Gayanalok- জ্ঞানালোক

Gayanalok- জ্ঞানালোক Gayanalok is a socio-cultural & moral educational organization. https://www.facebook.com/groups/GayanalokTarunno/
Email:- [email protected]

On 20th may,2008,some dedicated young’s stood under one umbrella holding same belief, ethics and visions and entitled the organization ‘’GAYANALOK’’. Gayanalok literally means ‘’light of knowledge’’. It is an independent, non-profit, non-govt. and voluntary organisation. Gayanalok involves itself with those activities that prove to be good for society as well as country. Motivated, energetic and

selfless young’s do volunteers work for Gayanalok organizes different programs and does various social works. Gayanalok aims to develop the internationally. Gayanalok maintains harmonious affinity with other voluntary organizations across the world. Organization Activities:
■ We encourage children as well as teenagers to be true devotes and reform their moral values.
■ We publish wall-magazines.
■ We arrange quiz competitions and reward them with prizes.
■ We publish books based on moral values and distribute them.
■ We practise meditation and congregational prayer.
■ We arrange excursion to the places of importance, both historical and religious.
■ We participate and assist various religious ceremonies.

আজ ১৩ই জুন, শনিবার, জ্ঞানালোকের প্রথম উপদেষ্টা ও সৎ পরামর্শক এবং  কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহার আজীবন বিহারাধ্যক...
12/06/2026

আজ ১৩ই জুন, শনিবার, জ্ঞানালোকের প্রথম উপদেষ্টা ও সৎ পরামর্শক এবং কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহার আজীবন বিহারাধ্যক্ষ, শাকপুরা প্রজ্ঞাবংশ ভাবনা কেন্দ্রের মহাপরিচালক, ঢাকা বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার ও নদ্দা প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় ভান্তে "ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো" মহোদয়ের ৭২ তম শুভ জন্মদিন। 🌺🌺
ভান্তের এই শুভ জন্মদিনে জ্ঞানালোকের পক্ষ হতে আমরা সকল উপাসক-উপাসিকা জানাই বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও বন্দনা।🙏🙏
শ্রদ্ধেয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু জীবন প্রার্থনায় আমরা সকলে আমাদের সঞ্চিত পূণ্যরাশি দান করছি।
ভান্তে এভাবেই যেন শাসন সদ্ধর্ম রক্ষায় দীর্ঘদিন আমাদের মাঝে অবস্থান করে আমাদের সৎ পরামর্শ, দিকনির্দেশনা ও বুদ্ধ নির্দেশিত পথে পরিচালিত করেন এ প্রার্থনায়।🌸🌸
"শুভ জন্মদিন", ভান্তের প্রতি আমাদের সকলের বন্দনা ও শ্রদ্ধাভিনন্দন।🙏🙏

আজ Gayanalok- জ্ঞানালোক'র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। জ্ঞানালোক'র এই সুদীর্ঘ পথচলার সকল সাবেক ও বর্তমান সদস্য, শুভানুধ্যায়ী...
20/05/2026

আজ Gayanalok- জ্ঞানালোক'র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। জ্ঞানালোক'র এই সুদীর্ঘ পথচলার সকল সাবেক ও বর্তমান সদস্য, শুভানুধ্যায়ী ও কল্যাণকামীগণদের জানাই অান্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

২০০৮ সালের ২০শে মে "জ্ঞানালোক" শিরোনামে যে যাত্রা শুরু হয়েছিল তা একই মানসিকতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পূর্ণ কিছু নিবেদিত প্রাণের একনিষ্ঠ ও অক্লান্ত প্রয়াসে একটি সংগঠনরূপে এতদূর এগিয়েছে। জ্ঞানালোকের আক্ষরিক অর্থ হল ‘জ্ঞানের আলো’। এটি একটি স্বাধীন, অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। নিজেকে সেই সমস্ত কর্মকান্ডের সাথে জড়িত করে যা জাতি ও সমাজ তথা দেশের জন্য মঙ্গল বয়ে আনে। অনুপ্রাণিত, উদ্যমী ও নিঃস্বার্থ তরুণ-তরুণী-শিক্ষার্থীরা জ্ঞানালোকের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করে এবং নানা উন্নয়নমুখী গঠনমূলক সামাজিক কার্য্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষত আগামীর প্রজন্মকে নৈতিকভাবে শিক্ষিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সেইসাথে জাতীয় ও বৈশ্বিক শান্তি ও ভাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলের বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে একযোগে কাজ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে।

জ্ঞানালোক এগিয়ে যাক তার আপন মহিমায়।

শুভ বুদ্ধ পূর্ণিমা'র মৈত্রীময় শুভেচ্ছা।বুদ্ধ পূর্ণিমা'র পূর্ণ্যময় তিথিতে নর্দ্দা- কালাচাঁদপুরস্থ প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহ...
01/05/2026

শুভ বুদ্ধ পূর্ণিমা'র মৈত্রীময় শুভেচ্ছা।

বুদ্ধ পূর্ণিমা'র পূর্ণ্যময় তিথিতে নর্দ্দা- কালাচাঁদপুরস্থ প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার'র নবনির্মিত বিহার উদ্বোধন উপলক্ষ্যে সকালবেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রা শেষে সকল পূর্ণ্যাথীদের মাঝে Gayanalok- জ্ঞানালোক পরিবারের পক্ষ হতে পানীয় দান করা হয়।

ত্রিস্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্ণিমা তিথির মৈত্রীময় শুভেচ্ছা।  হিংসা বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ এর উর্ধ্বে গিয়ে সৃষ্টি হোক শান...
30/04/2026

ত্রিস্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্ণিমা তিথির মৈত্রীময় শুভেচ্ছা। হিংসা বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ এর উর্ধ্বে গিয়ে সৃষ্টি হোক শান্তিময় এক বিশ্বের। সমস্ত চক্রবালের সমস্ত প্রাণী দেবতাগণ সুখী হোক।

পুরাতন গ্লানি মুছে , নতুনভাবে শুরু হোক। নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি 💛শুভ নববর্ষ ১৪৩৩ 🩷🩷🩷
14/04/2026

পুরাতন গ্লানি মুছে , নতুনভাবে শুরু হোক।
নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি 💛
শুভ নববর্ষ ১৪৩৩ 🩷🩷🩷

১) ফাল্গুনী পূর্ণিমার দিন রাজকুমার  ( সিদ্ধার্থ) বুদ্ধত্ব জ্ঞান লাভের পর সম্যক সম্বুদ্ধ হয়ে প্রথম বারের মত বিশ হাজার ভিক...
01/03/2026

১) ফাল্গুনী পূর্ণিমার দিন রাজকুমার ( সিদ্ধার্থ) বুদ্ধত্ব জ্ঞান লাভের পর সম্যক সম্বুদ্ধ হয়ে প্রথম বারের মত বিশ হাজার ভিক্ষু সঙ্ঘ পরিবৃত হয়ে পৈতৃক নগর শাক্যদের রাজধানী কপিলবাস্তু নগরে পদার্পণ করেছিলেন। সেদিন নগরে পিণ্ডাচরণ করতে গিয়ে তিনি নগরবাসীকে ধম্ম দেশনা প্রদান করেছিলেন। মহারাজা শুদ্ধোদন ভগবান বুদ্ধকে ভোজন দানের জন্য রাজ প্রাসাদে আমন্ত্রণ করেছিলেন। জ্ঞাতিদের সাথে ভগবান তথাগত মিলিত হয়েছিলেন
বলে ইহাকে জ্ঞাতি সম্মেলন পূর্ণিমাও বলা হয়।

২) ফাল্গুনী পূর্ণিমা তিথি দিনে যশোধরা প্রাণপ্রিয় পুত্র
রাহুল কুমারকে প্রথমবারের মত পিতৃ পরিচয় প্রদান
করতে গিয়ে রাহুল মাতা যশোধরা দেবী ‘নরসিংহ’ গাথা ভাষণ করে তথাগত বুদ্ধের ৩২ মহাপুরুষের বিশেষ
বিশেষ লক্ষণ সমূহের বর্ণনা করেছিলেন।

৩) রাহুল মাতা যশোধরা দেবীর পরামর্শ ক্রমে তথাগত বুদ্ধের নিকট গিয়ে সপ্ত বর্ষীয় পুত্র রাহুল কুমার পিতৃ সম্পত্তির উত্তরাধিকার চেয়েছিলেন। বুদ্ধের দ্বারা
নির্দেশ প্রাপ্ত হয়ে রাহুল কুমারকে ভগবান বুদ্ধের
অগ্রশ্রাবক সারিপুত্র থের প্রব্রজ্যা প্রদান করেছিলেন কপিলবাস্তু নগরে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে।

৪) ফাল্গুণী পূর্ণিমা তিথির এই দিনেই ভগবান
তথাগত বুদ্ধের বিমাতা মহাপ্রজাপতি গৌতমী
গৃহত্যাগের সঙ্কল্প নিয়েছিলেন।

৫) ভগবানের বৈমাত্রেয় ভ্রাতা নন্দের প্রব্রজ্যাও ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল। সে সম্পর্কে খুবই
সুন্দর বিবরণ প্রদান করেছেন মহাকবি ভদন্ত
অশ্বঘোষ তাঁর সৌন্দরানন্দ মহাকাব্য গ্রন্থে।

৬) আজকের ফাল্গুণী পূর্ণিমা তিথিতেই ভগবানের অগ্রসেবক রাজকুমার আনন্দ সহ আরও অনেক
শাক্য কুমার প্রব্রজ্যা গ্রহণ করেছিলেন।
৭) ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহারাজ শুদ্ধোধন বুদ্ধের কাছে সদ্ধর্ম দেশনা শ্রবণ করে " অর্হৎ ফল " লাভ করেছিলেন।

৮) ফাল্গুনী পূর্ণিমায় মহান বুদ্ধ শ্রাবক সংঘের প্রার্থনায়
" বুদ্ধ বংশ " দেশনা করেন ।

সুতরাং দিবসটি বৌদ্ধ জাতি সত্ত্বায় বুদ্ধ জীবনের
সাথে অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিশ্ব বৌদ্ধ
সম্প্রদায় জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠান সুসম্পন্ন
করতে গিয়ে বিবিধ ধর্মীয় আচার অনুষ্ঠান,
মেলা ও সদ্ধর্ম আলোচনা সভা আয়োজন করে থাকেন ।
🙏সাধু 🙏সাধু🙏সাধু

সবাইকে মাঘী পূর্ণিমার শুভেচ্ছা 🌸
01/02/2026

সবাইকে মাঘী পূর্ণিমার শুভেচ্ছা 🌸

১লা ফেব্রুয়ারী রোজ রবিবার শুভ মাঘী পুর্নিমা। তিথি শুরু রবিবার সকাল ৬.১৩ মি. শেষ সোমবার সকাল ৪.৩৮ মি. সবাই উপসোথ নিয়ে পুণ...
31/01/2026

১লা ফেব্রুয়ারী রোজ রবিবার শুভ মাঘী পুর্নিমা। তিথি শুরু রবিবার সকাল ৬.১৩ মি. শেষ সোমবার সকাল ৪.৩৮ মি. সবাই উপসোথ নিয়ে পুণ্য অর্জনের সুযোগ নিন।

30/01/2026

আমাদের ধর্মীয় ইতিহাস নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারনে আমরা এই রকম নিদর্শন সম্পর্কে অজ্ঞ, হয়তো সঠিক রক্ষনাবেক্ষনের অভাবে কিছুকাল পরে এইটাও হারিয়ে যাবে অথবা দেব দেবী ভেবে অন্য ধর্মের লোকেরা পূজা করবে!

আসুন আমরা নিজের ধর্ম সম্পর্কে জানি, নিজেদের অস্তিত্ব নিয়ে জানি!

বৌদ্ধ বিশ্বের কিংবদন্তি বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব,  বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহ...
25/01/2026

বৌদ্ধ বিশ্বের কিংবদন্তি বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহামান্য ত্রয়োদশ সংঘরাজ শ্রদ্ধেয় ড. জ্ঞানশ্রী ভান্তের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান বিনাজুরি শ্মশান বিহার সংলগ্ন মাঠে আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি, ২০২৬ ইং তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

Gayanalok- জ্ঞানালোক পরিবারের পক্ষ হতে বন্দনা সহিত গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ভান্তেকে। 🙏

সংঘরাজ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আয়োজন সুন্দর ও সার্থক হোক সেই কামনাই করছি। এবং পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য বিনীত আহবান জানাচ্ছি।

Address

Ka-22/3, Kalachadpur, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Gayanalok- জ্ঞানালোক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gayanalok- জ্ঞানালোক:

Share