্বাস্থ্যসচেতনতামূলক সেবা এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS)।
দুর্যোগের পর মানুষের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি হলো সময়োপযোগী স্বাস্থ্যসেবা। সেই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ। নন্দীপাড়ার মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়েছে।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই—কক্সবাজার-চকরিয়া-পেকুয়া সমিতি, উইটনেস ফাউন্ডেশন (Witness Foundation), ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (YPSA), ISDE Bangladesh, Change Initiative, PPS, আলভী-মনোয়ারা ফাউন্ডেশন, Cox’s Bazar Medical & Dental Students Association (CMDSA), IMCEN Bangladesh, পাহাড়তলী আই হসপিটাল এবং রাজাখালী উন্মুক্ত পাঠাগার।
বিশেষ ধন্যবাদ আমাদের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবক এবং পেকুয়ার স্থানীয় জনগণকে। আপনাদের অক্লান্ত সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব হতো না।
এটি ছিল আমাদের পাঁচ দিনব্যাপী মানবিক অভিযাত্রার ৫ম অধ্যায়। ধারাবাহিক এই উদ্যোগের মাধ্যমে কক্সবাজারের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ১,২০০ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং মানসিক স্বাস্থ্য সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
মানুষের পাশে থাকা শুধু দায়িত্ব নয়—এটাই আমাদের অঙ্গীকার। ❤️