03/07/2026
বিষয়: আশ্বিনপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিতকরণ প্রসঙ্গে।
সম্মানিত এলাকাবাসী ও শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম।
আপনারা অবগত আছেন যে, 'রক্তকনা ফাউন্ডেশন'-এর উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে 'আশ্বিনপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল আশ্বিনপুর এলাকাকে মাদকমুক্ত রাখা, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং টুর্নামেন্ট থেকে অর্জিত উদ্বৃত্ত অর্থ দিয়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য 'স্বাবলম্বী প্রজেক্ট' বাস্তবায়ন করা। আমাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ অ-বাণিজ্যিক এবং জনকল্যাণমূলক।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, অনাকাঙ্ক্ষিত কিছু রাজনৈতিক প্রভাব ও প্রতিকূল পরিস্থিতির কারণে বর্তমানে টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি। একটি সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষে এমন পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না।
তবে আমাদের মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হইনি। রক্তকনা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার জন্য 'স্বাবলম্বী প্রজেক্ট' হাতে নিয়েছিলাম, ইনশাআল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই উদ্যোগ বাস্তবায়নের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আমাদের এই যাত্রায় যারা সহযোগিতা করেছেন এবং পাশে ছিলেন, তাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, ভবিষ্যতেও মানবিক কাজে আপনারা আমাদের সাথেই থাকবেন।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ,
রক্তকনা ফাউন্ডেশন।