আলোকিত প্রজন্ম

আলোকিত প্রজন্ম " শিক্ষা আর মানবতাই হোক মূলমন্ত্র ,
আলোকিত হোক ভবিষ্যৎ প্রজন্ম "

চাঁদপুর শিক্ষা উৎসব নিয়ে বিস্তারিত!!!১. প্রথমে আমরা আপনাদেরকে বলেছিলাম আউটডোর প্রোগ্রাম হবে এবং প্রথম থেকেই আমাদের মনস্থ...
07/05/2025

চাঁদপুর শিক্ষা উৎসব নিয়ে বিস্তারিত!!!

১. প্রথমে আমরা আপনাদেরকে বলেছিলাম আউটডোর প্রোগ্রাম হবে এবং প্রথম থেকেই আমাদের মনস্থির ছিল ভেন্যু হবে চাঁদপুর সরকারি কলেজ যেহেতু এটা শহরের কেন্দ্রে এবং যথারীতি সেটি নিয়ে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে আবহাওয়ার কারণে আউটডোর প্রোগ্রাম করা সম্ভব ছিল না, যেকোনো সময় বৃষ্টি হলে প্রোগ্রাম করা যেত না।তাই আমরা চিন্তা করেছি বৃষ্টি হলেও প্রোগ্রাম করা যায় এমন জায়গায় প্রোগ্রামটি করতে, তার মধ্যে পুরান বাজার ডিগ্রি কলেজ অন্যতম ছিল। তাই আমরা আউটডোর প্রোগ্রাম বাদ দিয়ে সর্বোপরি চিন্তা করে ইনডোরে প্রোগ্রামটি করেছি।

২. আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল ১৮ তারিখ! আবহাওয়াসহ সামগ্রিক বিষয় চিন্তা করে আমরা তারিখ পরিবর্তন করি , যার কারণে বন্দী পাঠশালার সৈকত আব্দুল্লাহ ভাই আর ফারহান ভাই আসতে পারি নি। যদিও তাদের খুব ইচ্ছা ছিল চাঁদপুর আসার জন্য এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে আনার তবে তারিখ পরিবর্তন করায় তাদের অন্য প্রোগ্রাম থাকার কারণে তারা আসতে পারি নি এবং আমরা ২ তারিখ প্রোগ্রাম ফিক্সড করেছি খুব তাড়াতাড়ি কারণ শিক্ষার্থীদের পরীক্ষা সামনে , বিশেষ করে ইন্টার ১ম বর্ষ এর ইয়ার ফাইনাল এবং ২য় বর্ষের এইচএসসি পরীক্ষা সামনে, তাই আমরা সকল অতিথিদেরকে জানিয়ে ২ তারিখ ডেট ফাইনাল করি। যার মধ্যে ফাহাদ স্যার ও উনার টিম এসেছে এবং আইএডুকেশন এর মহসীন ভাই ও উনার টিম এসেছে এবং ড্রিমস অফ বাংলাদেশ নামের রবোটিক্স টিম এসেছে কিন্তু বন্দি পাঠশালা টিম থেকে কেউ আসতে পারি নি কারণ সময় এবং তারিখ তাদের সাথে মিলে নি।আমরা যদি প্রতারণা করতাম তাহলে রেজিষ্ট্রেশন নিয়ে আমরা কাউকে আনতাম না। শুধুমাত্র একটা টিম আসে নি দেখে আপনারা কিছু মানুষ পুরো প্রোগ্রামটিকে প্রতারণা বলে চালিয়ে দিচ্ছেন। অথচ খেয়াল করছেন না আমরা বাকি সবাইকে আনতে সক্ষম হয়েছি!

৩. বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই, প্রত্যেক রাজনৈতিক দল থেকে আমরা যাদের সাথে পরিচিত তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সব দলের সকল মানুষকে চিনি না, যাদেরকে আমরা চিনি তাদেরকে আমন্ত্রণ দিয়েছি এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ প্রশাসনকে ও আমন্ত্রণ দিয়েছি। যাদের সময় হয়েছে এবং একই সাথে চাঁদপুরে ছিলেন তারা এসেছে সূচনাপর্বে এবং সমাপনী পর্বে এবং দুইটি রাজনৈতিক দলের ওইদিন প্রোগ্রাম ছিল তাই অনেকেই আসতে পারবে না বলে জানিয়েছে।তাই বলে কয়েকজন এটাকে রাজনৈতিক প্রোগ্রাম বলছেন। এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের। আমরা কোনো রাজনৈতিক ব্যানার বা ফেস্টুন কিছুই করি না। আপনারা ভাবছেন আগে সরকারকে নিয়ে প্রোগ্রাম করেছি আমরা এখন আবার বিএনপি , ধারণা এমন না যে সরকার থাকবে আমরা সামাজিক সংগঠন সকলে উনাদেরকে কাছেই যাবো কিন্তু এখন নির্বাচিত সরকার নেই তাই আমরা সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি যাদেরকে আমরা চিনি। সামাজিক সংগঠন হিসেবে আমাদের হাতে সবকিছু নেই , আমাদেরকে ডিপেন্ড করে থাকতে হয় পরিস্থিতি এর উপরে, যখন যারা দায়িত্বে থাকেন তাদেরকে আমন্ত্রণ করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। এটি একটি সাধারণ নিয়ম এবং আশা করি সকলে ব্যাপারটিকে বুঝতে পেরেছেন এবং পজিটিভলি নিবেন আশা করি।

৪. শুধুমাত্র ৩৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে একই সাথে সকাল ও দুপুরের খাবার দিয়েছি এবং বিকালের নাস্তাও , এরমধ্যে দুপুরে শেষে দিয়ে বেশ কিছু মানুষের খাবার এ সমস্যা ছিল, এখন প্রথমত এই খাবার আমরা রান্না করি নাই , যদি আমরা রান্না করে এই অবস্থা হতো তাহলে আমরা দায়ী থাকতাম বরং আপনাদের সবার প্রিয় রেস্টুরেন্ট ( BO) থেকে আমরা দুপুরের খাবার নিয়েছি এবং সম্পূর্ণ দুপুরের খাবার তাদের দায়িত্বে ছিল। দুপুরের খাবার দিনব্যাপী প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ অংশ এই কথা চিন্তা করে আমরা যেমন তেমন জায়গা থেকে খাবার না নিয়ে আপনাদের সবার পছন্দের রেস্টুরেন্ট এবং বর্তমানে চাঁদপুরে জনপ্রিয় রেস্টুরেন্ট BO থেকে আমরা খাবার অর্ডার করি, আমরা তাদেরকে ১০০% নিশ্চিত করি যাতে দুপুরের খাবার নষ্ট না হয় এবং তারা যাতে তাদের সর্বোচ্চ চেষ্টা করে খাবারের মান ঠিক রাখার !! কিন্তু ভাগ্য ক্রমে নষ্ট হয়ে গিয়েছে খাবার। হইতো আমাদের ভাগ্যে ছিল না। তার জন্য আমরা দু:খীত কিন্তু খাবার ভালো না হওয়ার জন্য আমরা দায়ী নই। কিন্তু অনেকে আমাদের দোষ দিচ্ছেন খাবার ভাল হয় নি ম্যানেজমেন্ট দায়ী। তাই বলে ম্যানেজমেন্ট এর উপর আপনারা সম্পূর্ণ দোষ দিবেন তা কিভাবে হয় একটু বিবেকবুদ্ধি দিয়ে চিন্তা করেন।আমরা তখনই দোষী হতাম যখন আমাদের রান্না করা খাবার নষ্ট হতো।

৫. এখন আসি সাংস্কৃতিক পর্বের কথা ENCORE and ALVEE & Friends ছিল আমাদের আয়োজনে। এই দুই টিমই উপস্থিত ছিল আমাদের ভেন্যুতে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন একটা কু-চক্র সিকিউরিটি নষ্ট করার জন্য নানা অসাধু প্রন্থা অবলম্বন করেছে যেটি আমাদের পুলিশ প্রসাশন এবং কলেজ কর্তৃপক্ষ , বিএনসিসি ও ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়েছে। তার মধ্যে আমাদের সময় সীমা একদম শেষ পর্যায় ছিল কারণ আমাদের সন্ধ্যা আটটার পর প্রোগ্রাম নেওয়ার চিন্তা ছিল না আগেই । যার ফলে আইন শৃঙ্খলা বাহিনী এবং কলেজ কর্তৃপক্ষ ও ম্যানেজমেন্ট চিন্তা করে প্রোগ্রাম হঠাৎ সমাপ্তি ঘোষণা করতে বলেন। সেই মুহূর্তে কলেজের অধ্যক্ষ স্যার মঞ্চে উঠে সমাপ্তি ঘোষণা করেন।সিকিউরিটি বিগ্ন ঘটলে এখানে অনেক মেয়েরা রয়েছে যাদের সেফটি ক্ষুন্ন হবে এবং এনকোর পারফর্ম করলে সিকিউরিটি আরো নরবর হবে , আপনারা বুঝতে পারছেন কি রকম চরম পরিমাণ এ সিকিউরিটি সমস্যা ছিল যে এনকোর ভেনুতে উপস্থিত তবুও তাদেরকে আমরা মঞ্চে উঠাতে পারিনি, আমরা চাঁদপুরে এনকোরকে নিয়ে আসলাম ঠিকই তবে পারফর্ম করাতে পারি নি , তার জন্য সর্বোচ্চ দুঃখ প্রকাশ করছি আমরা এবং আমরা আন্তরিক ক্ষমা চাচ্ছি সিকিউরিটি পরিপূর্ণ দিতে পারি নি বলে কিন্তু চেষ্টা করছি আমরা সর্বোচ্চ পুলিশ প্রসাশন ও কলেজ কর্তৃপক্ষকে সাথে নিয়ে। মনে হয় না আমাদের থেকে বেশি কষ্ট আপনারা পেয়েছেন!! এরকম ভাবে ব্যর্থ হব শুধুমাত্র সিকিউরিটি এর জন্য আমরা কল্পনাও করিনি, তার জন্য আমরা আবারও দুঃখিত!! কিন্তু আমরা আমাদের কথা রেখেছি এনকোরকে ঠিকই এনেছি কিন্তু আপনারা কথা রাখেন নি ! অল্প সংখ্যাক মানুষের ভুলের কারণে আজকে আরেক গুষ্টি প্রতারণা করছি বলে চালিয়ে দিচ্ছে। ম্যানেজমেন্ট সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাদের একটা ভালো দিন উপহার দিতে যেখানে শিক্ষনীয় উদ্যোগের পাশাপাশি আনন্দ উপভোগ করার জন্য আপনাদের পছন্দের ব্যান্ড আনা হয়েছে। কিন্তু সারাদিনের প্রোগ্রামে শেষ পর্বে সমস্যা হওয়ার জন্য কিছু ব্যক্তি প্রোগ্রাম নিয়ে সমালোচনা শুরু করেছেন।

চিন্তা করেন এটা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজন , তারা যতটুকু পেরেছে সর্বোচ্চ দিয়েছে কিন্তু শেষ পর্বে বাহিরের মানুষের ভুলের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারিনি, তার জন্য আমরা আন্তরিক দু:খীত।

আমরা এখনো ছোট। আমরা সবসময় চেষ্টা করি প্রতিটা কার্যক্রমে আমাদের সর্বোচ্চ টা দেওয়ার জন্য। কিন্তু তারপরও আমাদের ভুল হবেই যেহেতু আমরা ছোট। আমরা চাই আপনারা আমাদের সেই ভুল গুলো কে ধরিয়ে দিন । আমরা চাই সেই ভুল গুলো থেকে যেনো আমরা শিক্ষা গ্রহন করতে পারি। কিন্তু আপনারা যদি সেই ভুলগুলো কে ব্যাবহার করে সংগঠনের নামে অপপ্রচার করেন সেটা তো আমরা চাই না। তাই দরকার হলে আমাদের ভুলগুলো আমাদের চোখে ধরিয়ে দিবেন তারপরও এই সকল অপপ্রচার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।

রূপালী ইলিশখ্যাত তিন নদীর মোহনার পাড়ে অবস্থিত জেলা শহর চাঁদপুর। আলোকিত প্রজন্মের আয়োজনে " এসো শিক্ষা নিয়ে,দেশ বদলাই" এই ...
01/05/2025

রূপালী ইলিশখ্যাত তিন নদীর মোহনার পাড়ে অবস্থিত জেলা শহর চাঁদপুর। আলোকিত প্রজন্মের আয়োজনে " এসো শিক্ষা নিয়ে,দেশ বদলাই" এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্যা প্রিমিয়াম হোমস লিমিটেড প্রেজেন্টস " চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫ পাওয়াড বাই বাংলা আইএলটিএস ❤️

29/04/2025

দেখা হচ্ছে ❤️

রূপালী ইলিশখ্যাত তিন নদীর মোহনার পাড়ে অবস্থিত জেলা শহর চাঁদপুর। আলোকিত প্রজন্মের আয়োজনে " এসো শিক্ষা নিয়ে,দেশ বদলাই" এই ...
28/04/2025

রূপালী ইলিশখ্যাত তিন নদীর মোহনার পাড়ে অবস্থিত জেলা শহর চাঁদপুর। আলোকিত প্রজন্মের আয়োজনে
" এসো শিক্ষা নিয়ে,দেশ বদলাই" এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্যা প্রিমিয়াম হোমস লিমিটেড প্রেজেন্টস " চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৯ এপ্রিল ২০২৫
রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে।

আমরা দু:খিত ; অনিবার্যকারণে চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫ স্থগিত করা হলো। ১৮ এপ্রিল উৎসবটি হচ্ছে না।পরবর্তীতে তারিখ এবং সময় খ...
16/04/2025

আমরা দু:খিত ; অনিবার্যকারণে চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫ স্থগিত করা হলো। ১৮ এপ্রিল উৎসবটি হচ্ছে না।পরবর্তীতে তারিখ এবং সময় খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আপনাদের মোবাইল নাম্বার অথবা ইমেইলে যাবতীয় তথ্য দেওয়া হবে।

সবাইকে শুভেচ্ছা!! স্ক্রিনে দেখতে পাচ্ছেন কে আপনার সামনে হাজির? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ! তিনি আমাদের সকল শিক্ষার্থীর প্রি...
15/04/2025

সবাইকে শুভেচ্ছা!!
স্ক্রিনে দেখতে পাচ্ছেন কে আপনার সামনে হাজির? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ! তিনি আমাদের সকল শিক্ষার্থীর প্রিয় স্যার "ফাহাদ স্যার"।

তিনি আমাদের সবার চোখে সেরাদের মধ্যে একজন! তিনি আমাদের অনুষ্ঠানে আসছেন আপনাদের সকলের সামনে একটি খুব আকর্ষণীয় ও শিক্ষনীয় সেশন নিয়ে!!আমাদের পুরো অনুষ্ঠান এখন দোরগোড়ায়!!
এই সমস্ত আয়োজন আপনাদের সকলের জন্য!

তাহলে দেরি কেন! যত তাড়াতাড়ি সম্ভব আপনার রেজিষ্ট্রেশন নিশ্চিত করুন!বিস্ফোরণের জন্য একটি ছোট অপেক্ষা!!!💥চাঁদপুরবাসী প্রস্তুত থাকেন!!! ♥️
রেজিষ্ট্রেশন লিংক: https://tickyto.com/events/chandpur-education-festival

আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী, সবাইকে শুভেচ্ছা!! আগামী ১৮ এপ্রিল রোজ শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছ...
14/04/2025

আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী, সবাইকে শুভেচ্ছা!!
আগামী ১৮ এপ্রিল রোজ শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরে সর্বপ্রথম শিক্ষা উৎসব ২০২৫ ❤️
স্ক্রিনে দেখতে পাচ্ছেন কে আপনার সামনে হাজির? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ! তিনি আমাদের সকল শিক্ষার্থীর পছন্দের নাম " ফারহান ভাই"।

তিনি আমাদের সবার চোখে সেরাদের মধ্যে একজন! একই সাথে মেধাবী শিক্ষার্থী , পাশাপাশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। তিনি আমাদের অনুষ্ঠানে আসছেন আপনাদের সকলের সামনে একটি খুব আকর্ষণীয় ও শিক্ষনীয় সেশন নিয়ে!!আমাদের পুরো অনুষ্ঠান এখন দোরগোড়ায়!!
এই সমস্ত আয়োজন আপনাদের সকলের জন্য!

তাহলে দেরি কেন! যত তাড়াতাড়ি সম্ভব আপনার রেজিষ্ট্রেশন নিশ্চিত করুন!বিস্ফোরণের জন্য একটি ছোট অপেক্ষা!!!💥চাঁদপুরবাসী প্রস্তুত থাকেন!!! ♥️

রেজিষ্ট্রেশন লিংক: https://tickyto.com/events/chandpur-education-festival

আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী, সবাইকে শুভেচ্ছা!! আগামী ১৮ এপ্রিল রোজ শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছ...
11/04/2025

আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী, সবাইকে শুভেচ্ছা!!
আগামী ১৮ এপ্রিল রোজ শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরে সর্বপ্রথম শিক্ষা উৎসব ২০২৫ ❤️
স্ক্রিনে দেখতে পাচ্ছেন কে আপনার সামনে হাজির? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ! তিনি আমাদের সকল শিক্ষার্থীর পছন্দের নাম " বন্দী পাঠশালার সৈকত ভাই"।

তিনি আমাদের সবার চোখে সেরাদের মধ্যে একজন! তিনি আমাদের অনুষ্ঠানে আসছেন আপনাদের সকলের সামনে একটি খুব আকর্ষণীয় ও শিক্ষনীয় সেশন নিয়ে!!আমাদের পুরো অনুষ্ঠান এখন দোরগোড়ায়!!
এই সমস্ত আয়োজন আপনাদের সকলের জন্য!

তাহলে দেরি কেন! যত তাড়াতাড়ি সম্ভব আপনার রেজিষ্ট্রেশন নিশ্চিত করুন!বিস্ফোরণের জন্য একটি ছোট অপেক্ষা!!!💥চাঁদপুরবাসী প্রস্তুত থাকেন!!! ♥️

রেজিষ্ট্রেশন লিংক: https://tickyto.com/events/chandpur-education-festival

আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী, সবাইকে শুভেচ্ছা!! আগামী ১৮ এপ্রিল রোজ শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছ...
11/04/2025

আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী, সবাইকে শুভেচ্ছা!!
আগামী ১৮ এপ্রিল রোজ শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরে সর্বপ্রথম শিক্ষা উৎসব ২০২৫ ❤️
স্ক্রিনে দেখতে পাচ্ছেন কে আপনার সামনে হাজির? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ! তিনি আমাদের সকল শিক্ষার্থীর পছন্দের নাম " মহসীন পাটওয়ারী ভাই"।

তিনি আমাদের সবার চোখে সেরাদের মধ্যে একজন! তিনি আমাদের অনুষ্ঠানে আসছেন আপনাদের সকলের সামনে একটি খুব আকর্ষণীয় ও শিক্ষনীয় সেশন নিয়ে!!আমাদের পুরো অনুষ্ঠান এখন দোরগোড়ায়!!
এই সমস্ত আয়োজন আপনাদের সকলের জন্য!

তাহলে দেরি কেন! যত তাড়াতাড়ি সম্ভব আপনার রেজিষ্ট্রেশন নিশ্চিত করুন!বিস্ফোরণের জন্য একটি ছোট অপেক্ষা!!!💥চাঁদপুরবাসী প্রস্তুত থাকেন!!! ♥️

রেজিষ্ট্রেশন লিংক: https://tickyto.com/events/chandpur-education-festival

চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫ এর জন্য ক্লাব পার্টনারদের উন্মোচন করা হলো। দলবদ্ধতার মাধ্যমে উৎসবটি আরও সুন্দর হবে! একটি অসাধার...
09/04/2025

চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫ এর জন্য ক্লাব পার্টনারদের উন্মোচন করা হলো। দলবদ্ধতার মাধ্যমে উৎসবটি আরও সুন্দর হবে! একটি অসাধারণ অনুষ্ঠানের জন্য আমাদের ক্লাব পার্টনারদের সাথে থাকতে পেরে সম্মানিত। আমরা একটি অবিস্মরণীয় উদযাপনের জন্য একত্রিত হয়েছি! বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজ সহজ করার জন্য আমাদের আশ্চর্যজনক ক্লাব পার্টনারদের প্রতি কৃতজ্ঞ, যা এই উৎসবকে সফল করতে সাহায্য করবে আশা করি। দায়িত্বের সাথে অংশীদার হিসেবে আরও অর্জনের শক্তি আসে। ক্লাব পার্টনাররা আমাদের অংশীদারিত্বে আপনার দায়িত্ব এবং সততাকে অন্তর্ভুক্ত করে!!

আলোকিত প্রজন্ম কর্তৃক আয়োজিত চাঁদপুর সর্বপ্রথম শিক্ষা উৎসব চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫ এর নিবন্ধনের সময়সীমা আরও আট দিন বাড...
02/04/2025

আলোকিত প্রজন্ম কর্তৃক আয়োজিত চাঁদপুর সর্বপ্রথম শিক্ষা উৎসব চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫ এর নিবন্ধনের সময়সীমা আরও আট দিন বাড়িয়েছি। তাই তোমাদের মেধাকে একটু জ্বালিয়ে নিতে এখনই নিবন্ধন সম্পূর্ণ করে ফেলো। দক্ষতা প্রদর্শনের এবং নিজের যোগ্যতা বৃদ্ধি করার সুযোগটি হাতছাড়া করবেন না। "চাঁদপুর শিক্ষা উৎসব ২০২৫"-এ যোগ দিতে এবং আপনার বিভিন্ন নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করতে এবং একটি সুন্দর পরিবারের অংশ হতে এখনই নিবন্ধন করুন।

Address

Chandpur
3600

Telephone

+8801945519831

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত প্রজন্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোকিত প্রজন্ম:

Share