Rotaract Club of Dakatia Hajigonj

Rotaract Club of Dakatia Hajigonj The avenues of service include Club Service, Community Service, International Service and Professional Development.

Rotaract Club undertakes various projects for the overall development of their members.

আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়ার মাধ্যমে আমরা ইতোমধ্যে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে...
30/07/2026

আসসালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়ার মাধ্যমে আমরা ইতোমধ্যে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সফলভাবে দুটি ধাপের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

✅ ১ম পর্ব: বন্যাদুর্গত এলাকায় শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ।
✅ ২য় পর্ব: ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ।

কিন্তু বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ এখনো শেষ হয়নি। অনেক পরিবার তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও জীবিকার উপায় হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ এখনো অনেক দীর্ঘ।

এই বাস্তবতা বিবেচনায় আমরা ৩য় পর্বে "বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্প" বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে, যাতে তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারে এবং স্বাবলম্বী জীবনে ফিরে যেতে পারে।

আপনার সামান্য সহযোগিতাও একটি পরিবারের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। তাই আসুন, মানবতার এই প্রয়াসে আপনিও অংশীদার হোন।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
📱 বিকাশ | নগদ ( পার্সোনাল )
01947634620

উদ্যোগে:
রোটারেক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জ
রোটারি আন্তর্জাতিক জেলা–৬৫, বাংলাদেশ

আসুন, মানবতার পাশে দাঁড়াই।
একটি পরিবারের পুনর্বাসনে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। 🤝💚

Alhamdulillah Project : Give Blood, Save life 🩸Date of Donation : 21-07-2026Month : JulyDonation No : 45Amount of Blood ...
21/07/2026

Alhamdulillah
Project : Give Blood, Save life 🩸
Date of Donation : 21-07-2026
Month : July
Donation No : 45
Amount of Blood : 450 ml
Disease of Patient : Thelasemia
Donation no of Donar : 4th Time
Blood Group : 🅾️Positive
Donar Name : Ismail Hossin
Thanks a lot brother for your supreme contribution to involve our initiative Rota Year ( 2026-2027)
Take love from Rotaract Club of Dakatia Hajigonj Family ❤

21/07/2026
আলহামদুলিল্লাহ‌‌‌‌''বন্যার্তদের জন্য আমরা রোটারেক্ট পরিবার'' এর উদ্যোগের ২য় পর্বে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হ...
19/07/2026

আলহামদুলিল্লাহ

‌‌‌‌''বন্যার্তদের জন্য আমরা রোটারেক্ট পরিবার'' এর উদ্যোগের ২য় পর্বে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই পর্বে আমরা চট্টগ্রামে পিডিআরসিসি মিনহাজ ভাইয়ের বাসার পার্কিং ভেন্যুতে গত বৃহস্পতিবার রাত থেকে প্যাকেজ করেছিলাম। শুক্রবার রাতে আমাদের প্যাকেজিং প্রক্রিয়া সম্পন্ন হয়। শনিবার চকরিয়ায় হতদরিদ্র ও বন্যাদুর্গত ৭০টি পরিবারে আপনাদের দেওয়া উপহার পৌঁছে দিতে সক্ষম হয়েছি। Rotaract Club of Dakatia Hajigonj এর ডাকে সাড়া দিয়ে এই উদ্যোগে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রইলো।

তারিখ: ১৮ জুলাই ২০২৬ইং
স্থান: পহরচাঁদা, বরইতলী, চকরিয়া, কক্সবাজার।

আলহামদুলিল্লাহ! 🤲“বন্যার্তদের পাশে রোটার‌্যাক্ট পরিবার” এর উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের হাতে ভালোবাসা উপহার সামগ্রি পৌছে...
17/07/2026

আলহামদুলিল্লাহ! 🤲

“বন্যার্তদের পাশে রোটার‌্যাক্ট পরিবার” এর উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের হাতে ভালোবাসা উপহার সামগ্রি পৌছে দেয়ার জন্য প্যাকেজিং প্রস্তুত করা হয়েছে।

এই মানবিক উদ্যোগে Rotaract Club of Dakatia Hajigonj রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট ৬৫-এর অন্যান্য ক্লাবগুলোর সাথে সামিল হওয়ায় ডাকাতিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমাদের এই মানবিক উদ্যোগে পাশে থাকতে ডোনেট করুন:
📱 Bkash/ Nagod : 01947634620

A thrilling Friendly Football Match between the 'Argentina Fans' and 'Brazil Fans' of Rotaract Club of Dakatia Hajigonj ...
17/07/2026

A thrilling Friendly Football Match between the 'Argentina Fans' and 'Brazil Fans' of Rotaract Club of Dakatia Hajigonj —where passion, rivalry, teamwork, and friendship shared the same pitch.
Some rivalries never fade… they only create unforgettable memories. 💙💛💚🤍

World Cup Vibes On 🏆

"বন্যার্তদের পাশে রোটার‌্যাক্ট পরিবার" উদ্যোগের ২য় পর্যায়ের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আমাদের ভলেন্টিয়াররা রাতভর প্য...
16/07/2026

"বন্যার্তদের পাশে রোটার‌্যাক্ট পরিবার" উদ্যোগের ২য় পর্যায়ের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আমাদের ভলেন্টিয়াররা রাতভর প্যাকেজিংয়ের কাজ করছে।

আমরা এই মানবিক উদ্যোগে রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট ৬৫-এর পাশে থাকতে পেরে আনন্দিত। ইনশাআল্লাহ, আগামীকাল বন্যার্ত পরিবারের মধ্যে রান্না যোগ্য খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে । পাশাপাশি, বন্যা-পরবর্তী পুনর্বাসন পরিকল্পনার কাজও চলমান রয়েছে।

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।

Bkash / Nagad: 01947634620

মানুষের পাশে, মানবতার টানে রোটার‌্যাক্ট পরিবার 💞

১৫ জুলাই ২০২৬, রোজ বুধবার, "বন্যার্তদের পাশে রোটার‌্যাক্ট পরিবার" উদ্যোগের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছ...
16/07/2026

১৫ জুলাই ২০২৬, রোজ বুধবার, "বন্যার্তদের পাশে রোটার‌্যাক্ট পরিবার" উদ্যোগের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রাথমিকভাবে চট্টগ্রামের বন্যাদুর্গত সাতকানিয়ার দেওদীঘি ও মাদার্শা এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আমরা Rotaract Club of Dakatia Hajigonj এই মানবিক উদ্যোগে রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট ৬৫-এর পাশে থাকতে পেরে আনন্দিত। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে শুকনো খাবারের প্যাকেজিং কার্যক্রম শুরু হবে। পাশাপাশি, বন্যা-পরবর্তী পুনর্বাসন পরিকল্পনার কাজও চলমান রয়েছে।

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।

Bkash / Nagad: 01947634620

মানুষের পাশে, মানবতার টানে রোটার‌্যাক্ট পরিবার 💞

আসসালামু আলাইকুম/আদাব"মানুষ মানুষের জন্য"দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকা ভয়াবহ ...
12/07/2026

আসসালামু আলাইকুম/আদাব

"মানুষ মানুষের জন্য"

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার আজ খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছে।

এই দুর্যোগে রোটার‍্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।
আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো সহযোগিতা একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

সহযোগিতার জন্য অনুদান পাঠাতে
বিকাশ/নগদ পারসোনাল :
01947634620

আসুন, মানবতার সেবায় একসঙ্গে এগিয়ে আসি। আপনার আন্তরিক সহযোগিতাই হতে পারে কারও নতুন করে বেঁচে থাকার আশার আলো।

Address

Ahmed Plaza, 2nd Floor
Chandpur
3610

Alerts

Be the first to know and let us send you an email when Rotaract Club of Dakatia Hajigonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rotaract Club of Dakatia Hajigonj:

Shortcuts

Share