ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি, গোবিপ্রবি-৮১০০

  • Home
  • Bangladesh
  • Gopalganj
  • ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি, গোবিপ্রবি-৮১০০
Directions Website Contact the organization

ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি,  গোবিপ্রবি-৮১০০ A non-political organization formed for the welfare of students of Mymensingh Division.

শুভ জন্মদিন জহিরুল ইসলাম জহির ভাইআপনার জন্য শুভকামনা রইল এবং ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এই প্রার্থনা করি।
09/10/2026

শুভ জন্মদিন
জহিরুল ইসলাম জহির ভাই

আপনার জন্য শুভকামনা রইল এবং ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এই প্রার্থনা করি।

শুভ জন্মদিন Mehedi Hasan Mahim ভাই।দপ্তর-সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি,  গোবিপ্রবি-৮১০০আপনার সুস্বাস্থ্য এবং দীর্...
08/10/2026

শুভ জন্মদিন Mehedi Hasan Mahim ভাই।
দপ্তর-সম্পাদক
ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি, গোবিপ্রবি-৮১০০
আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

বিজয় দিবস হলের সহকারী প্রভোস্ট হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মোঃ খালিদ হাসান সুমন (প্রভাষক, এএসভিএম বিভাগ) স্যারকে ময়ম...
12/09/2026

বিজয় দিবস হলের সহকারী প্রভোস্ট হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মোঃ খালিদ হাসান সুমন (প্রভাষক, এএসভিএম বিভাগ) স্যারকে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
আপনার মেধা, দক্ষতা, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্বের মাধ্যমে বিজয় দিবস হলের আবাসিক শিক্ষার্থীদের কল্যাণ ও সুন্দর পরিবেশ নিশ্চিতকরণে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি।
আপনার নতুন দায়িত্বের সফলতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
অভিনন্দন ও শুভকামনা, স্যার।

বার্তাপ্রেরক-
মেহেদী হাসান মাহিম
দপ্তর সম্পাদক
ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি আয়োজন করে এক মনোমুগ্ধকর চড়ুইভা...
29/08/2026

আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি আয়োজন করে এক মনোমুগ্ধকর চড়ুইভাতি সন্ধ্যা–২০২৬।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ২০২৫–২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের সাদর বরণ করে নেওয়া। নতুনদের আগমনে সংগঠনের এই মিলনমেলা হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।

আনন্দঘন এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করেছেন সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টাবৃন্দ—
Dr. Rasheduzzaman Pobittro স্যার
Sayda Mahmuda ম্যাম
Hoor E Jannat Jaoti ম্যাম
Saddam Hossain স্যার
Md. Khalid Hasan Sumon স্যার
Jahirul Islam Jahir ভাই

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত প্রক্টর Ahsan Sowrav স্যার এবং শহীদ তিতুমীর হলের প্রভোস্ট Md Nasir Uddin স্যার।

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত উপদেষ্টামণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক উপস্থিতিতে পুরো সন্ধ্যাটি পরিণত হয় আনন্দ, আড্ডা, পরিচয় ও ভালোবাসায় ভরা এক প্রাণের মিলনমেলায়।

নতুনদের বরণ, পুরোনোদের বন্ধন ময়মনসিংহের ঐতিহ্য ও সম্প্রীতির এক সুন্দর আয়োজন।
ঐক্যে, বন্ধনে, ভালোবাসায়—একসাথে আমরা ..!

বার্তাপ্রেরক
মেহেদী হাসান মাহিম
দপ্তর সম্পাদক
ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব আয়োজিত National Poster Presentation Competition – “Postarium”-এ সারাদেশের বিভিন্ন ...
29/08/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব আয়োজিত National Poster Presentation Competition – “Postarium”-এ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৫০০+ শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে ২য় স্থান (১ম রানার্স-আপ) অর্জন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একটি প্রতিভাবান দল।

এই অসাধারণ সাফল্যের গর্বিত অংশীদার আমাদের ময়মনসিংহ বিভাগের দুই কৃতি শিক্ষার্থী—দীপঙ্কর চন্দ্র দে তালুকদার ও হৃদয় মিয়া।

জাতীয় পর্যায়ের এমন প্রতিযোগিতায় নিজেদের মেধা, পরিশ্রম ও দক্ষতার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনার পাশাপাশি তাঁরা গর্বিত করেছেন আমাদের প্রিয় ময়মনসিংহ বিভাগকেও।

ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি-এর পক্ষ থেকে দীপঙ্কর ও হৃদয়সহ বিজয়ী দলের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।
তোমাদের এই অর্জন আমাদের জন্য গর্বের, অনুপ্রেরণার।
আগামীর পথচলায় তোমাদের সাফল্যের পরিধি আরও বিস্তৃত হোক—জাতীয় গণ্ডি পেরিয়ে পৌঁছে যাক আন্তর্জাতিক অঙ্গনে।
অভিনন্দন ও শুভকামনা।
মবিছাস তোমাদের নিয়ে গর্বিত!

বার্তাপ্রেরক
মেহেদী হাসান মাহিম
দপ্তর সম্পাদক
ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

24/08/2026
শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনশ্রদ্ধেয় ড. রাশেদুজ্জামান পবিত্র স্যার🤍✨প্রধান উপদেষ্টা, ময়মনসিংহ বিভাগীয় ছা...
22/08/2026

শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
শ্রদ্ধেয় ড. রাশেদুজ্জামান পবিত্র স্যার🤍✨
প্রধান উপদেষ্টা, ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি
চেয়ারম্যান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ESDM)
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতির পক্ষ থেকে আপনাকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🎂

শিক্ষার্থীদের প্রতি আপনার স্নেহ, আন্তরিকতা, প্রজ্ঞা ও সুদূরপ্রসারী দিকনির্দেশনা আমাদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস। আপনার বিচক্ষণ নেতৃত্ব ও মূল্যবান পরামর্শ ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতির পথচলাকে আরও সুদৃঢ় ও সুন্দর করে তুলেছে।
আপনার মতো একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও স্নেহের ছায়ায় আমাদের সংগঠন ভবিষ্যতেও আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি।
জন্মদিনের এই বিশেষ দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু, অফুরন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন। আপনার কর্মময় জীবন আরও সাফল্য ও সম্মানে পূর্ণ হোক এবং আপনার প্রতিটি আগামী দিন হোক আনন্দময় ও সুন্দর।

শুভ জন্মদিন, শ্রদ্ধেয় স্যার।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ, সুন্দর ও গৌরবময় জীবন কামনা করছি। 🌸🎉

শুভেচ্ছান্তে
ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদা ম্যাম...
30/07/2026

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদা ম্যাম-কে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
আপনার দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতায় সমাজবিজ্ঞান বিভাগ আরও সমৃদ্ধ ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে- এই প্রত্যাশা করি।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করছি।

ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আজ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জার্সি বিতরণ করা হয়।এ সম...
22/07/2026

আজ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জার্সি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও শুভকামনা জানান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর ড. এস. এম. আহসান স্যার, ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতির প্রধান উপদেষ্টা ও ই.এস.ডি.এম বিভাগের চেয়ারম্যান ড. রাশেদুজ্জামান পবিত্র স্যার, কৃষি বিভাগের ড. মো. ইনজামাম-উল-হক স্যার, এ.এস.ভি.এম বিভাগের মো. খালিদ হাসান সুমন স্যার, ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতির সভাপতি মোক্তার হোসাইন, সম্মানিত সদস্য জহিরুল ইসলাম জহির, মো: আবির মাহমুদ শিশির সহ
সংগঠনের অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

সম্মানিত শিক্ষকমণ্ডলী ও উপস্থিত সকলের আন্তরিক উপস্থিতি, দিকনির্দেশনা এবং অনুপ্রেরণায় আজকের আয়োজন আরও প্রাণবন্ত ও সফল হয়েছে।
সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ময়মনসিংহ বিভাগ আসন্ন টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

বার্তাপ্রেরক-
মেহেদী হাসান মাহিম
দপ্তর সম্পাদক
ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Address

Gobra, Dhaka Division
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি, গোবিপ্রবি-৮১০০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি, গোবিপ্রবি-৮১০০:

Shortcuts

Share