29/07/2026
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য “গ্রীন ভয়েস, গোবিপ্রবি শাখার” তত্বাবধানে “বহ্নিশিখা” আয়োজন করছে — “নারীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ“।
একজন আত্মবিশ্বাসী নারীই একটি শক্তিশালী সমাজের ভিত্তি।
বর্তমান সময়ে আত্মরক্ষার কৌশল জানা শুধু একটি অতিরিক্ত দক্ষতা নয়, বরং এটি প্রতিটি নারীর জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। আত্মরক্ষার প্রশিক্ষণ নারীদের শুধু বিপদের মুহূর্তে নিজেকে রক্ষা করতেই সাহায্য করে না, বরং তাদের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বৃদ্ধি করে।
আত্মরক্ষা কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি নারীর মৌলিক দক্ষতা হওয়া উচিত।
পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে নারীদের আত্মবিশ্বাসী, সচেতন ও আত্মনির্ভরশীল হয়ে ওঠা অত্যন্ত প্রয়োজন। এই প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে আপনি শিখবেন আত্মরক্ষার কার্যকর কৌশল, মানসিক দৃঢ়তা বৃদ্ধি, নিরাপত্তা সচেতনতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার উপায়।
"বহ্নিশিখা" আয়োজিত "নারীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ" প্রতিটি নারী শিক্ষার্থীর জন্য একটি অনন্য সুযোগ। আসুন, নিজেকে আরও শক্তিশালী, সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলি।
রেজিষ্ট্রেশন ফি: ১০০ টাকা
কার্যক্রম ও প্রশিক্ষণ স্থান: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস