Disaster Response Team Bangladesh

Call Directions

Disaster Response Team Bangladesh Non profitable organization, our goal is to help more people and reduce disaster risk

26/08/2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে এবং ৫০০/৬০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।প্রবল বন্যায় নেপালের সীমান্তবর্তী এলাকাগুলোতে সড়ক, সেতু, বাড়িঘর ও বিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে। একই সঙ্গে সৃষ্ট ভূমিধস তিব্বতের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ স্থলবন্দর গিরং পোর্টে আঘাত হানে। এতে ওই এলাকার সড়ক যোগাযোগ, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি।




শুভ জন্মদিন আহসান ইমন 💚
04/08/2026

শুভ জন্মদিন আহসান ইমন 💚

Happy Birthday আমান উল্লাহ্
02/08/2026

Happy Birthday আমান উল্লাহ্

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি পর্যবেক্ষণ #বন্যা  #সিলেট  #সুনামগঞ্জ  #কুশিয়ারা  #সুরমা  ...
13/07/2026

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি পর্যবেক্ষণ

#বন্যা #সিলেট #সুনামগঞ্জ #কুশিয়ারা #সুরমা #সোমেশ্বরী #নেত্রকোণা #শেরপুর #ময়মনসিংহ #রংপুর #কুড়িগ্রাম #গাইবান্ধা

সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কাবন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সোমেশ...
13/07/2026

সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪-৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কয়েকটি নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলেও সাময়িক বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। তবে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (১৩ জুলাই ২০২৬)

#বন্যা #সিলেট #সুনামগঞ্জ #কুশিয়ারা #সুরমা #সোমেশ্বরী #নেত্রকোণা #শেরপুর #ময়মনসিংহ #রংপুর #কুড়িগ্রাম #গাইবান্ধা

চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক বন্যায় শুধু মানুষ নয়, ব্যাপক ক্ষতির মুখে পড়েছে প্রাণিসম্পদ খাতও। সরকারি প্রাথমিক হিসাব অনুয...
13/07/2026

চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক বন্যায় শুধু মানুষ নয়, ব্যাপক ক্ষতির মুখে পড়েছে প্রাণিসম্পদ খাতও। সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বন্যায় ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে। খামার, পশুখাদ্য ও অবকাঠামো ক্ষতিসহ মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন এবং গবাদিপশুর খাদ্য সহায়তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তথ্যসূত্র: The Business Standard

#বন্যা #চট্টগ্রাম #কক্সবাজার #বান্দরবান #রাঙ্গামাটি #খাগড়াছড়ি #প্রাণিসম্পদ #গবাদিপশু #হাঁসমুরগি

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদ...
12/07/2026

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হেনেছে
12/07/2026

বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হেনেছে

বন্যার পানিতে ডুবে আছে এলাকা, ভেলায় ভাসিয়ে লাশ নেওয়া হলো দূরের কবরস্থানে- লোহাগাড়া, চট্টগ্রাম
12/07/2026

বন্যার পানিতে ডুবে আছে এলাকা, ভেলায় ভাসিয়ে লাশ নেওয়া হলো দূরের কবরস্থানে

- লোহাগাড়া, চট্টগ্রাম

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা ৭ জেলায়, মৃত্যু ৪৪ জনের
12/07/2026

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা ৭ জেলায়, মৃত্যু ৪৪ জনের

Address

Gopalganj

Telephone

+8801703620937

Website

Alerts

Be the first to know and let us send you an email when Disaster Response Team Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share