Bangladesh Association Of Denmark

Bangladesh Association Of Denmark Bangladesh Association Denmark

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কের সকল সদস্যদের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।ঈদ মোবারক।
26/05/2026

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কের সকল সদস্যদের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক।

ইউসুব আহমেদ( চট্টগ্রাম) এর জন্য দোয়া কামনাঃ————————————————————বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কের কার্যনির্বাহী কমিটি...
22/04/2026

ইউসুব আহমেদ( চট্টগ্রাম) এর জন্য দোয়া কামনাঃ
————————————————————
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কের কার্যনির্বাহী কমিটির অভিবাসন সস্পাদক ইউনূস আহমেদ ( চট্টগ্রাম) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে Rigshospitalet এ চিকিৎসাধীন আছেন।

তাঁর হার্টে দুটি ব্লক ধরা পড়েছে।আগামীকাল হাসপাতালের চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপের ব‍্যপারে সিদ্ধান্ত দিবেন।
সুত্রমতে,কাজের জায়গায় বুকে ব্যথা অনুভব হলে তাঁকে Glostrup হাসপাতালে সকাল ১১ টায় ভর্তি করা হয় ,পরে আজ বিকেলে কোপেনহেগেনের Rigshospitalet এ স্হানন্তর করা হয়।

ইউনুস আহমেদ ভাইয়ের সুস্থতা কামনা করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কের সকল সদস্যেদের পক্ষ থেকে দোয়া কামনা করছি, এবং আমরাও তার সুস্থতার জন্য দোয়া করছি। আমীন

(ইউসুফ-চিটাগাং)
22/04/2026

(ইউসুফ-চিটাগাং)

কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনঃ————————————যেকোন উদ‍্যোগের সফলতা দলগত প্রচেষ্টার উপর নির্ভর করে।১৮ ই এপ্রিল ২০২৬,বাংলাদেশ অ‍...
20/04/2026

কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনঃ
————————————
যেকোন উদ‍্যোগের সফলতা দলগত প্রচেষ্টার উপর নির্ভর করে।
১৮ ই এপ্রিল ২০২৬,বাংলাদেশ অ‍্যসোসিয়েশন অফ ডেনমার্কের আয়োজনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল ও সুন্দর করতে যারা শ্রম,সময়, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা ও অবদান রেখেছেন,তাদের সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপদেষ্টা পরিষদের সদস্যগণ ও কার্ষনিবাহী কমিটির সকল সদস্যগণ সংগঠনের নিবেদিত প্রাণ।সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ শক্তি এবং সাংগঠনিক কর্মদক্ষতা দিয়ে আগামী দিনে আরও গতিশীল ও সুসংগঠিত টীম গঠনের মাধ্যমে গঠনমূলক ও টেকসই উদ্যোগ নিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্ক পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ।
আবারও সকল সদস্যদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার জন‍্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে-
বেলায়েত হোসেন বাবুল
ভারপ্রাপ্ত সভাপতি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্ক।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কেরের আয়োজনে কোপেনহেগেনের নরোব্ররো তে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।বৈশাখী ...
19/04/2026

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কেরের আয়োজনে কোপেনহেগেনের নরোব্ররো তে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব বেলায়েত হোসেন বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন,বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের প্রধান জনাব তন্ময় মজুমদার।

অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন,
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব জিয়া হাসান ও সাংগঠনিক সস্পাদক হিল্লোল বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,সাদেকুর রহমান খালাশী,গীতা পাঠ করেন,জয় কৃষ্ণা,এিপিটক পাঠ করেন, সংগঠনের অর্থসম্পাদক অলক বড়ুয়া।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের উপদেষ্টা জনাব রাফায়েতুল হক মিঠু এবং প্রচার ও প্রচারণা সম্পাদক জনাব এমদাদ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কের পক্ষ থেকে শোক প্রস্তাব করা হয়।শোক প্রস্তাব পাঠ করেন,সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

কোপেনহেগেনের সবচেয়ে বড় সমাজিক অনুষ্ঠানে দেশীয় খাবারের রকমারি বর্ণ,স্বাদ মিলিয়ে উৎসবটি ছিল সত্যিই চোখে পড়ার মতো।হাজারো মানুষ ও দর্শকদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সুইডেন ও ডেনমার্কের বিভিন্ন অঞ্চল ও প্রভিন্স থেকে আগত নর-নারী এবং দ্বিতীয় প্রজন্মের বাচ্চাদের উপস্থিতিতে পার্টি হলটি ছিল কানায় কানায় ভরা।হলে জায়গা না থাকায় হলের বাহিরেও পুরো এলাকাটি মিনি বাংলাদেশে পরিণত হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন,জার্মান থেকে আগত সংগীত শিল্পী নিপুন বড়ুয়া।
স্হানীয় শিল্পীদের মধ্যে থেকে সংগীত পরিবেশন করেন,অর্পিতা, বৃষ্টি, সাদিয়া শিমু ও স্বাধীন।
সুইডেন থেকে আগত নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন এবং কবিতা আবৃত্তি করেন,সায়ান।

বাংলাদেশের পথ শিশুদের সেবাই অর্থ সংগ্রহের প্রকল্প “রাফেল ড্র” এ ছিল আকর্ষণীয় পুরস্কার। রাফেল ড্র আয়োজন ও পরিচালনা কমিটির আয়োজনে ছিল পাভেল মোস্তাফিজ,সরদার রহমান,ফাহাদ শিপু,ইফতেখার সম্রাট,ফাহমিদ ও আরিফ।বিক্রিত রাফেল ড্র কূপন থেকে ড্রয়ের অংশ ছিল সস্পুন্ন স্বচ্ছ সুন্দর এবং আকর্ষণীয়।
রাফেল ড্রয়ের প্রথম পুরস্কার জিতে নেন ইউসুফ চপল ও তার পরিবার।

অ‍্যসোসিয়েশনের সকল পর্যায়ের সদস্যের নিয়ে ঐক‍্যের ফ্রেমে বন্দি করতে দায়িত্বে ছিলেন,সংগঠনের সহসভাপতি কাজী শাহজাহান।

সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে কোপেনহেগেনে একটি সর্ববৃহৎ সর্বজনীন বৈশাখী উৎসব সফল ও সার্থক হয়েছে।
আর এই অনুষ্ঠানকে সফল করতে সংগঠনের মধ্যে থেকে যারা দায়িত্ব পালন করেছেন, তারা হলেন-
উপদেষ্টা পরিষদেরঃ বাবু সুভাষ ঘোষ,মোঃ আমিনুল ইসলাম পিয়ার,খোকন মজুমদার,জাহিদুল ইসলাম কামরুল,আরিফ খালেক,নাভিদ আলম।

সহ-সভাপতিঃ মোস্তফা মজুমদার বাচ্চু,কাজী শাহজাহান,শাহনেওয়াজ ইকবাল,আরিফ তালুকদার, তুষার বড়ুয়া,সরদার সাইদুর রহমান,চৌধুরী মাহবুব কলিম,নুরুল ইসলাম টিটু,আবদুল্লাহ আল জাহিদ।

যুগ্ম সাধারণ সম্পাদকঃ শরীফুল ইসলাম,জিয়া হাসান,ইউসুফ চপল,হাসান তরফদার হাসান,জাকির হোসেন।

সাংগঠনিক সম্পাদকঃ হিল্লোল বড়ুয়া
সহ- সাংগঠনিক সম্পাদকঃ মঈন উদ্দিন আরিফ,রাকিবুল ইসলাম রকি।
অর্থ-সম্পাদকঃ অলক বড়ুয়া,সহ-অর্থ সম্পাদকঃসাদেকুল ইসলাম খোকন,প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ফাহাদ হোসেন শিপু,সমাজ কল্যাণ সস্পাদকঃইফতেখার সম্রাট,দপ্তর সম্পাদকঃ আমীর জীবন,অপ‍্যায়ন সম্পাদকঃপাঠান সাজ্জাদ ভুট্টো,ক্রীড়া সম্পাদকঃকামাল উদ্দিন,সহ-ক্রীড়া সম্পাদকঃ আনিসুল রহমান হেলাল,সহ-সাংস্কৃতিক সম্পাদকঃ ড.নুরে জান্নাত মুক্তা,সহ-সমাজ কল্যাণ সম্পাদকঃ সাইফুল ইসলাম,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ নাঈম উদ্দিন খান,তথ্য ও গবেষণা সম্পাদকঃ আবদুল্লাহ কোরাইশি,প্রবাসী কল্যাণ সম্পাদকঃ ফাহমিদ আল মাহিদ,মহিলা সম্পাদকঃ শাহানাজ পারভিন শিল্পী,কোহিনুর আলম মুকুল,আইন বিষয়ক সম্পাদকঃ মোসাদ্দেক রহমান রাসেল,সহ-আইন বিষয়ক সম্পাদকঃ হামিদুর রহমান রাসেল,Youth Ambassador: পাভেল মোস্তাফিজ, আবাসন ও কর্মসংস্থান সম্পাদকঃ আবু বায়েজিদ খাঁন মিতুল।
কার্য-নির্বাহী কমিটির সদস্যঃ সাব্বির আহমেদ মুন্সি,শামীম খালাশী,জয় কৃষ্ণা,ইউসুব ও রাফি খান ।

অনুষ্ঠানের শেষাংশে বাংলাদেশ অ‍্যসোসিয়েশন অফ ডেনমার্কের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আগামী দিনে কমিউনিটির সবাইকে নিয়ে আরও গঠনমূলক ও ভাল কাজ করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

17/04/2026

Adresse

Copenhagen
2100

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Bangladesh Association Of Denmark sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Del