রঙ ফাউন্ডেশন - Rong Foundation

রঙ ফাউন্ডেশন - Rong Foundation The 21st of February 2016 marked the beginning of Rong Foundation's adventure as a nonprofit, nonpolitical volunteer organisation.

It's involved in a wide range of charitable initiatives.

22/05/2026

রঙ ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন।

'রঙ ফাউন্ডেশন' মানবসেবায় এক দশক গৌরবময় পথচলার পূর্তি উপলক্ষে চাঁদপুর জেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক "ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প - ২০২৬" অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত ক্যাম্পে দেশের একদল অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্প থেকে নিচে উল্লিখিত সেবাগুলো নিশ্চিত করা হয়েছে:

• বিনামূল্যে ছানি অপারেশন: মোট ২২ জন জটিল ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
• বিনামূল্যে চশমা বিতরণ: দৃষ্টিশক্তির ত্রুটি থাকা ৯৭ জন রোগীকে উন্নত মানের চশমা প্রদান করা হয়।
• সাধারণ চিকিৎসা ও ওষুধ: চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা:
রঙ ফাউন্ডেশনের এই মানবসেবার দীর্ঘ ১০ বছরের পথচলায় যারা বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে সর্বদা পাশে ছিলেন, তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতেও আপনাদের সাথে নিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প-২০২৬অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ‘রঙ ফাউন...
13/05/2026

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প-২০২৬

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ‘রঙ ফাউন্ডেশন’-এর গৌরবময় পথচলার ১০ বছর (এক দশক) পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী এক বিশেষ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।

📌 ক্যাম্পের বিশেষ সেবাসমূহ:
• দক্ষ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে চোখ পরীক্ষা।
• অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ।
• নিকট দৃষ্টিসম্পন্ন (কাছের লেখা দেখতে সমস্যা) বাছাইকৃত অসচ্ছল রোগীদের বিনামূল্যে চশমা বিতরণ।
• ছানি পড়া রোগীদের রঙ ফাউন্ডেশনের নিজস্ব তত্ত্বাবধানে ঐদিনই সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে।

📅 তারিখ: ১৬ই মে, ২০২৬ (রোজ শনিবার)
⏰ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত
📍 স্থান: সূচীপাড়া উচ্চ বিদ্যালয়, সূচীপাড়া, শাহরাস্তি, চাঁদপুর।

🤝 উদাত্ত আহ্বান:
আপনার সামান্য সচেতনতা ও প্রচার ফিরিয়ে দিতে পারে একজনের চোখের আলো। জনকল্যাণমূলক এই মহৎ কাজে অংশ নিতে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার পরিচিত কোনো অসহায় বা সুবিধাবঞ্চিত চক্ষু রোগীকে এই ক্যাম্পের তথ্য জানিয়ে সেবার সুযোগ করে দিন।

"জীবন বাঁচাতে সহযোগিতা করতে চানতাহলে মুমূর্ষু রোগীকে করুন রক্তদান"রঙ সংগঠনের সদস্য রক্তবন্ধু Habibur Rahman মানুষের প্রয়...
29/03/2026

"জীবন বাঁচাতে সহযোগিতা করতে চান
তাহলে মুমূর্ষু রোগীকে করুন রক্তদান"

রঙ সংগঠনের সদস্য রক্তবন্ধু Habibur Rahman মানুষের প্রয়োজনে নিয়মিত রক্তদান করে যাচ্ছে।
শ্রদ্ধা ও শুভকামনা❤️

ভাষা দিবসে শ্রদ্ধা ও অঙ্গীকারআজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি ভাষার জন্য আত্মোৎসর...
20/02/2026

ভাষা দিবসে শ্রদ্ধা ও অঙ্গীকার

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি ভাষার জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদদের। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বাংলা ভাষা—আমাদের অহংকার, আমাদের পরিচয়।

২০১৬ সালের ২১শে ফেব্রুয়ারি, এই গৌরবময় দিনেই একদল তরুণের উদ্যোগে অসচ্ছল মানুষের সহযোগিতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে রঙ সংগঠনের পথচলা শুরু হয়। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি।

ভাষার মর্যাদা রক্ষা ও সমাজের কল্যাণে একসাথে এগিয়ে চলাই হোক আমাদের অঙ্গীকার।

শ্রদ্ধাঞ্জলি সকল ভাষা শহীদের প্রতি।
রঙ সংগঠন 🌸

19/02/2026

@ throwback memories
শিক্ষার উপকরণ বিতরণ ২০২৫ইং
শাহরাস্তি থানার ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসার ১৫০জন অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ,পানির পট, কলম খাতা) বিতরণ করা হয়।

Address

Suchipara, Shahrasti
Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when রঙ ফাউন্ডেশন - Rong Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share