The MIND Matters. - Anjali Mental Health Rights Organization

  • Home
  • India
  • KOLKATA
  • The MIND Matters. - Anjali Mental Health Rights Organization

The MIND Matters. - Anjali Mental Health Rights Organization We Imagine a world where all of us have secured the Right to Mental Well Being We are the Recipien

Applications for SAMHI ’27 are reopening from 3rd–5th October.Anjali’s annual six-day residential course brings together...
03/10/2026

Applications for SAMHI ’27 are reopening from 3rd–5th October.

Anjali’s annual six-day residential course brings together people from across disciplines to explore the intersections of mental health, sexuality, rights and disability.

4–9 January 2027, Kolkata.

Applications reopen for three days only.
Link in the comments.
(Fully funded institute)

গতকাল কলকাতার যদুনাথ ভবনে প্রকাশ পেল অঞ্জলির গবেষণামূলক প্রতিবেদন ‘কালচার্স অফ এজিং’। সেই অনুষ্ঠানেরই কয়েক ঝলক রইল।বয়স ব...
30/09/2026

গতকাল কলকাতার যদুনাথ ভবনে প্রকাশ পেল অঞ্জলির গবেষণামূলক প্রতিবেদন ‘কালচার্স অফ এজিং’। সেই অনুষ্ঠানেরই কয়েক ঝলক রইল।

বয়স বাড়া নিয়ে যেকোনো আলোচনায় প্রায়শই প্রাধান্য পায় যত্নের প্রসঙ্গ। কথা ওঠে বয়স্ক মানুষদের ভগ্নস্বাস্থ্য, একাকিত্ব, নির্ভরতা, অসহায়তা নিয়ে।

কিন্তু স্বাধীনতা? আত্মমর্যাদা? নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার কথা? যৌনতা, সম্পর্ক, কাজ, অবসর, নিজের শর্তে বাঁচার স্বাধীনতা—কই, সেসব নিয়ে প্রসঙ্গ বা প্রশ্ন তো ওঠে না!

অঞ্জলির গবেষণামূলক প্রতিবেদন ‘কালচার্স অফ এজিং’-এর কেন্দ্রে ছিল এমন কয়েকটি প্রশ্ন। কলকাতার প্রবীণ নারীদের দৈনন্দিন অভিজ্ঞতার ভেতর দিয়ে বয়স বাড়াকে বুঝতে চেয়েছে এই গবেষণা।

রিপোর্ট প্রকাশের পর আলোচনাসভায় অংশ নেন সতীরানি পাল, বীণা দত্ত, রচিতা তালুকদার ও উল্লাসিনী মণ্ডল। যাঁদের মতো নারীদের বলা কথা, ভাগ করে নেওয়া নানা অভিজ্ঞতা আমাদের গবেষণার অক্ষ।

আলোচনায় ছিলেন এই গবেষণাধর্মী রিপোর্টের প্রধান রূপকার, অধ্যাপক পারমিতা চক্রবর্তী। গবেষণার কাজে সহযোগিতা করেছেন অমৃতা হাওলাদার ও রোহিণী বসু। ছিলেন তাঁরাও।

ফিল্ডওয়ার্ক, গবেষণা, লেখা, সম্পাদনা, আর অবশ্যই শিল্পকর্ম—এই সব নিয়েই ‘কালচার্স অফ এজিং’। যাকে যত্নে সাজিয়ে তুলেছি আমরা, ...
28/09/2026

ফিল্ডওয়ার্ক, গবেষণা, লেখা, সম্পাদনা, আর অবশ্যই শিল্পকর্ম—এই সব নিয়েই ‘কালচার্স অফ এজিং’। যাকে যত্নে সাজিয়ে তুলেছি আমরা, হাতেগোনা ক’জন।
তবে সবকিছুর কেন্দ্রে কলকাতার নানা প্রান্তের বাসিন্দা—পঞ্চান্নজন নারী। যাঁরা সময় দিয়েছেন। অকপটে ভাগ করে নিয়েছেন তাঁদের গল্প।

রিপোর্টটি তৈরির সময় যাঁরা পাশে থাকলেন—যাঁদের স্পর্শে এই রিপোর্ট প্রাণ পেল, যাঁদের প্রতিটি কথোপকথন ধরা রইল পাতায় পাতায়, যাঁরা আমাদের উপর ভরসা রেখে খোলাখুলি বলেছেন নিজের কথা—তাঁদের সবাইকে ধন্যবাদ।

কাল প্রকাশ পাচ্ছে ‘কালচার্স অফ এজিং’ শীর্ষক গবেষণামূলক রিপোর্ট। সেই অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ।

২৯ সেপ্টেম্বর ২০২৬ | বিকেল ৪টে থেকে

যদুনাথ ভবন মিউজিয়াম অ্যান্ড রিসোর্স সেন্টার, কলকাতা

কালচার্স অফ এজিং — অঞ্জলির একটি গবেষণামূলক প্রতিবেদন।

বয়স বাড়াকে সমস্যা ভেবে তার সমাধান খোঁজা ছেড়ে, যাঁদের বয়স বাড়ছে তাঁদের কথা যদি শুনতে শুরু করি? কোনো বদল দেখতে পাই কি? কেম...
26/09/2026

বয়স বাড়াকে সমস্যা ভেবে তার সমাধান খোঁজা ছেড়ে, যাঁদের বয়স বাড়ছে তাঁদের কথা যদি শুনতে শুরু করি? কোনো বদল দেখতে পাই কি? কেমন বদল?

অঞ্জলির গবেষণাধর্মী প্রতিবেদন ‘কালচার্স অফ এজিং’ তুলে এনেছে কলকাতার প্রবীণ নারীদের জীবনের গল্প। অকপটে তাঁরা বলছেন, তাঁদের যৌনতা, কর্মজীবন, অবসর, আপনজন ও সম্পর্ক, আধ্যাত্মিকতা এবং বর্তমান ও ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে।

বয়স বাড়া বলতে কী বুঝি, জীবনকে কীভাবে দেখি, আর বয়স্ক মানুষদের জীবনে কী কী সম্ভব বলে মনে করি—সেসব গল্প সেই সব চেনা ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়।

প্রকাশ পাচ্ছে ‘কালচার্স অফ এজিং’ গবেষণাধর্মী প্রতিবেদন। সেই অনুষ্ঠান উপলক্ষে একটি আলোচনাসভার আয়োজন করেছি আমরা। আপনাদের সাদর আমন্ত্রণ। প্রশ্ন, মতবিনিময়ে এই সভা আরও সমৃদ্ধ হবে।

২৯ সেপ্টেম্বর ২০২৬ | বিকেল ৪টে থেকে যদুনাথ ভবন মিউজিয়াম অ্যান্ড রিসোর্স সেন্টার, কলকাতা

What does ageing look like from within? What changes, and what doesn’t?A woman changes her work. Finds new pleasures. Li...
24/09/2026

What does ageing look like from within? What changes, and what doesn’t?

A woman changes her work. Finds new pleasures. Lives alone. Finds new ways of belonging. Falls in love. Cares for others. Misses what she has lost. Adjusts to a changing body. Finds freedom in some things, constraint in others. Keeps making sense of what comes next.

Cultures of Ageing brings together the stories of older women in Kolkata to explore ageing as a lived, shifting experience. Across different lives, circumstances and histories, these stories trace how women negotiate and navigate changing relationships, work, desire, care, solitude, intimacy, independence, loss and possibility.

These are not stories that fit neatly into ideas of vulnerability, dependence or resilience. They are stories of lives continually being worked out—through choice and circumstance, what can be changed and what cannot.

Join us for the launch of the research findings, followed by a panel discussion.

29 September 2026 | 4 PM onwards
Jadunath Bhavan Museum & Resource Centre, Kolkata

আজ বাইসেক্সুয়াল ভিজিবিলিটি ডে! আজ কি আর উচ্ছ্বাস সামলে রাখা যায়! 💛তবে শুধু দৃশ্যমান হওয়াটাই সব নয়। কেউ নিজের যৌন-পরিচয় জ...
23/09/2026

আজ বাইসেক্সুয়াল ভিজিবিলিটি ডে! আজ কি আর উচ্ছ্বাস সামলে রাখা যায়! 💛

তবে শুধু দৃশ্যমান হওয়াটাই সব নয়। কেউ নিজের যৌন-পরিচয় জানালে তাঁর কথাটা বিশ্বাস করাও জরুরি।

আজকের দিনটা সেই বিশ্বাসকে উদযাপন করারও।

কারও যৌন পছন্দ-অপছন্দ কুইজ শো-র প্রশ্ন হতে পারে না। তিনি কার সঙ্গে সম্পর্কে আছেন, তা দেখেও তাঁর যৌন পরিচয় ঠিক করা যায় না।

আজকের দিনে এটুকুই চাইছি—নিজের পরিচয় নিয়ে বারবার অন্যদের সচেতন করার দায় থেকে যেন মুক্ত হন বাইসেক্সুয়াল মানুষেরা।

একে অন্যকে বোঝার চেষ্টা বাড়ুক। আর সবার থাকুক নিজের মতো বেঁচে থাকার স্বাধীনতা।

Applications are now open for SAMHI ’27!Anjali’s annual six-day residential course exploring the intersections of mental...
15/09/2026

Applications are now open for SAMHI ’27!

Anjali’s annual six-day residential course exploring the intersections of mental health, sexuality, rights and disability.

4–9 January 2027, Kolkata

Applications are open now.
Link in the comments.

If you're a psychologist, psychiatrist, lawyer, researcher, doctor, or someone working on rights, violence, or gender, a...
14/09/2026

If you're a psychologist, psychiatrist, lawyer, researcher, doctor, or someone working on rights, violence, or gender, and you've been looking for a space to think beyond the edges of your own field — this is for you!

SAMHI (The Sexuality and Mental Health Institute) is Anjali's annual six-day residential course examining the intersection of mental health, sexuality, rights, and disability. It's a space to pause, reflect, and challenge your own frameworks — alongside people from across disciplines.

Applications open tomorrow.
January 4–9, 2027 | Kolkata.

অঞ্জলি × ছাপ তিলকমনোসামাজিক প্রতিবন্ধকতাযুক্ত শিল্পীদের তৈরি নানা পসরার দুটি বিশেষ কালেকশন নিয়ে হাজির অঞ্জলি।দাগ — সাদা...
10/09/2026

অঞ্জলি × ছাপ তিলক

মনোসামাজিক প্রতিবন্ধকতাযুক্ত শিল্পীদের তৈরি নানা পসরার দুটি বিশেষ কালেকশন নিয়ে হাজির অঞ্জলি।

দাগ — সাদা-কালোয় হাতে আঁকা, সীমিত সংখ্যায় তৈরি নানা খুঁটিনাটি দৈনিক ব্যবহার্য পণ্য।

ইন্ডি — শিল্পীদের মৌলিক শিল্পকর্ম থেকে তৈরি নকশায় ব্লক-প্রিন্টের শাড়ি।

প্রতিটি কাজে রয়েছে শিল্পীর নিজস্ব ছাপ—তাঁর রেখা, তাঁর কল্পনা, তাঁর শিল্পভাবনা। এই দুই কালেকশনের মাধ্যমে আমরা শিল্পীদের শ্রমকে স্বীকৃতি ও মর্যাদা দিতে চাই। একই সঙ্গে তৈরি করতে চাই আরও বেশি মানুষের অংশগ্রহণের সুযোগ। শিল্পকর্ম কে তৈরি করবেন, কে তা তুলে ধরবেন, কার কাছে সেই শিল্প পৌঁছবে—সেই পরিসরটাও আরও বড় করতে চাই।

১১–১২ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১১টা–রাত ৮টা
ধনধান্য, হল ৪
১, থ্যাকারে রোড,
আলিপুর পুলিশ লাইন, কলকাতা

দেখা হোক।

আত্মহত্যার ভাবনা কার মনে বাসা বেঁধেছে, তা কি আর বাইরে থেকে বোঝা যায়? খালি চোখে কি ধরা পড়ে মনের ক্ষত? উত্তরটা হল―না। আর প...
10/09/2026

আত্মহত্যার ভাবনা কার মনে বাসা বেঁধেছে, তা কি আর বাইরে থেকে বোঝা যায়? খালি চোখে কি ধরা পড়ে মনের ক্ষত? উত্তরটা হল―না। আর পাঁচটা সাধারণ দিনের মতো দিনেই ঘটতে পারে কোনও ঘটনা।

ধরুন, একজন মানুষ কাজে যাচ্ছেন, মেসেজের উত্তর দিচ্ছেন, বন্ধুদের সঙ্গে হাসছেন, প্রতিদিনের খুঁটিনাটি কাজ করছেন। এই মানুষটাই ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছেন। হয়তো এমন কিছু ভাবনার সঙ্গে লড়তে লড়তে, যার কথা তিনি কাউকেই বলতে পারছেন না।

আত্মহত্যা প্রতিরোধ মানে শুধু সংকটের মুহূর্তকে চিনতে পারা নয়। কেন অনেক মানুষের পক্ষে সাহায্য চাওয়া কঠিন হয়ে ওঠে? কেন তাঁরা মনে করেন, তাঁদের কথা শোনার কেউ নেই? কেনই বা তাঁদের হাঁটার রাস্তা ধাক্কা খাচ্ছে কানাগলিতে? এসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি।

আত্মহত্যার কোনও একটিমাত্র কারণ থাকতে পারে না। তেমনই ‘আত্মহত্যার কথা ভাবছেন’, এমন কোনও মানুষকেও কোনও নির্দিষ্ট খোপে ফেলা যায় না। আত্মহত্যা প্রতিরোধের দায়িত্ব শুধুমাত্র মানসিক স্বাস্থ্যকর্মীদের নয়।

দায়িত্বটা সকলের। সমাজের। আমাদের ভাবতে হবে, কথা বলতে হবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিয়ে। বন্ধু-সুহৃদ-পড়শিরা যেন জীবনকে আঁকড়ে ধরেন। আমরা যেন বন্ধু হয়ে উঠি।

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। চলুন, এই ইঁদুরদৌড় থেকে দু’মিনিটের বিরতি নিই। কথা বলি। বলার আগেও চলুন, শুনতে শিখি।

Address

P-101 CIT Road, Near Park Circus Puddmapukur Roundabout/leather Market/bus Stop
Kolkata
700014

Alerts

Be the first to know and let us send you an email when The MIND Matters. - Anjali Mental Health Rights Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The MIND Matters. - Anjali Mental Health Rights Organization:

Shortcuts

Share