Sopnochaya Social Organization

Sopnochaya Social Organization একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান

আজ ১৪ই জুন বিশ্ব রক্তদান দিবস,রক্তদান দিবস উপলক্ষে সকল স্বেচ্ছাসেবী,রক্তদাতা ভাই-বোন, বন্ধুদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভা...
14/06/2026

আজ ১৪ই জুন বিশ্ব রক্তদান দিবস,
রক্তদান দিবস উপলক্ষে সকল স্বেচ্ছাসেবী,রক্তদাতা ভাই-বোন, বন্ধুদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, সালাম ও স্যালুট। আসুন আমরা সবাই রক্তদান করি, অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস সফল হোক।❣️

স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন

🌱বিশ্ব পরিবেশ দিবস–৫ই জুন 🌱পরিবেশ আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু দিন দিন পরিবেশ দূষণ, বন উজাড় এবং জলবায়...
05/06/2026

🌱বিশ্ব পরিবেশ দিবস–৫ই জুন 🌱

পরিবেশ আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু দিন দিন পরিবেশ দূষণ, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবী নানা সংকটের মুখোমুখি হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

আসুন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা শপথ করি
বেশি বেশি গাছ লাগাবো,
প্লাস্টিকের ব্যবহার কমাবো।
পানি ও প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করবো,
একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলবো।
সুস্থ পরিবেশ, সুন্দর ভবিষ্যৎ।

#বিশ্ব_পরিবেশ_দিবস #সুস্থ_পরিবেশ_সুন্দর_ভবিষ্যৎ

ঈদ মোবারক 🌙" তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম " Sopnochaya Social Organization এর পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল মুসলিম ...
27/05/2026

ঈদ মোবারক 🌙
" তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম "
Sopnochaya Social Organization এর পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।🥀

ঈদের আনন্দ সবার জন্য।🌙ঈদুল আযহা মানে শুধু কুরবানি নয়, এটা ত্যাগ ভালোবাসা আর মানবতার শিক্ষা।আমাদের সমাজে এখন মানুষ কোরবান...
26/05/2026

ঈদের আনন্দ সবার জন্য।🌙

ঈদুল আযহা মানে শুধু কুরবানি নয়,
এটা ত্যাগ ভালোবাসা আর মানবতার শিক্ষা।

আমাদের সমাজে এখন মানুষ কোরবানি দেয় শুধুমাত্র শো অফের জন্য, কিছু মানুষ এমন ও আছে এক কোরবানির গোশত আরেক কোরবানি অব্দি নিজেরা খায়। অথচ অনেক শিশু জানেই না ঈদের আসল আনন্দ কী… অনেক মা কাঁদেন সন্তানকে এক টুকরো গোস্ত দিতে না পারার কষ্টে।

তাই এবার আমাদের একজন সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোঃ তারেক কায়েস সাহেবর অর্থায়নে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন'র সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদুল আজহায় একটি গরু কুরবানি করবো শুধুমাত্র গরিব, অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবার গুলোর মানুষদের জন্য।

যারা ঈদের দিনে কারো না কারো সহানুভূতির অপেক্ষায় থাকে, তাদের মুখে একটুখানি হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

#জয়_হোক_মানবতার_এগিয়ে_যাক
#স্বপ্ন_ছায়া_সামাজিক_সংগঠন

"এক নিমিষেই সব শেষ!আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। পরিবারের মানুষগুলোর আহাজারি সহ্য করার মতো নয়। চাঁদপ...
13/05/2026

"এক নিমিষেই সব শেষ!
আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। পরিবারের মানুষগুলোর আহাজারি সহ্য করার মতো নয়।

চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ উপজেলার, উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচা গাজী বেপারী বাড়ি (এমরান ডাক্তারের বাড়ি)-তে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২/১৫ টি পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন গভীর ভাবে মর্মাহত।

এই হৃদয় বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন'র পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন, তাদের ক্ষতি সহজ করে দেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা করে দেন, আমীন।

Address

Kalir Bazar, Faridgonj
Chandpur
3650

Telephone

+8801821038402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sopnochaya Social Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sopnochaya Social Organization:

Share