গার্ডেনরীচ প্রয়াস - Gardenreach Prayas

  • Home
  • India
  • KOLKATA
  • গার্ডেনরীচ প্রয়াস - Gardenreach Prayas

গার্ডেনরীচ প্রয়াস - Gardenreach Prayas গার্ডেনরিচ প্রয়াস একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন

02/08/2026
02/08/2026

‎রায়া, আমাদের পিকু প্রয়াসের একজন। ২ রা আগষ্ট ২০২০ সালে আমাদের ছেড়ে চলে যায়। লিঙ্গ রাজনীতির অগ্রণী কর্মী পিকু, সমাজের নানান অন্যায় , অপরাধ ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ তোলা পিকু, মিছিলে প্রাঞ্জল উপস্থিতি জানান দেওয়া পিকু। এভাবেই আমাদের মাঝে রয়ে গেছে। ওর চলে যাওয়ার পরে গড়ে ওঠে ' রায়া দেবনাথ মেমোরিয়াল সোসাইটি '। এখানেই সোসাইটির উদ্যোগে গার্ডেনরিচ নাগরিক পরিষদের সহযোগিতায় তাকে মনে রেখে এই ফ্রী মেডিকেল সেন্টার চলছে যেখানে রোগীদের সপ্তাহে তিনদিন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

‎প্রতি বছর এই দিনে " I Rise" পত্রিকা প্রকাশিত হয় ও সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই রায়াকে ভেবে আমাদের গান...

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে আমাদের কর্মসূচি।  আগামীকাল পথসভার আয়োজন করা হয়েছে। আমরা আবার একত্রিত হ...
24/07/2026

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে আমাদের কর্মসূচি।

আগামীকাল পথসভার আয়োজন করা হয়েছে। আমরা আবার একত্রিত হবো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবী নিয়ে৷ আপনারাও আসুন।

দিন ঃ ২৫ শে জুলাই ( শনিবার)
সময় ঃ সন্ধ্যে ৬ টা
স্থান ঃ বাঁধাবটতলা মোড়, পাহাড়পুর

NEET এবং অন্যান্য প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে পুলিশের অত্যাচারের বির...
23/07/2026

NEET এবং অন্যান্য প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এবং দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়েছে।

এই পথসভা হবে আগামী শনিবার, ২৫ শে জুলাই ২০২৬, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাহাড়পুর রোডে বাঁধাবটতলা মোড়ে।

সকলে আসুন। 🙏🏻

" এই রাজা আসে           ওই রাজা যায়জামা কাপড়ের            রং বদলায়....                     দিন বদলায় না! ''গত ৪ ঠা জুলা...
07/07/2026

" এই রাজা আসে ওই রাজা যায়
জামা কাপড়ের রং বদলায়....
দিন বদলায় না! ''

গত ৪ ঠা জুলাই বারুইপুরে ১১ বছরের এক নাবালিকা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে মেয়েটি গণধর্ষণের শিকার হয়। মাথায় আঘাত ও মারধোরে অর্ধমৃত ওই একরত্তি মেয়েটিকে পুকুরে ফেলা হয়। পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে জানা যায়, পুকুরে ফেলার সময়েও ওই একরত্তি মেয়েটি জীবিত ছিল। মেয়েটির পেটে জল ছিল বলে ডাক্তাররা জানিওয়েছেন তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে। অর্থাৎ জলে ফেলার সময়েও মেয়েটি জীবিত ছিল। দেহে ২৮ টির বেশি ক্ষতচিহ্ন, মাথার ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ এবং শেষ পর্যন্ত জলে ডুবে তার মৃত্যু হয়েছে, পুলিশ জানায়।

আমরা চাই, এই ধর্ষণ ও খুনের সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। কোনো প্রাণ যেন, এভাবে কুঁড়ি থেকে ঝড়ে যেতে না পারে, তার যথাযথ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকের পোষ্টারিং সেই দাবী সামনে রেখে।

আগামী বৃহস্পতিবার ( ০৯/০৭/২০২৬) অপরাধীদের কঠোর শাস্তির দাবীতে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে। রায়া দেবনাথ মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে। এলাকার গণতন্ত্রপ্রেমী মানুষদের আসতে অনুরোধ করছি।
আসুন, আমরা বিচারের দাবীতে সম্মিলিতভাবে আওয়াজ তুলি।

আমরা জড়ো হবো রায়াদেবনাথ মেডিকেল সেন্টারে।
সময় বিকেল ৫টা।

‎হিংসায় উন্মত্ত পৃথ্বী - র বিপরীতে সর্বদা বিশ্বকবি সম্প্রীতি বজায় রাখার কথা বলে গেছেন৷ ওনার কবিতা, গান, প্রবন্ধ, কর্মসূচ...
09/05/2026

‎হিংসায় উন্মত্ত পৃথ্বী - র বিপরীতে সর্বদা বিশ্বকবি সম্প্রীতি বজায় রাখার কথা বলে গেছেন৷ ওনার কবিতা, গান, প্রবন্ধ, কর্মসূচির মধ্যে দিয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার কথা ব্যক্ত করে গেছেন। ধর্মে, বর্ণে, জাতিতে জাতিতে কোনো ভেদাভেদ নয় বরং জোটবদ্ধ হওয়ার মন্ত্রণা দিয়েছেন। বলেছেন নারীশিক্ষার কথা। বলেছেন সংকীর্ণতা ছেড়ে মুক্ত চিন্তক হয়ে ওঠার কথা।

‎ রবিঠাকুরের ব্যপ্তি আসমুদ্রহিমাচল জুড়ে৷ প্রচুর মানুষের জীবনকে নানানভাবে প্রভাবিত করেছেন, বিকশিত করেছেন। তাই হয়তো অন্ধকারাচ্ছন্ন সময়েও সাধারণ মানুষ রবিঠাকুরে মুক্তির আলো খুঁজে পায়। সারাদিন রবিঠাকুরের সৃজন করা চরিত্রদের নিয়ে আলাপ - আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে তার বহুত্ববাদী চেতনার। আর নৃত্যগীতের মাধ্যমে উদযাপন হয়েছে ১৬৫ তম জন্মবার্ষিকী।

‎ এবারের মতো ' কবিপ্রণাম ' অনুষ্ঠান শেষ হলেও তার ভাবনা নিয়ে চর্চা চলতে থাকবে। সমাজ গড়ার এক নির্ভীক সৈনিকের পাঠ অতীতে যেমন উদ্বুদ্ধ করেছে সাধারণ মানুষদেরকে। তেমনি আগামীকে প্রস্তুত করবে বৈষম্যবিরোধী লড়াইয়ের জন্যে।

‎আজকের অনুষ্ঠানের কিছু ছবি ভাগ করে নিলাম।

গার্ডেনরীচ প্রয়াস -' র কবিপ্রণাম ' শুরু হয়ে গেছে। গার্ডেনরীচের সকলকে আমন্ত্রণ জানাই। আসুন। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করু...
09/05/2026

গার্ডেনরীচ প্রয়াস -' র কবিপ্রণাম ' শুরু হয়ে গেছে। গার্ডেনরীচের সকলকে আমন্ত্রণ জানাই। আসুন। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন।

চলছে ২৫ শে বৈশাখের প্রস্তুতি...  আগামী ৯ ই মে, ২০২৬ এ সম্মিলিত প্রচেষ্টায় '' কবিপ্রণাম ' আয়োজন করা হয়েছে। জোর কদমে তারই ...
27/04/2026

চলছে ২৫ শে বৈশাখের প্রস্তুতি...
আগামী ৯ ই মে, ২০২৬ এ সম্মিলিত প্রচেষ্টায় '' কবিপ্রণাম ' আয়োজন করা হয়েছে।
জোর কদমে তারই প্রস্তুতি চলছে৷

এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকলকে অনুরোধ করছি।

দিন - ইং ৯ ই মে, ২০২৬, শনিবার
সময় - ৬: ৩০ টা
স্থান - গার্ডেনরীচ হরিমোহন ঘোষ কলেজ অডিটোরিয়াম

আগামী ২৫ শে বৈশাখ,  ১৪৩৩ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে গার্ডেনরীচ প্রয়াস - র উদ্যোগে এক সম্মিলিত প্রচেষ্টায় প্রভা...
18/04/2026

আগামী ২৫ শে বৈশাখ, ১৪৩৩ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে গার্ডেনরীচ প্রয়াস - র উদ্যোগে এক সম্মিলিত প্রচেষ্টায় প্রভাতী অনুষ্ঠান '' কবিপ্রণাম " আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণে এলাকার শিল্পীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা - সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সাথে থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমদীপ্তা মুখার্জি।

এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে জানাই সাদর আমন্ত্রণ।
দিন : ২৫ শে বৈশাখ, ৯ ই মে, শনিবার
সময় : সকাল ৬:৩০ টা
স্থান : গার্ডেনরীচ হরিমোহন ঘোষ কলেজ অডিটোরিয়াম

18/01/2026

'গণবিষাণ ' - র জলি বাগচী চলে গেলেন। বাংলার সংগ্রামী মানুষের মুখে মুখে যে গানগুলি ঘুরে ফিরে বেরায়, তার বহু গান ওনার গাওয়া। ওনার মৃত্যুতে আমরা শোকস্তব্ধ।

‎ যখনই সাধারণ মানুষ আন্দোলনে মুখর হয়েছে, শাসকের চোখরাঙানির বিরোধিতা করেছে, উনি গানের ডালি নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন।

গার্ডেনরীচ ‎প্রয়াস - র চলার পথে বহুবার আমরা তার সান্নিধ্য পেয়েছি। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক হিসাবে পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। বহুবার গণবিষাণের সাথে গলা মিলিয়েছি। তাই এই ভয়ঙ্কর দুঃসময়ে ' আয় আরো বেঁধে বেঁধে থাকি ' অক্ষরগুলো আমাদের আমাদের চলার অঙ্গ হয়ে থাকুক।

‎ শ্রদ্ধা জানাই।

Address

N-268/3/D, Fatehpur 2nd Lane
Kolkata
700024

Alerts

Be the first to know and let us send you an email when গার্ডেনরীচ প্রয়াস - Gardenreach Prayas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গার্ডেনরীচ প্রয়াস - Gardenreach Prayas:

Shortcuts

Share