Barishal Divisional Student’s Association,GSTU

Barishal Divisional Student’s Association,GSTU ধান নদী খাল এই তিনে বরিশাল ❤️
গোবিপ্রবির মাটিতে এক খন্ড বরিশাল বিভাগ❤️❤️

আলহামদুলিল্লাহ❤️১৫ মে, ২০২৬ তারিখে বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত পিকনিকটি পরিণত হয়েছিল এক আনন্দময...
16/05/2026

আলহামদুলিল্লাহ❤️

১৫ মে, ২০২৬ তারিখে বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত পিকনিকটি পরিণত হয়েছিল এক আনন্দময় মিলনমেলায়। ব্যস্ততা, দায়িত্ব আর দৈনন্দিন ক্লান্তির মাঝেও একসাথে কাটানো কিছু মুহূর্ত যেন আবারও আমাদের বন্ধনকে আরও গভীর করেছে।

উক্ত আয়োজনে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ভাই-আপু এবং সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতি পুরো আয়োজনকে আরও গৌরবময় ও প্রাণবন্ত করে তুলেছিল। তাঁদের সান্নিধ্য, আন্তরিকতা ও ভালোবাসা আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস।

হাসি, আনন্দ, খেলাধুলা, আড্ডা আর একসাথে কাজ করার মধ্য দিয়ে দিনটি হয়ে থাকবে আমাদের সকলের জন্য এক স্মরণীয় অধ্যায়।

সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার জন্য জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা 🤍

#বরিশাল_বিভাগীয়_শিক্ষার্থী_সংগঠন
#পিকনিক_২০২৫

🔹 সাফল্য সংবাদ 🔹গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশ...
05/05/2026

🔹 সাফল্য সংবাদ 🔹
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের বর্তমান সহ-সভাপতি Sakib Al Hasan Rafi আন্তর্জাতিকভাবে স্বীকৃত Wiley Journal “Immunity, Inflammation and Disease”-এর Editorial Board Member হিসেবে নির্বাচিত হওয়ায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

তাঁর এই অসাধারণ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার উৎস।
তাঁর ভবিষ্যৎ আরও সাফল্যমণ্ডিত হোক—এই কামনা করি।

🔹 সাফল্য সংবাদ 🔹গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং(BGE) বিভাগের ...
26/04/2026

🔹 সাফল্য সংবাদ 🔹
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং(BGE) বিভাগের শিক্ষার্থী এবং বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের সাবেক সহ-সভাপতি Sanjana Parisa জাপানের Okayama University-তে Agriculture and Biological Chemistry বিষয়ে (Faculty of Agriculture and Life Science-এর অধীনে) Master’s প্রোগ্রামে JASSO Scholarship অর্জন করেছেন।

তাঁর এই অসাধারণ অর্জনে আমরা গর্বিত। বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

সাফল্য সংবাদ ❤️গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভা...
24/04/2026

সাফল্য সংবাদ ❤️
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক Israt Jahan Nisa আপুকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉
তিনি যুক্তরাষ্ট্রের University of Kentucky-তে কেমিস্ট্রি বিষয়ে ফুল ফান্ডেড পিএইচডি করার সুযোগ অর্জন করেছেন—যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে তাঁর এই অসাধারণ সাফল্যে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

আলহামদুলিল্লাহ 🌼পহেলা বৈশাখ উপলক্ষে বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের আয়োজনে  বিনোদনমূলক অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর...
14/04/2026

আলহামদুলিল্লাহ 🌼
পহেলা বৈশাখ উপলক্ষে বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের আয়োজনে বিনোদনমূলক অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
হাড়িভাঙ্গা, সুই-সুতা গাঁথা এবং আনন্দঘন মুহুর্তে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।
সকলের অংশগ্রহণ, সহযোগিতা ও আন্তরিকতাই এই আয়োজনকে সুন্দর ও স্মরণীয় করে তুলেছে। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

🔹 সাফল্য সংবাদ 🔹গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্...
17/03/2026

🔹 সাফল্য সংবাদ 🔹
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি Hasibullah B Hasib জার্মানির Catholic University of Eichstätt-Ingolstadt-এ Entrepreneurship and Innovation বিষয়ে MSc করার সুযোগ অর্জন করেছেন—যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

তাঁর এই অসাধারণ অর্জনে বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এই কামনা করি।

#সাফল্য_সংবাদ
#গোবিপ্রবি
#বরিশাল_বিভাগীয়_শিক্ষার্থী_সংগঠন

Congratulations to Jahidul Islam 💙Officer, Quality Control Acme Laboratories Limited.Best wishes for your future.
01/03/2026

Congratulations to Jahidul Islam 💙

Officer, Quality Control
Acme Laboratories Limited.

Best wishes for your future.

আলহামদুলিল্লাহ 🤍বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সুষ্ঠু ও সুন্দর পরিবেশ...
24/02/2026

আলহামদুলিল্লাহ 🤍

বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।
উক্ত আয়োজনে আমাদের সম্মানিত শিক্ষক উপদেষ্টা প্রান্ত সাহা স্যার, প্রভাষক, এফএমবি বিভাগ উপস্থিত থেকে অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ করেছেন। তাঁর আন্তরিক উপস্থিতি ও দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
সিনিয়র ও জুনিয়রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদদের স্মরণে আজ বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে গোবিপ্রবি এর কেন্দ্...
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদদের স্মরণে আজ বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে গোবিপ্রবি এর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের শ্রদ্ধাভাজন উপদেষ্টা প্রান্ত সাহা স্যার, প্রভাষক,এফএমবি বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ডক্টর মোঃ কামরুজ্জামান স্যার। তাঁদের উপস্থিতি কর্মসূচিকে আরও মর্যাদাপূর্ণ করেছে।
ভাষা শহীদদের প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। তাঁদের আত্মত্যাগ চিরকাল আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

📢 বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠন – ২০২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা।আগামী ১ (এক) বছরের জন্য বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগ...
19/02/2026

📢 বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠন – ২০২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা।
আগামী ১ (এক) বছরের জন্য বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের নিম্নোক্ত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করা হলো।

🔹 সভাপতি: মোঃ সজিব (FE, ২০২০–২১)
🔹 সিনিয়র সহ-সভাপতি: মুসা আল রাফিন (PSY, ২০২০–২১)
🔹 সাধারণ সম্পাদক: মোঃ শেখ সাজিদ (ASVM, ২০২০–২১)
🔹 যুগ্ম-সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান (BMB, ২০২১–২২)
🔹 সাংগঠনিক সম্পাদক: মোঃ সালাউদ্দিন আয়ুবী (ASVM, ২০২১–২২) এবং জালিস মাহমুদ (ENG, ২০২১–২২)

নতুন কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💐

আমরা বিশ্বাস করি, তোমাদের সম্মিলিত নেতৃত্ব, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনটি আরও গতিশীল, সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব রূপে নতুন উদ্যমে আত্মপ্রকাশ করবে।

সকলেই মিলেমিশে একসাথে সংগঠনের জন্য কাজ করে সংগঠনকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন—এই প্রত্যাশা রাখি।💙

🌾 ধান – নদী – খাল : এই তিনে বরিশাল।
বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ❤️

25/10/2025

বিডিএসএ নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান-২০২৫
মুবিন এবং সাওন এর অসাধারণ পারফরমেন্স।
#বরিশাল
#বিভাগীয় #শিক্ষার্থী
#সংগঠন
#বিডুএসএ
゚viralシfypシ゚viralシ

Address

Gopalganj
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barishal Divisional Student’s Association,GSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share