মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদ

  • Home
  • Maldives
  • Male
  • মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদ

মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদ Republic of maldives

ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সবাই কে জানাই আন্তরিক...
26/05/2026

ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ঈদুল আজহার ঈদ মোবারক
২৬/০৫/২৬

বিদায় বিদায় বিদায় মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আপন জন এবং মালদ্বীপ অসহায় অসুস্থ রোগী এবং লা শ গুলো পাঠানোর ও প...
20/04/2026

বিদায় বিদায় বিদায়

মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আপন জন
এবং মালদ্বীপ অসহায় অসুস্থ রোগী এবং লা শ গুলো পাঠানোর ও প্রবাসীদের মনের কথা গুলো মন দিয়ে শুনার এক মাএ তিনি ই চিলেন শেষ্ঠ
প্রবাসীরা হারালো একজন সৎ যোগ্য সুনাম ধন্য হাইকমিশনের দায়িত্বশীল স্যার কে
দোয়া রহিলো প্রিয় স্যার
যেখানে থাকেন মহান আল্লাহ আপনাকে সহ পরিবারের সবাই কে সুস্থতা এবং নেক হায়াত দান করুন আমিন
২০/০৪/২৬

মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা অসুস্থ মালদ্বীপে আসার ৩ মাস পরও কাজ এবং দালাল খুঁজে না পেয়ে মিনার হোসেন (৪৫) নামের আ...
11/04/2026

মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা অসুস্থ

মালদ্বীপে আসার ৩ মাস পরও কাজ এবং দালাল খুঁজে না পেয়ে মিনার হোসেন (৪৫) নামের আরও এক প্রবাসী বাংলাদেশি স্ট্রোক করে রাজধানী মালের ইন্দ্রীরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন-
তাকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও সময় টিভির সাংবাদিক জনাব খন্দকার ওমর ফারুক
তার দেশের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার ০৪-নং ওয়ার্ডে, পিতার নাম বাচু তালুকদার
মহান আল্লাহ তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন

হাইকমিশন বন্ধ
24/03/2026

হাইকমিশন বন্ধ

মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও পবিত্র ঈদ...
19/03/2026

মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও পবিত্র ঈদুল ফিতরের ঈদ মোবারক
১৯/০৩/২৬

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সালের মৃ ত্যু সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরল...
14/03/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন

সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সালের মৃ ত্যু

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের ফকির আহাম্মদ বাড়ির জামাল উদ্দিনের বড় ছেলে মোঃ ফয়সাল সৌদি আরবে মোটরসাইকেল এক্সিডেন্টে মারা গেছেন
মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন
১৪/০৩/২৬

মালে হাইকমিশন মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু: আহতদের দেখতে হাসপাতালে ও নিহতদের মরদেহ...
14/03/2026

মালে হাইকমিশন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু: আহতদের দেখতে হাসপাতালে ও নিহতদের মরদেহ দেখতে গালুলু মর্গ পরিদর্শন করলেন হাইকমিশনার

গত ১২ মার্চ ২০২৬ রাতে রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন এবং আরও দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন— জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ হাইকমিশন, মালে মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে হাইকমিশনার নিজে এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গেও হাইকমিশন যোগাযোগ করেছে।

গুরুতর আহত দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য মালে শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম মালে-র ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহতদের পরিদর্শন করেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি গালুলু মর্গ পরিদর্শন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, নিহত মো. সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ আগামীকাল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ হাইকমিশন, মালে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।

11/03/2026

মাহে রমজান
সন্মানিত প্রিয় মাস চলে যাচ্ছেন

11/03/2026

লাইলাতুল কদর খুজেন

বেজোড় রাত গুলো তে

ফেনী বাসী গর্বীত ফেনীর সাদিয়া এখন মার্কিন আকাশের দায়িত্বেফেনী পৌরসভাস্থ রামপুর আহম্মেদ আলী পাটোয়ারী বাড়ীর কৃতি সন্তান সা...
11/03/2026

ফেনী বাসী গর্বীত

ফেনীর সাদিয়া এখন মার্কিন আকাশের দায়িত্বে

ফেনী পৌরসভাস্থ রামপুর আহম্মেদ আলী পাটোয়ারী বাড়ীর কৃতি সন্তান সাদিয়া আফরোজ তুরাগ প্রথম বাংলাদেশী আমেরিকান নারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রনের চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহন করেছেন।

তিনিই প্রথম বাংলাদেশী আমেরিকান নারী, যে লাল সবুজের পতাকাকে সর্বোচ্চ সম্মানিত করেছেন।

সাদিয়া আফরোজ তুরাগ রামপুর আহম্মেদ আলী পাটোয়ারী বাড়ির হারুনুর রশিদ এর সুযোগ্য কন্যা।

মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবার আবেগময় ফেসবুক স্ট্যাটাসটি বহু দেওয়া হলো:

আজ আমাদের জীবনের এক অত্যন্ত গর্বের দিন। আলহামদুলিল্লাহ।
আমাদের মেয়ে যুক্তরাষ্ট্রের FAA (Federal Aviation Administration) এর Air Traffic Controller হওয়ার সুযোগ পেয়েছে। জানা মতে, সে ইতিহাসে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়ে যে এই সম্মানজনক দায়িত্ব পালনের সুযোগ পেল।

শুধু তাই নয়, সে তার পড়াশোনায় গোল্ড মেডেল নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেই দিন থেকেই আমরা বাবা-মা হিসেবে তার জন্য অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করি। কিন্তু আজ বুঝতে পারছি, এই স্বপ্ন শুধু আমাদের নয়, তার নিজের কঠোর পরিশ্রম, ধৈর্য আর দৃঢ় ইচ্ছাশক্তির
মহান আল্লাহ তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন
মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি

Address

Male

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share