Shahrasti Red Crescent Youth, Chandpur Team

Shahrasti Red Crescent Youth, Chandpur Team We are committed to prevent and reduce human suffering and save lives of the most vulnerable.

শুভ জন্মদিন রুবায়েদ বিন মোর্শেদ বিভাগীয় উপ-প্রধান–প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ।মানবতার কল্যাণে নিবেদিত কাজ আমাদের অনুপ্র...
22/05/2026

শুভ জন্মদিন রুবায়েদ বিন মোর্শেদ
বিভাগীয় উপ-প্রধান–প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ।
মানবতার কল্যাণে নিবেদিত কাজ আমাদের অনুপ্রেরণা দেয় প্রতিনিয়ত।জীবনের প্রতিটি মুহূর্তকে সুখ,শান্তি ও সাফল্যে পরিপূর্ণ হোক এই কামনা রইল।শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা।

মানবতার ডাকে আবারও শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের দলনেতা নাবিদ ইশতিয়াক ১৮ তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান সম্পন...
21/05/2026

মানবতার ডাকে আবারও শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের দলনেতা নাবিদ ইশতিয়াক ১৮ তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করে তিনি প্রমাণ করেছেন-এক ব্যাগ রক্ত শুধু জীবনই বাঁচায় না,জাগিয়ে তোলে মানবতার আলোও।আপনার এই মানবিক পথচলা সবাইকে অনুপ্রাণিত করে।শুভকামনা রইলো.....

নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরা খাতুন মহোদয়াকে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভ...
20/05/2026

নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরা খাতুন মহোদয়াকে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনুষ্ঠিত হয় সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ মতবিনিময়।

ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এবং শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের বাৎসরিক মহড়ায় উপস্থিত ছিলেন শাহরাস্তি ...
20/05/2026

ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এবং শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের বাৎসরিক মহড়ায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম।দুর্যোগ মোকাবিলা,অগ্নি নিরাপত্তা ও মানবসেবামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের সক্রিয় উপস্থিতি আরও প্রাণবন্ত করে তোলে।
🟠অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
•উপজেলা নির্বাহী অফিসার-মনিরা খাতুন
•ফায়ার সার্ভিস স্টেশন অফিসার-মোঃ নাছিম রেজা নিলু
🔵শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের উপস্থিত ছিলেন-
•দলনেতা-নাবিদ ইশতিয়াক
🔶কার্যনির্বাহী সদস্য-
•প্রশাসন ডিপার্টমেন্টের-শাহরিয়ার নাফিজ
•আইসিটি ও মিডিয়া-তহিদুল ইসলাম
•তহবিল ডিপার্টমেন্টের-নাঈম হাসান
•স্বাস্থ্যসেবা ডিপার্টমেন্টের-নুসরাত জাহান
🔘যুব সদস্য-সানভীর ইসলাম,জেরিন সুলতানা,মেহেদী হাসান,রুকনুজ্জামান,আশিকুর রহমান,কামরুজ্জামান।

মানবসেবার মহান আদর্শ বুকে ধারণ করে যুব রেড ক্রিসেন্ট টিম সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।দুর্যোগ আসে ভয় নিয়ে,কিন্তু সচেতনতা,প্রস্তুতি আর মানবিকতার শক্তি সেই ভয়কে পরিণত করে আশ্বাসে।মানবতার ডাকে সাড়া দিয়ে সেচ্ছাসেবকদের এই অগ্রযাত্রা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি উপজেলার উয়ারুকের খোদ্দ খাল পুনঃখনন কর্মসূচি...
16/05/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি উপজেলার উয়ারুকের খোদ্দ খাল পুনঃখনন কর্মসূচিকে কেন্দ্র করে শৃঙ্গলা এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা।ব্যস্ততা,দায়িত্ব এবং জনসচেতনতামূলক পরিবেশের মাঝেও তারা নিষ্ঠা,ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে।মানবসেবা,স্বেচ্ছাশ্রম ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।দুর্যোগ,জনসচেতনতা,ট্রাফিক নিয়ন্ত্রণ কিংবা মানুষের প্রয়োজনে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা।সমাজের প্রতিটি ইতিবাচক উদ্যোগে যুব রেড ক্রিসেন্টের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে-মানবসেবাই সবচেয়ে বড় পরিচয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় আগমন উপলক্ষে শাহরাস্...
15/05/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় আগমন উপলক্ষে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিম সরজমিনে স্পট পরিদর্শন অনুষ্ঠিত হয়।মানবতা,শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবার অঙ্গীকারে সর্বদা প্রস্তুত শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম।

শুভ জন্মদিন মোঃ জাহেদ হোসেন।যুব সদস্য-শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিম।মানুষের সেবায় আপনার নিরলস কাজ,নিষ্ঠা ও মানবিক চেতন...
14/05/2026

শুভ জন্মদিন মোঃ জাহেদ হোসেন।
যুব সদস্য-শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিম।
মানুষের সেবায় আপনার নিরলস কাজ,নিষ্ঠা ও মানবিক চেতনা আমাদের জন্য গর্বের।আগামীর পথচলায় আপনার জীবন হোক আরও সমৃদ্ধ ও আলোকিত।শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
মো জাহেদ হোসেন

শুভ জন্মদিন তানিয়া ইসলাম রিপা যুব সদস্য-শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিম।মানবতার সেবায় পথচলা হোক আরও সুন্দর ও সফল।শাহরাস্...
10/05/2026

শুভ জন্মদিন তানিয়া ইসলাম রিপা
যুব সদস্য-শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিম।
মানবতার সেবায় পথচলা হোক আরও সুন্দর ও সফল।শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

জীবনের প্রতিটি সফলতার পেছনে একজন মায়ের নিরব অবদান লুকিয়ে থাকে। সন্তানের ভালো থাকার জন্য মা নিজের সুখ,ঘুম,আরাম-সবকিছু বিস...
10/05/2026

জীবনের প্রতিটি সফলতার পেছনে একজন মায়ের নিরব অবদান লুকিয়ে থাকে। সন্তানের ভালো থাকার জন্য মা নিজের সুখ,ঘুম,আরাম-সবকিছু বিসর্জন দিতে দ্বিধা করেন না।পৃথিবী যখন কঠিন হয়ে ওঠে,তখন মায়ের দোয়া আর ভালোবাসাই মানুষকে আবার বাঁচতে শেখায়। মা এমন এক আশীর্বাদ,যাকে শব্দে প্রকাশ করা যায় না,শুধু অনুভব করা যায়।আজকের এই মা দিবসে সকল মায়ের প্রতি জানাই অন্তহীন শ্রদ্ধা ও ভালোবাসা।

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আমাদের মানবতার এক অনন্য প্রতীক-যেখানে সীমানা,ভাষা কিংবা জাতিগত বিভাজন কোনো বাধা হয়ে ...
07/05/2026

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আমাদের মানবতার এক অনন্য প্রতীক-যেখানে সীমানা,ভাষা কিংবা জাতিগত বিভাজন কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই সকল সাহসী স্বেচ্ছাসেবীদের,যারা মানবতার ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।ইরান,সুদান,ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত,দুর্যোগ ও সংকটের মাঝে জীবন বাজি রেখে কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।একইসাথে যারা আহত হয়েছেন,তাদের প্রতি রইল আন্তরিক সমবেদনা ও দ্রুত সুস্থতার কামনা।মানবতার এই লাল চিহ্ন শুধু একটি প্রতীক নয় এটি ত্যাগ,সাহস,সহমর্মিতা এবং নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।এবারের প্রতিপাদ্য "United In Humanity".আসুন,এই দিনকে ঘিরে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই মানুষের পাশে দাঁড়াতে,কষ্ট লাঘব করতে এবং একটি মানবিক রাষ্ট্র ও পৃথিবী গড়ে তুলতে একসাথে কাজ করার জন্য।
International Federation of Red Cross and Red Crescent Societies
Bangladesh Red Crescent Society(BDRCS)
Bangladesh Red Crescent Society, Chandpur
Shahrasti Red Crescent Youth, Chandpur Team

শুভ জন্মদিন সাকিবুল ইসলাম যুব সদস্যমানবতার সেবায় পথচলা হোক আরও সুন্দর ও সফল।শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের পক্...
04/05/2026

শুভ জন্মদিন সাকিবুল ইসলাম
যুব সদস্য
মানবতার সেবায় পথচলা হোক আরও সুন্দর ও সফল।শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
Sakibul Hasan ❤️

Address

Shahrasti
Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when Shahrasti Red Crescent Youth, Chandpur Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share