প্রজ্বলিত গোপালগঞ্জ - Projjolito Gopalganj

প্রজ্বলিত গোপালগঞ্জ - Projjolito Gopalganj "জ্বলে ওঠো মানুষের কল্যানে "

27/05/2026

""ঈদের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ""
এই প্রত্যাশায় প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসার বার্তা ও উপহার সামগ্রী ছড়িয়ে দিচ্ছে গোপালগঞ্জের প্রতিটি ঘরে 💞

প্রজ্বলিত গোপালগঞ্জ
"জ্বলে ওঠো মানুষের কল্যাণে''
স্থাপিত:২০১৭

25/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রজ্বলিত গোপালগঞ্জ - Projjolito Gopalganj স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী প্যাকেটিং এর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে......., 💝

প্রজ্বলিত গোপালগঞ্জ সবসময় অসহায়, দরিদ্র,  ছিন্নমূল  মানুষের পাশে। 💝 ইনশাআল্লাহ সংগঠনের পক্ষ থেকে আগামী ২৬ মে ২০২৬ ইং তার...
24/05/2026

প্রজ্বলিত গোপালগঞ্জ সবসময় অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষের পাশে। 💝
ইনশাআল্লাহ সংগঠনের পক্ষ থেকে আগামী ২৬ মে ২০২৬ ইং তারিখে বেশ কিছু মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।

22/05/2026
আজ যদি আমরা নীরব থাকি,তাহলে আগামীকাল আরেকটি নিষ্পাপ মুখ হারিয়ে যাবে অন্ধকারের ভিড়ে।ধর্ষণ ও হত্যার বিরুদ্ধেমানবতার পক্ষে,...
21/05/2026

আজ যদি আমরা নীরব থাকি,
তাহলে আগামীকাল আরেকটি নিষ্পাপ মুখ হারিয়ে যাবে অন্ধকারের ভিড়ে।

ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে
মানবতার পক্ষে, নিরাপদ সমাজ গঠনের দাবিতে
আসুন, আমরা সবাই একসাথে প্রতিবাদে দাঁড়াই। ✊🖤

📅 তারিখ: ২২ মে ২০২৬ ইং
🕔 সময়: বিকাল ৫টা
📍স্থান: শহীদ মিনার চত্বর, পৌর পার্ক, গোপালগঞ্জ সদর।

আয়োজনে: প্রজ্বলিত গোপালগঞ্জ(স্বেচ্ছাসেবী সংগঠন)

প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের ৪ জন মানবিক সদস্য Rezwan Ahmed Chowdhury, Ahmed Reyajul, Rakib Mahmud এবং  #সিয়...
11/05/2026

প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের ৪ জন মানবিক সদস্য Rezwan Ahmed Chowdhury, Ahmed Reyajul, Rakib Mahmud এবং #সিয়াম আজ অদ্য ১১/০৫/২৬ তারিখ মানবতার সেবায় রক্তদান করেছে,,, তাদের চারজনের জন্য শুভকামনা রইলো।💞

প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের সহকারী পরিচালক- Sagor Ahmed উন্নত কর্মজীবনের উদ্দেশ্যে ইতালি গমন উপলক্ষে  প্রজ্...
04/05/2026

প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের সহকারী পরিচালক- Sagor Ahmed উন্নত কর্মজীবনের উদ্দেশ্যে ইতালি গমন উপলক্ষে প্রজ্বলিত গোপালগঞ্জ পরিবারের সকল স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।💞

জীবনের প্রতিটি যাত্রাই নতুন এক শিক্ষা, আর দূরত্ব শুধু দিগন্তকে বিস্তৃত করে।
সাহস আর নিষ্ঠা পথ দেখাক অজানার মাঝেও নিশ্চিত আলোয়। বিদেশের মাটিতে গড়ে উঠুক স্বপ্নের নতুন অধ্যায়। প্রতিটি পদচারণায় ফুটে উঠুক সাফল্য আর মানবতার দীপ্তি...🌹
প্রজ্বলিত গোপালগঞ্জ
জ্বলে ওঠো মানুষের কল্যাণে

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে  বিশ্বের সকল খে...
01/05/2026

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিশ্বের সকল খেটে খাওয়া মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।💝

প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এস.এস.সি-২০২৬ পরীক্ষার্থীদের প্রতি হৃদয়ছোঁয়া শুভকামনা.🌹তোমাদের জীবনের...
20/04/2026

প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এস.এস.সি-২০২৬ পরীক্ষার্থীদের প্রতি হৃদয়ছোঁয়া শুভকামনা.🌹
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো-
এস.এস.সি. পরীক্ষা, যেখানে প্রতিটি প্রশ্নপত্রের ভাঁজে লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনার সিঁড়ি। এই পরীক্ষাই হবে তোমাদের প্রতীক্ষিত স্বপ্নপূরণের প্রথম সোপান।
আমরা, প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন, হৃদয়ের গভীরতম ভালোবাসা ও "দোয়া/আশীর্বাদ" জানাচ্ছি এই নতুন যাত্রার জন্য। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার হয়তো মূল্যের দিক থেকে ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত ভালোবাসা, আশাবাদ এবং সাফল্যের জন্য নিঃস্বার্থ প্রার্থনা।
জীবনের পথচলায় হাজারো চ্যালেঞ্জ আসবে, কিন্তু আত্মবিশ্বাস, অধ্যবসায় আর সততার দীপ্ত আলোয় তোমরাই হবে আগামীর আলো।
প্রতিটি সকালে উঠো নতুন আশা নিয়ে, প্রতিটি পরীক্ষার খাতায় লেখো সাহসের গল্প। আমরা বিশ্বাস করি, তোমরাই গড়ে তুলবে আলোকিত আগামী।
তোমাদের সাফল্যই হবে আমাদের সংগঠনের গর্ব, তোমাদের অগ্রযাত্রাই হবে সমাজের আলো।

শুভ কামনায়-
প্রজ্বলিত গোপালগঞ্জ।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের নির্ধারিত নিয়মাবলি লঙ্ঘনের কারণে মোঃ নাজমুল শেখ-কে “প্রজ্বলিত গোপালগঞ্জ” স্ব...
15/04/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের নির্ধারিত নিয়মাবলি লঙ্ঘনের কারণে মোঃ নাজমুল শেখ-কে “প্রজ্বলিত গোপালগঞ্জ” স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যপদ হতে অদ্য ১৫-০৪-২০২৬ ইং তারিখে বহিষ্কার করা হলো।
এতদ্বারা জানানো যাচ্ছে যে, তিনি আজ থেকে সংগঠনের নাম ব্যবহার করে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যদি তিনি সংগঠনের নাম ব্যবহার করে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন, তবে সংগঠন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়াও, তার সাথে সংগঠনের আর কোনো ধরনের সম্পর্ক নেই—এ বিষয়টি সকল সদস্যকে অবগত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তার সাথে ব্যক্তিগত বা অন্য কোনো সমস্যার উদ্ভব হলে, তার দায়ভার সংগঠন বহন করবে না।

নির্দেশক্রমে,
শফিকুল ইসলাম রানা
পরিচালক
প্রজ্বলিত গোপালগঞ্জ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উপলক্ষে প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে জাতির সকল শ্রেষ্ঠ সন্তান ও...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উপলক্ষে প্রজ্বলিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে জাতির সকল শ্রেষ্ঠ সন্তান ও বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Address

Gopalgonj
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when প্রজ্বলিত গোপালগঞ্জ - Projjolito Gopalganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রজ্বলিত গোপালগঞ্জ - Projjolito Gopalganj:

Share