আলোকিত গোপালগঞ্জ

আলোকিত গোপালগঞ্জ অসহায়দের নিয়ে কাজ করা।

আলোকিত গোপালগঞ্জে আপনাকে স্বাগতম।

১. গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী সকল ফেসবুক ব্যাবহারকারীকে এই পেজের আওতায় আনা আমাদের প্রথম লক্ষ।
২. গ্রুপের সকল সদস্যদের মাধ্যমে সামাজিক উন্নয়ন বাস্তবায়নের জন্য কাজ করা।
৩. আমাদের জেলার প্রত্যেকটি গ্রামের দরিদ্র সন্তানেরা যেন লেখা- পড়া চালিয়ে যেতে পারে তার উদ্দেশ্যে কাজ করা।
৪. আমাদের জেলার যে সব ভাই প্রবাসে রয়েছেন যে কোন প্রয়োজনে তাদের সাহায্য করা।
৫. আমাদের জে

লার,উপজেলার,গ্রামে যে কোন যুক্তিসংগত সমস্যার সমাধানে সচেষ্টতা থাকা( রাজনীতিগত ব্যতীত)
৬. প্রত্যেকটি গ্রামে সৃজনশীল ও রুচিশীল সংষ্কৃতির চর্চার জন্য কাজ করা ( অব্যশই নিজেরা আগে সৃজনশীল হব)।
৭. কারো ধর্মিও অনুভুতিতে আঘাত না করা, ধর্মীয় উগ্রপন্থীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। জাতি, দেশ তথা সামাজিক উন্নয়নের লক্ষে কাজ করা ।

*********************************************

30/12/2025
🚨 বিমান দুর্ঘটনা: ১৯ জন নিহতঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বি...
21/07/2025

🚨 বিমান দুর্ঘটনা: ১৯ জন নিহত

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত ও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত ও দগ্ধ হয়েছে।

বিমানটি উড্ডয়নের পরপরই স্কুলের একাডেমিক ভবনের ওপর পড়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান, উদ্ধারকাজ চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে।

আলোকিত গোপালগঞ্জ এর পক্ষ থেকে নিহতদের প্রতি শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।

"আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী তাই কি আমি তোমায় ভুলিতে পারি।"রাষ্ট্রভাষা বাংলা চাই” স্লোগানে প্রকম্পিত করে সা...
20/02/2025

"আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী তাই কি আমি তোমায় ভুলিতে পারি।"
রাষ্ট্রভাষা বাংলা চাই” স্লোগানে প্রকম্পিত করে সারা পূর্ববাংলা। ঢাকার রাজপথ রঞ্জিত হয় রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অগণিত শহীদের রক্তের বিনিময় অর্জিত আমাদের ভাষা। নিজের ভাষায় কথা বলার অধিকার সবার, কিন্তু সেই অধিকার আদায়ে জীবন দিয়েছি শুধু আমরাই। রক্ত ভেজা একুশে ফেব্রুয়ারি বিশ্বের বুকে সৃষ্টি করেছে এক নতুন দৃষ্টান্ত। তাই মায়ের ভাষার প্রতি প্রাণ নিংড়ানো ভালোবাসা আমাদের। ৫২-এর ভাষা আন্দোলনের বীর শহীদদের চেতনা ও দেশপ্রেম ধারণ করে ত্রিশ লক্ষ শহীদের বুকের রক্ত আর দু লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে মুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হয় লাল সবুজের পতাকা, একটি স্বাধীন রাষ্ট্র।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোকিত গোপালগঞ্জ এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা!!!

Address

Dhaka
8100

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত গোপালগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোকিত গোপালগঞ্জ:

Share